Wednesday, September 30, 2026
30.3 C
Dhaka

শিশুদের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা ‘বাস্তবায়ন করা কঠিন’

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধ করা “অত্যন্ত কঠিন” বলে মন্তব্য করেছে গুগল। প্রযুক্তি জায়ান্টটির মতে, সরকারের নতুন আইন বাস্তবে শিশুদের অনলাইন নিরাপত্তা বাড়াবে না, বরং “অপ্রত্যাশিত প্রভাব” পড়তে পারে।

ডিসেম্বরে কার্যকর হওয়া এই আইনের মাধ্যমে অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ হবে, যেখানে ১৬ বছরের নিচের ব্যবহারকারীদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রবেশ নিষিদ্ধ করা হবে। তবে আইন অনুযায়ী, প্ল্যাটফর্মগুলোকে সরাসরি বয়স যাচাই করতে হবে না। বরং কৃত্রিম বুদ্ধিমত্তা ও ব্যবহারকারীর আচরণগত তথ্য ব্যবহার করে বয়স অনুমান করতে বলা হয়েছে।

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে অনলাইন নিরাপত্তা বিষয়ে এক শুনানিতে ইউটিউবের সরকারি বিষয়ক ব্যবস্থাপক র‍্যাচেল লর্ড বলেন, “সরকারের উদ্যোগ ভালো উদ্দেশ্যে নেওয়া হলেও এটি শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। বরং এতে কিছু অনিচ্ছাকৃত ফলাফল দেখা দিতে পারে।” তিনি আরও যোগ করেন, “আইন কার্যকর করা যেমন কঠিন হবে, তেমনি এটি শিশুদের অনলাইন ঝুঁকি থেকেও পুরোপুরি রক্ষা করতে পারবে না।”

গুগলের অস্ট্রেলিয়া বিষয়ক কর্মকর্তা স্টেফ লাভেট জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে গুগলের সহকর্মীরা বিষয়টি সম্পর্কে অবগত আছেন। বিশেষ করে আগামী সপ্তাহে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন।

চলতি বছরের জুলাইয়ে অস্ট্রেলিয়া ইউটিউবকে এই আইনটির আওতায় অন্তর্ভুক্ত করে। আগে শিক্ষক ও শিক্ষার্থীদের জনপ্রিয়তার কারণে ইউটিউবকে ছাড় দেওয়া হয়েছিল। গুগল যুক্তি দিয়েছে, ইউটিউব মূলত ভিডিও শেয়ারিং সাইট, এটি সরাসরি সোশ্যাল মিডিয়া নয়।

র‍্যাচেল লর্ড বলেন, “ভালোভাবে প্রণীত আইন অনলাইনে শিশুদের নিরাপত্তা বাড়াতে পারে। তবে শিশুদের সুরক্ষার উপায় তাদের ইন্টারনেট থেকে দূরে রাখা নয়। বরং প্রযুক্তিগত নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করে শিশু ও অভিভাবকদের সচেতন করা জরুরি।”

অস্ট্রেলিয়া সরকারের উদ্বেগের বিষয় হলো, সোশ্যাল মিডিয়া কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তাই দেশটি ২০২৪ সালের নভেম্বরে অনলাইন সেফটি সংশোধনী আইন পাস করেছে। নতুন আইন অনুযায়ী, ২০২৫ সালের ১০ ডিসেম্বরের মধ্যে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে ১৬ বছরের নিচের ব্যবহারকারীদের অ্যাকাউন্ট বন্ধ করতে হবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img