Friday, June 26, 2026
35.1 C
Dhaka

অরিজিতের কাছে ভুল স্বীকার করলেন সালমান খান

দীর্ঘ নয় বছরের ভুল বোঝাবুঝির অবসান ঘটালেন বলিউড তারকা সালমান খান। গায়ক অরিজিৎ সিংয়ের সঙ্গে বহুদিনের মনোমালিন্য মিটিয়ে নিজের ভুল স্বীকার করেছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, ‘বিগ বস’–এর ১৯তম আসরে সালমান খানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। অনুষ্ঠানে কমেডিয়ান রবি গুপ্তা পুরনো বিরোধের প্রসঙ্গ তুললে সালমান বলেন, “অরিজিৎ আর আমি ভালো বন্ধু। ওটা একটা ভুল বোঝাবুঝি ছিল, আর সেটা আমার দিক থেকেই হয়েছিল। এরপর ও আমার জন্য গানও গেয়েছে—‘টাইগার থ্রি’ সিনেমার জন্য গেয়েছে, এখন ‘ব্যাটল অব গালওয়ান’-এর গানও করছে।”

২০১৪ সালে একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে সালমান ও অরিজিতের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। তখন সালমান অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন। টানা কাজের পর ক্লান্ত অরিজিৎ ঘুম চোখে মঞ্চে ওঠেন, পায়ে ছিল চপ্পল। সালমান মজার ছলে জিজ্ঞেস করেন, “ঘুমিয়ে গিয়েছিলে?” জবাবে অরিজিৎ বলেন, “কী করব, আপনারা ঘুম পাড়িয়ে দিলেন।” সালমান সেই মন্তব্যকে অসম্মানজনক মনে করেন এবং এরপর থেকেই তাদের সম্পর্কের অবনতি ঘটে।

যদিও পরবর্তীতে অরিজিৎ একাধিকবার সালমানের কাছে ক্ষমা চেয়েছিলেন, তবে সালমান মন গলাননি। তবে ২০২৩ সালের অক্টোবরে অরিজিৎ সালমানের বাড়িতে গিয়ে দেখা করার পর সম্পর্কের বরফ গলতে শুরু করে। আর এবার সালমান নিজেই প্রকাশ্যে ভুল স্বীকার করে সব ভুল বোঝাবুঝির অবসান ঘটালেন।

বর্তমানে সালমান ‘দ্য ব্যাটল অব গালওয়ান’ চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। সিনেমাটি ২০২০ সালের জুনে গালওয়ান উপত্যকায় ভারত ও চীনা সেনাদের সংঘর্ষের বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে। কর্নেল বিকুমা সন্তোষ বাবুর চরিত্রে দেখা যাবে সালমানকে। ছবিটি পরিচালনা করছেন অপূর্ব লাখিয়া, এবং এর সংগীতে কণ্ঠ দেবেন অরিজিৎ সিং।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ত্বকের গোটা কি ব্রণ, সিস্ট নাকি টিউমার—কীভাবে বুঝবেন

ত্বকে ছোট বা বড় গোটার মতো অংশ দেখা দেওয়া...

ঢাকায় বসেই উপভোগ করুন পাহাড়ি খাবারের ভিন্ন স্বাদ

বর্ষাকালে পাহাড়ি অঞ্চলের প্রকৃতি যেমন নতুন রূপে সেজে ওঠে,...

কঠিন কাজ শুরু করতে পারছেন না? মস্তিষ্ককে প্রস্তুত করার কার্যকর উপায়

কাজটি গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় এবং সময়মতো শেষ করাও জরুরি—সবই জানা...

পরিবারে দূরত্ব কেন বাড়ছে, যা বলছে গবেষণা

একসময় ধারণা ছিল, মা-বাবা ও সন্তানের সম্পর্ক আজীবন অটুট...

জলবায়ু পরিবর্তনে বদলে যাচ্ছে শিলাবৃষ্টির ধরন, বাড়তে পারে ক্ষয়ক্ষতি

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আরও স্পষ্ট হয়ে উঠছে।...

পাইলস ও ফিস্টুলা এড়াতে বদলাতে হবে দৈনন্দিন অভ্যাস

পায়ুপথের বিভিন্ন রোগ বর্তমানে অনেক মানুষের জন্য অস্বস্তি ও...

কর্মীদের তথ্য ফাঁসের ঘটনায় এআই প্রশিক্ষণ প্রকল্প স্থগিত করল মেটা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নে কর্মীদের কম্পিউটার ব্যবহারের তথ্য সংগ্রহ...

গর্ভাবস্থায় দাঁতের চিকিৎসা কখন সবচেয়ে নিরাপদ

গর্ভাবস্থায় নারীর শরীরে নানা ধরনের শারীরিক ও হরমোনজনিত পরিবর্তন...

ভয়েস সার্চে লাইভ চ্যাট ও অনুবাদ সুবিধা আনল গুগল

নিজেদের ভয়েস সার্চ সেবাকে আরও কার্যকর ও বহুমুখী করতে...

যৌন দুর্বলতায় ভেষজ চিকিৎসা কেন হতে পারে বিপজ্জনক

যৌন দুর্বলতা, দ্রুত বীর্যপাত, উত্থানজনিত সমস্যা কিংবা যৌন আগ্রহ...

বাংলাদেশে জ্যাকের ট্রাক ও পিকআপ বাজারজাত করবে র‍্যানকন গ্লোবাল ট্রাকস

বাংলাদেশে চীনের জনপ্রিয় অটোমোবাইল নির্মাতা জ্যাক মোটরসের তৈরি গাড়ির...
spot_img

আরও পড়ুন

ত্বকের গোটা কি ব্রণ, সিস্ট নাকি টিউমার—কীভাবে বুঝবেন

ত্বকে ছোট বা বড় গোটার মতো অংশ দেখা দেওয়া খুবই সাধারণ একটি বিষয়। এসব গোটা মুখ, ঘাড়, পিঠ, হাত কিংবা শরীরের অন্য যেকোনো স্থানে...

গাছ কাটলেই বের হয় লাল তরল, ড্রাগন ব্লাড ট্রির পেছনের বিজ্ঞান

পৃথিবীতে এমন কিছু গাছ আছে, যেগুলো শুধু তাদের আকৃতি নয়, অদ্ভুত বৈশিষ্ট্যের কারণেও মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ইয়েমেনের সোকোত্রা দ্বীপের ড্রাগন ব্লাড ট্রি...

ঢাকায় বসেই উপভোগ করুন পাহাড়ি খাবারের ভিন্ন স্বাদ

বর্ষাকালে পাহাড়ি অঞ্চলের প্রকৃতি যেমন নতুন রূপে সেজে ওঠে, তেমনি অনেকের কাছে পাহাড়ি খাবারও বিশেষ আকর্ষণের বিষয়। পাহাড়ে যাওয়ার সুযোগ না থাকলেও রাজধানীতেই এখন...

সন্তান জন্মের পর বাবার মস্তিষ্কেও আসে পরিবর্তন, বলছে গবেষণা

সন্তান জন্মের পর একজন নারীর শরীর ও মস্তিষ্কে নানা ধরনের পরিবর্তন ঘটে—এ বিষয়টি নিয়ে বহু গবেষণা হয়েছে। তবে পিতৃত্ব একজন পুরুষের মস্তিষ্কে কী ধরনের...
spot_img