Wednesday, March 11, 2026
27.8 C
Dhaka

বিভাজন নয়, ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহ্বান জানিয়েছেন, এখন আর বিভাজন নয়, সবাইকে একসঙ্গে দেশ গড়ার পথে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, “দয়া করে দেশটাকে বাঁচান। এখন আর বিভাজন সৃষ্টি করবেন না। বিভিন্ন দাবিদাওয়া তুলে দেশটাকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দেবেন না। যারা এসব দাবি তুলছে, তাদের উদ্দেশ্য ভালো নয়। তারা নির্বাচন বন্ধ করতে চায়। কিন্তু দেশের মানুষ ভোট দিতে চায়। দয়া করে এসব আন্দোলন বাদ দিয়ে নির্বাচনটা শেষ করতে দিন।”

বুধবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপির এক মতবিনিময় সভায় সাংবাদিকদের মাধ্যমে অন্যান্য রাজনৈতিক দলের প্রতি এই আহ্বান জানান তিনি। সভার আয়োজন করে গড়েয়া ইউনিয়ন বিএনপি।

মির্জা ফখরুল বলেন, “আমরা নির্বাচিত হলে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব। প্রতিটি পরিবারকে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে তারা বিভিন্ন সেবা পাবে। স্বাস্থ্যসেবা উন্নত করব, শিক্ষা খাতে বরাদ্দ বাড়াব এবং কারিগরি শিক্ষায় গুরুত্ব দেব। আমরা আগে সরকারে ছিলাম, জানি সরকার কীভাবে চলে এবং ভালোভাবে কাজ করতে হয়।”

তিনি আরও বলেন, “গণতান্ত্রিক ব্যবস্থার জন্য আমরা লড়েছি, আমাদের তরুণরা প্রাণ দিয়েছে। এবার ব্যবস্থায় পরিবর্তন আসছে—দুটি পার্লামেন্ট থাকবে, একটি নিম্নকক্ষ ও একটি উচ্চকক্ষ। নিম্নকক্ষে জনগণের ভোটে প্রতিনিধি নির্বাচিত হবেন, আর দলের আসনসংখ্যা অনুযায়ী উচ্চকক্ষে প্রতিনিধি মনোনীত হবেন। এতে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং কোনো দলের একক কর্তৃত্ব থাকবে না।”

বিএনপি মহাসচিব বলেন, “৫ আগস্ট স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর আমাদের সামনে নতুন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ এসেছে। এখন আমরা দেশটাকে সুন্দরভাবে সাজাতে চাই। পার্লামেন্ট হবে মতবিনিময়ের কেন্দ্র, যেখানে তর্ক-বিতর্কের মধ্য দিয়ে সিদ্ধান্ত আসবে। হিংসার রাজনীতি আমরা আর চাই না। হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান—সবাই মিলে শান্তির বাংলাদেশ গড়তে চাই।”

নতুন বাংলাদেশের প্রসঙ্গে তিনি বলেন, “মুক্তিযুদ্ধ ও ৫ আগস্টকে আমরা কখনো ভুলব না। মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্ব, আর ৫ আগস্ট আমাদের নবজাগরণের প্রতীক। আমরা একসঙ্গে চলতে চাই, দেশকে আর ভাগাভাগি নয়, ঐক্যের পথে নিয়ে যেতে চাই।”

গড়েয়া ইউনিয়নের সভা শেষে মির্জা ফখরুল শুখানপুকুরী ও বালিয়া ইউনিয়নে সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, গড়েয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজওয়ান শাহ চৌধুরীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

রাজস্ব কমে নাগরিক সেবার কার্যক্রমে ঝুঁকি

রাজধানীর নাগরিক সেবা প্রদানকারী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)...

রাজবাড়ী-২ জেলা সুস্থ রাখতে এমপির দৃঢ় হুঁশিয়ারি

রাজবাড়ীর পাংশা উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি...

রাজধানীর পাম্পে তেলের জন্য দীর্ঘ সারি

রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য দীর্ঘ সারি...

উড়োজাহাজ মোড় ও মানিক মিয়া অ্যাভিনিউতে সড়ক বন্ধের ব্যবস্থা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর...

নতুন মাদারীপুরে হত্যার জের ধরে সংঘর্ষ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলমগীর হাওলাদার (৫০) নামে...

প্রবাসীদের সুরক্ষায় নতুন উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের প্রবাসী কর্মীদের নিরাপত্তা ও...

অস্ত্র ও গুলিসহ তিনজন সন্ত্রাসী আটক

চট্টগ্রামে সাব মেশিনগান (এসএমজি), পিস্তল ও রিভলবারসহ তিন সন্ত্রাসীকে...

ফ্যামিলি কার্ডে বস্তির নারীদের নতুন আশা

প্রধানমন্ত্রীর হাতে থেকে ‘ফ্যামিলি কার্ড’ পাওয়া নারীরা কৃতজ্ঞতা প্রকাশ...

বান্দরবানে কিশোর গ্যাং দমনে অভিযান, আটক ‘০০৭’ গ্রুপের দুই সদস্য

বান্দরবান শহরে কিশোর গ্যাংয়ের কার্যক্রম দমনে অভিযান চালিয়ে ‘০০৭’...

অপহরণ মামলার জেরে দলীয় পদ ছাড়লেন সিলেট মহানগর বিএনপির নেতা

সিলেটে অপহরণ ও মুক্তিপণ আদায়ের একটি মামলায় ছেলে গ্রেফতার...

অবহেলায় ঝুঁকিতে লালমনিরহাটের ঐতিহাসিক নিদাড়িয়া মসজিদ

লালমনিরহাটের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে পরিচিত প্রায়...

শাকিবের ‘প্রিন্স’ দিয়ে আবারও খুলছে বগুড়ার ‘মধুবন সিনেপ্লেক্স’

বগুড়ার মধুবন সিনেপ্লেক্স বন্ধ থাকার সাড়ে পাঁচ মাসের পর...

নলতা মিশনে প্রতিদিন একসঙ্গে ইফতার করে ছয় হাজার রোজাদার

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের চত্বরে প্রতিদিন...

মৌলভীবাজারে বসন্তে ফুটেছে রুদ্রপলাশ

বসন্তের শুরুতে মৌলভীবাজার শহরের সবুজের ভিড়ে দৃষ্টি কেড়ে নিচ্ছে...
spot_img

আরও পড়ুন

রাজস্ব কমে নাগরিক সেবার কার্যক্রমে ঝুঁকি

রাজধানীর নাগরিক সেবা প্রদানকারী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) চরম আর্থিক সংকটে পড়েছে। এমন পরিস্থিতিতে গত মাসে সংস্থাটি কর্মকর্তা–কর্মচারীদের বেতন ও বোনাস দিতে ঋণ...

রাজবাড়ী-২ জেলা সুস্থ রাখতে এমপির দৃঢ় হুঁশিয়ারি

রাজবাড়ীর পাংশা উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতা ও সংসদ সদস্যের (এমপি) পাল্টাপাল্টি বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার দুপুরে...

রাজধানীর পাম্পে তেলের জন্য দীর্ঘ সারি

রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য দীর্ঘ সারি আজও দেখা গেছে। সকাল থেকে ব্যক্তিগত ও মোটরসাইকেল চালকরা পাম্পে তেল নিতে দীর্ঘ সময় অপেক্ষা...

উড়োজাহাজ মোড় ও মানিক মিয়া অ্যাভিনিউতে সড়ক বন্ধের ব্যবস্থা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থার নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সকাল ৮টা...
spot_img