Sunday, June 21, 2026
32.2 C
Dhaka

ভেনেজুয়েলাকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা

একাধিক আক্রমণ তৈরি করেও ব্যবধান বাড়াতে ব্যর্থ হয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে জিওভান্নি লো সেলসোর একমাত্র গোলে ভেনেজুয়েলাকে ১-০ ব্যবধানে হারিয়েছে লিওনেল স্কালোনির দল। শনিবার ভোরে যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা প্রীতি ম্যাচে এই জয় তুলে নেয় তারা।

পুরো ম্যাচজুড়ে একচেটিয়া দাপট দেখায় আর্জেন্টিনা। ৭৭ শতাংশ বল দখলে রেখে তারা নেয় ১৭টি শট, যার মধ্যে ৯টি ছিল লক্ষ্যে। বিপরীতে ভেনেজুয়েলা নিতে পারে মাত্র ৫টি শট, এর একটিও ছিল না টার্গেটে। ম্যাচের একমাত্র গোলটি আসে ৩১তম মিনিটে, আলভারেজ ও লাউতারোর পাস থেকে বল পেয়ে লো সেলসোর নিচু শটে পরাস্ত হন ভেনেজুয়েলার গোলরক্ষক হোসে কন্ত্রেরাস।

কোচ লিওনেল স্কালোনি ম্যাচটিতে লিওনেল মেসিকে বিশ্রাম দেন এবং তরুণ খেলোয়াড়দের সুযোগ দেন। তবে অভিজ্ঞতা ও আক্রমণ দুইয়ের সমন্বয় ঘটিয়েও বড় জয় পায়নি আর্জেন্টিনা। ভেনেজুয়েলার গোলরক্ষক কন্ত্রেরাস দারুণ নৈপুণ্য দেখিয়ে অন্তত ১০টি শট রুখে দেন, যার মধ্যে ৬টি ছিল দ্বিতীয়ার্ধে।

প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ হাতছাড়া করে লাউতারো মার্টিনেজ। দ্বিতীয়ার্ধেও নিকো পাজ, আলভারেজ ও এনজো ফার্নান্দেসদের প্রচেষ্টা ব্যর্থ হয়। বদলি হিসেবে নামা রদ্রিগো ডি পল, ম্যাক অ্যালিস্টার ও বালের্দিরাও ব্যবধান বাড়াতে পারেননি।

গ্যালারিতে বসে সতীর্থদের মিসের দৃশ্য দেখেছেন বিশ্রামরত লিওনেল মেসি। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। আগামী ১৪ সেপ্টেম্বর তারা মায়ামিতেই পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

২০ বছরের পুরোনো বিশ্বরেকর্ড ভাঙলেন সূর্যবংশী

ভারতীয় ক্রিকেটে নতুন প্রজন্মের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি বৈভব...

১১ বলে ফিফটি, নতুন ইতিহাস লিখলেন সূর্যবংশী

বয়স মাত্র ১৫। কিন্তু ব্যাট হাতে বৈভব সূর্যবংশী যে...

চার গোলের ঝড়ে নকআউটের পথে জাপান

২০২৬ ফুটবল বিশ্বকাপে তিউনিশিয়ার যাত্রা শেষ হলো হতাশার মধ্য...

১১ বলে ফিফটি, লিস্ট ‘এ’ ক্রিকেটে নতুন ইতিহাস

ভারতীয় ক্রিকেটে নতুন প্রজন্মের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি বৈভব...

গোলের বন্যায় ইতিহাস ছুঁলো ২০২৬ বিশ্বকাপ

২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বেই দেখা যাচ্ছে ব্যতিক্রমী এক...

রেকর্ড ভেঙে বিশ্বের সবচেয়ে উঁচু মেসি ভাস্কর্য

বিশ্বকাপের মঞ্চে আবারও নিজের ফুটবল প্রতিভার ঝলক দেখিয়েছেন লিওনেল...

এশিয়ার রেকর্ড গড়ে নকআউটের পথে জাপান

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে আরেকটি মাইলফলকের সাক্ষী হলো দর্শকরা। টুর্নামেন্টের...

ইংল্যান্ড সিরিজের স্কোয়াডে বড় চমক ভারতের

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে...

কারখানার শ্রমিকের জীবন পেরিয়ে জার্মানির গোলমেশিন

টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার হতাশা...

হাইতির বিপক্ষে বদলে যাওয়া একাদশে ব্রাজিল

বিশ্বকাপের শুরুটা প্রত্যাশামতো হয়নি ব্রাজিলের। নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর...

ইউটিউবে ফিরল ডাইরেক্ট মেসেজিং, অ্যাপেই শেয়ার করা যাবে ভিডিও

বিশ্বের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব আবারও অ্যাপের ভেতরে...

বিছানার পাশে পানির গ্লাস, তৃষ্ণা নয় মানসিক স্বস্তির প্রতীক

রাতে ঘুমাতে যাওয়ার আগে অনেকেই বিছানার পাশে এক গ্লাস...

বাতাসের আর্দ্রতা থেকেই মিলবে বিশুদ্ধ পানি, উদ্ভাবিত হলো বিশেষ জ্যাকেট

পানি সংকট মোকাবিলায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে যুক্তরাষ্ট্রের...

‘ভুল’ শুধরাতে দুধ দিয়ে গোসলের রীতি যেভাবে জনপ্রিয় হলো

বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবা জনপরিসরে দেখা যায়, কোনো...
spot_img

আরও পড়ুন

২০ বছরের পুরোনো বিশ্বরেকর্ড ভাঙলেন সূর্যবংশী

ভারতীয় ক্রিকেটে নতুন প্রজন্মের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি বৈভব সূর্যবংশী। বয়স মাত্র ১৫ হলেও বড় মঞ্চে ব্যাট হাতে যে আত্মবিশ্বাস দেখাচ্ছেন, তা আবারও আলোচনায়...

১১ বলে ফিফটি, নতুন ইতিহাস লিখলেন সূর্যবংশী

বয়স মাত্র ১৫। কিন্তু ব্যাট হাতে বৈভব সূর্যবংশী যে আত্মবিশ্বাস দেখাচ্ছেন, তা ইতোমধ্যেই তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। এবার শ্রীলঙ্কা ‘এ’-এর বিপক্ষে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয়...

চার গোলের ঝড়ে নকআউটের পথে জাপান

২০২৬ ফুটবল বিশ্বকাপে তিউনিশিয়ার যাত্রা শেষ হলো হতাশার মধ্য দিয়ে। গ্রুপ ‘এফ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে জাপানের কাছে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে...

১১ বলে ফিফটি, লিস্ট ‘এ’ ক্রিকেটে নতুন ইতিহাস

ভারতীয় ক্রিকেটে নতুন প্রজন্মের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি বৈভব সূর্যবংশী। বয়স মাত্র ১৫ হলেও ব্যাট হাতে তার আত্মবিশ্বাস ও আক্রমণাত্মক মানসিকতা আবারও আলোচনার কেন্দ্রে...
spot_img