Saturday, February 14, 2026
22 C
Dhaka

রূপনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে অঙ্গার ১৬ জন, দগ্ধ অনেকে

রাজধানীর মিরপুরের রূপনগর শিয়ালবাড়ি এলাকায় একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ ও আহত হয়েছেন আরও অনেকে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে আনোয়ার ফ্যাশন নামে ওই পোশাক কারখানায় আগুন লাগে। পরে পাশের রাসায়নিকের গুদামে বিস্ফোরণ ঘটলে আগুনের ভয়াবহতা বেড়ে যায়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের সূত্রপাত ও বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। তবে ভবনে কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না এবং ছাদে যাওয়ার দরজায় তালা ঝুলছিল। ফলে অনেকে বের হতে পারেননি। উদ্ধার হওয়া মরদেহগুলোর বেশিরভাগই চেনার অযোগ্য। পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার প্রয়োজন হবে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম জানান, দ্বিতীয় ও তৃতীয় তলার মাঝামাঝি স্থানে আটকা পড়ে অনেকেই মারা গেছেন। রাসায়নিক বিস্ফোরণ থেকে নির্গত বিষাক্ত গ্যাসে অচেতন হয়ে তারা প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি জানান, গুদামে ব্লিচিং পাউডার, পটাশ, এনজাইম, লবণ, হাইড্রোজেন পারঅক্সাইডসহ অন্তত ছয়-সাত ধরনের রাসায়নিক মজুত ছিল।

প্রত্যক্ষদর্শীরা বলেন, পোশাক কারখানার নিচতলায় ওয়াশিং ইউনিটে প্রথম আগুন লাগে। এরপর পাশের রাসায়নিকের গুদামে বিস্ফোরণ হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। আগুনে ভবনের সামনের তিনটি মোটরসাইকেল ও একটি কাভার্ড ভ্যানও পুড়ে যায়।

বিকেল ৫টার দিকে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সে করে একে একে মরদেহগুলো উদ্ধার করা হয়। রাতে সেগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে রূপনগর এলাকা। অনেকে প্রিয়জনের ছবি হাতে মরদেহ শনাক্তের চেষ্টা করেন।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, “বারবার সতর্ক করার পরও আবাসিক এলাকায় রাসায়নিক গুদাম স্থাপন করা হচ্ছে। এটি মারাত্মক অবহেলা। ভবনটির কাঠামো দেখে মনে হচ্ছে নির্মাণে কোনো বিল্ডিং কোড মানা হয়নি।” তিনি জানান, আজ বুধবার বুয়েটের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করবে।

ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট রাত পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও রাসায়নিক গুদামে আগুন দীর্ঘ সময় ধরে জ্বলতে থাকে। উদ্ধার অভিযান পরিচালনায় ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, নিহতদের পরিবারকে বিএনপির পক্ষ থেকে এক লাখ টাকা করে সহায়তা দেওয়া হবে। তিনি বলেন, “সরকার পরিবর্তন হলে আবাসিক এলাকায় শিল্পায়নের মতো ঝুঁকিপূর্ণ অব্যবস্থাপনা দূর করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।”

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। তারা দ্রুত তদন্ত ও দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন।

বিজিএমইএ জানিয়েছে, আগুনে পুড়ে যাওয়া আনোয়ার ফ্যাশন কারখানাটি সংগঠনের সদস্য নয়। এটি একটি ওয়াশিং ইউনিট। সংগঠনটি এক বিবৃতিতে নিহতদের প্রতি শোক প্রকাশ ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে।

২০১০ সালের নিমতলী ও ২০১৯ সালের চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের পর রাসায়নিক গুদামবিষয়ক ঝুঁকি নিয়ে যে সতর্কতা জারি হয়েছিল, রূপনগরের এই অগ্নিকাণ্ড সেই পুরনো বিপদের নতুন প্রমাণ—রাজধানীর জনবহুল এলাকায় রাসায়নিক গুদামের ভয়াবহ বাস্তবতা যেন আবারও স্মরণ করিয়ে দিল।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ফ্রিজ ব্যবহারে যেসব সতর্কতা জরুরি

ফ্রিজ আধুনিক জীবনের অন্যতম প্রয়োজনীয় যন্ত্র। খাবার সংরক্ষণ থেকে...

বাজিতে জেতা মহিষ মালিকের হাতে ফেরত

শেরপুরের নালিতাবাড়ীতে নির্বাচনী ফলাফলের ওপর ভিত্তি করে বাজিতে জিতেছে...

শেখ আব্দুর রশীদের পদত্যাগ কার্যকর

চুক্তিতে থাকা মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তি বাতিল...

রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন ডাকসু ভিপি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু...

বিদ্রোহী প্রার্থীর প্রভাবেই কি হার ময়মনসিংহে

ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনের মধ্যে আটটিতে জয় পেলেও তিনটি...

নির্বাচন-পরবর্তী সহিংসতায় কাঁঠালিয়ায় উত্তেজনা

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় জামায়াতের স্থানীয় কার্যালয়, কর্মী–সমর্থকদের...

সংসদে বিরোধী দলের ভূমিকা কী

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১২টি আসন নিশ্চিত...

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরণে নিহত ২, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী

চাঁপাইনবাবগঞ্জ সদরের ফাটাপাড়া এলাকায় শনিবার ভোরে একটি বাড়িতে বোমা...

মনোনয়ন বদল ও ভোট বিভাজনে যশোরে বিএনপির ভরাডুবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ছয়টি সংসদীয় আসনের মধ্যে...

হাতিয়ায় বাবা-ছেলের লড়াইয়ে জয়ী ছেলে, জামানত হারালেন বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ছেলে জাতীয়...

২২ হাজারের বেশি ভোট পেয়ে কৃতজ্ঞতা জানালেন মনীষা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর-সিটি করপোরেশন) আসনে পরাজিত...

বগুড়ায় ছুরিকাঘাতে কিশোর নিহত, অভিযুক্ত পলাতক

বগুড়ায় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মো. ফাহিম হোসেন (১৭)...

আই লাভ ইউ ভাইরাস কীভাবে ছড়িয়েছিল

২০০০ সালের মে মাসে বিশ্বজুড়ে কম্পিউটার ব্যবহারকারীদের ইনবক্সে হঠাৎ...

২৫৩ আসনে প্রার্থী, জয় মাত্র একটিতে ইসলামী আন্দোলনের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক প্রচার-প্রচারণা চালালেও প্রত্যাশিত সাফল্য...
spot_img

আরও পড়ুন

ফ্রিজ ব্যবহারে যেসব সতর্কতা জরুরি

ফ্রিজ আধুনিক জীবনের অন্যতম প্রয়োজনীয় যন্ত্র। খাবার সংরক্ষণ থেকে শুরু করে দৈনন্দিন স্বাচ্ছন্দ্যে এর ভূমিকা অপরিসীম। তবে ভুল ব্যবহার কিংবা অবহেলা ফ্রিজকে মারাত্মক ঝুঁকিপূর্ণ...

বাজিতে জেতা মহিষ মালিকের হাতে ফেরত

শেরপুরের নালিতাবাড়ীতে নির্বাচনী ফলাফলের ওপর ভিত্তি করে বাজিতে জিতেছে এমন একটি মহিষ শেষ পর্যন্ত মালিকের কাছে ফেরত দিয়েছেন বিএনপি সমর্থক আবদুল মান্নান। মহিষ হারিয়ে...

শেখ আব্দুর রশীদের পদত্যাগ কার্যকর

চুক্তিতে থাকা মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তি বাতিল করা হয়েছে। এই পদে নতুন দায়িত্ব পেয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।...

রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন ডাকসু ভিপি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম বিএনপির বিরুদ্ধে সারা দেশে হামলার অভিযোগ তুলে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি...
spot_img