Wednesday, March 18, 2026
25 C
Dhaka

স্বৈরাচারী সরকারের নির্বাচন জালিয়াতিপূর্ণ ছিল, সামনে সুষ্ঠু নির্বাচন: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, পূর্ববর্তী স্বৈরাচারী সরকারের আমলে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল জালিয়াতিপূর্ণ ও প্রহসনমূলক ছিল। তবে ১৬ বছর পর বাংলাদেশ প্রথমবারের মতো একটি সুষ্ঠু নির্বাচনের মুখোমুখি হচ্ছে।

সোমবার (১৩ অক্টোবর) রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) আয়োজিত বিশ্ব খাদ্য ফোরামের প্রধান অনুষ্ঠানের ফাঁকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে বৈঠকে তিনি এসব মন্তব্য করেন।

দুই নেতা বৈঠকে সামাজিক ব্যবসা, সর্বজনীন স্বাস্থ্যসেবা, সামাজিক অন্তর্ভুক্তি, দারিদ্র্য মোকাবিলা, গভীর সমুদ্র মৎস্য আহরণ, ফার্মাসিউটিক্যাল খাত এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। অধ্যাপক ইউনূস বাংলাদেশ থেকে প্রেসিডেন্ট লুলাকে আনুষ্ঠানিকভাবে ঢাকা সফরের আমন্ত্রণ জানান। লুলা দা সিলবা তা গ্রহণ করে আগামী ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশে এই নির্বাচন হবে একটি বাস্তব ও ঐতিহাসিক মুহূর্ত। ১৬ বছর পর দেশের জনগণ প্রথমবারের মতো সুষ্ঠু নির্বাচনের সুযোগ পাচ্ছে।” তিনি আরও যোগ করেন, “পূর্ববর্তী স্বৈরাচারী সরকারের আমলে অনুষ্ঠিত নির্বাচনগুলো প্রহসনমূলক ও জালিয়াতিপূর্ণ ছিল।”

বৈঠকে দুই দেশকে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর গুরুত্বের ওপর জোর দেওয়া হয়। ফুটবলকে বিশ্বব্যাপী ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, “বাংলাদেশের প্রতিটি গ্রামে মানুষ ব্রাজিল দলের সমর্থক।”

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

শামের রমজানে ঐতিহ্য আর সংস্কৃতির মেলবন্ধন

মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় রমজান মাস শুধু ধর্মীয় অনুশীলনের সময়...

সহজ উপকরণে ঘরেই বানান ডিমের চপ

বাংলার ঘরে ঘরে জনপ্রিয় নাশতার তালিকায় ডিমের চপ একটি...

পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মের ফ্রিজ প্রযুক্তি

তীব্র গরমে ফ্রিজের ব্যবহার দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে...

অন্তঃসত্ত্বাদের নিরাপদ ভ্রমণের উপায়

ঈদুল ফিতরকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত বাড়ে। অনেকেই...

পাঁচ কারণে ঈদযাত্রায় সাভারের মহাসড়কে যানজটের শঙ্কা

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল...

ঝড়ের কবলে লঞ্চ, ডুবোচরে আটকা ৮০ যাত্রী

ঢাকার সদরঘাট থেকে নোয়াখালীর হাতিয়া যাওয়ার পথে ঝড়ের কারণে...

ঈদের আগে ও পরে জ্বালানি–সংকট এড়াতে সরকার সর্বোচ্চ সতর্ক: সেতুমন্ত্রী

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় রামনাবাদ নদীতে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ও...

গাজীপুরের পোশাক কারখানায় বেতন-বোনাস বকেয়া, ঈদের ছুটি ধাপে ধাপে

পবিত্র ঈদুল ফিতরের আগে গাজীপুরের পোশাক শিল্পাঞ্চলে কিছু শ্রমিক...

এআই মডেল বাছাইয়ে নতুন পদ্ধতি

কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের এআই...

শ্রীপুরে ভাওয়াল বনের আগুন নিয়ন্ত্রণে বনকর্মীরা, অগ্নিসংযোগী ধরলে পুরস্কার ঘোষণা

গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাওয়াল বনাঞ্চলে লাগা আগুন নিয়ন্ত্রণে বন...

ঢাকা–বরিশাল মহাসড়ক সম্প্রসারণের আশ্বাস দিলেন সেতুমন্ত্রী

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রাঙ্গামাটিয়া নদীর ওপর নির্মিত গোমা সেতু...

বিএডিসির খালের পুনরায় খনন, পাউবো ব্যয় বাড়াচ্ছে

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মির্জা মামুদ খাল আবারও খনন করা...

সুন্দরবনে ১০ দিন ধরে আটক জেলেদের উদ্ধার করল কোস্টগার্ড

খুলনার সুন্দরবনে কোস্টগার্ড বনদস্যুদের হাত থেকে ছয় জেলেকে উদ্ধার...

চারতলা বাড়িতে চুরি, দুই কয়েল তামার তার নিয়ে গেছে চোর

বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী...
spot_img

আরও পড়ুন

শামের রমজানে ঐতিহ্য আর সংস্কৃতির মেলবন্ধন

মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় রমজান মাস শুধু ধর্মীয় অনুশীলনের সময় নয়, বরং এটি সামাজিক বন্ধন ও সংস্কৃতির এক বিশেষ প্রতিফলন। রাজধানী দামেস্ক থেকে শুরু করে...

সহজ উপকরণে ঘরেই বানান ডিমের চপ

বাংলার ঘরে ঘরে জনপ্রিয় নাশতার তালিকায় ডিমের চপ একটি পরিচিত নাম। সহজ উপকরণে দ্রুত তৈরি করা যায় বলে এটি অনেকের কাছেই পছন্দের খাবার। বিকেলের...

পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মের ফ্রিজ প্রযুক্তি

তীব্র গরমে ফ্রিজের ব্যবহার দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠলেও এর পরিবেশগত প্রভাব নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করছেন বিজ্ঞানীরা। প্রচলিত রেফ্রিজারেটরগুলোতে ব্যবহৃত গ্যাস...

অন্তঃসত্ত্বাদের নিরাপদ ভ্রমণের উপায়

ঈদুল ফিতরকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত বাড়ে। অনেকেই পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে দীর্ঘ ভ্রমণে বের হন। তবে অন্তঃসত্ত্বা নারীদের জন্য এই ভ্রমণ কিছুটা...
spot_img