Thursday, June 18, 2026
31.4 C
Dhaka

যুদ্ধবিরতির পরে গাজার পথে হাজার হাজার ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। এর ফলে বহু ফিলিস্তিনি পরিবার ধ্বংসস্তুপে পরিণত হওয়া বাড়ির দিকে ফিরে যাচ্ছেন।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুর ১২টার দিকে (বাংলাদেশ সময় বিকাল ৫টা) ইসরায়েলি সেনাবাহিনী গাজার জনবহুল এলাকা থেকে সরে যায়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) একটি ভিডিও প্রকাশ করে, যেখানে তাদের ট্যাংক ও সামরিক যানগুলো গাজার বাইরে চলে যেতে দেখা যায়। আইডিএফ জানিয়েছে, নির্দিষ্ট এলাকায় তারা অবস্থান করছে এবং যেকোনো তাৎক্ষণিক হুমকি মোকাবিলায় প্রস্তুত।

উপকূলবর্তী সড়ক দিয়ে হাজার হাজার ফিলিস্তিনি উত্তর গাজার দিকে দীর্ঘ ও বেদনাদায়ক যাত্রা শুরু করেছেন। অনেকে গাড়ি বা ঘোড়াগাড়িতে যাচ্ছেন, তবে অনেকেই পায়ে হেঁটেই বাড়ির দিকে যাচ্ছে। হামাসের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা গাজার বাসিন্দাদের সীমান্তের কাছে না যাওয়ার নির্দেশ দিয়েছিল, যা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর শিথিল করা হয়।

যদিও আনুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, উপত্যকার ৫৩ শতাংশ অংশ এখনো ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে গাজা ও ইসরায়েল সীমান্তে বাফার জোন তৈরি হয়েছে, যা ধ্বংসপ্রাপ্ত এবং সেখানকার সমস্ত বাড়িঘর তছনছ হয়েছে। এছাড়া ইসরায়েলি সেনারা গাজা-মিসর সীমান্তের ফিলাডেলফি করিডর, উত্তরাঞ্চলের বেঈত হানুন ও বেঈত লাহিয়া, রাফা ও দক্ষিণাঞ্চলের খান ইইনিসের বেশিরভাগ অংশে অবস্থান করছে।

পরিকল্পনা অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে হামাসকে ইসরায়েলি সকল জীবিত জিম্মি (২০ জন) ও মৃত জিম্মির মরদেহ (২৮ জন) হস্তান্তর করতে হবে। বিনিময়ে ইসরায়েলও তাদের কারাগার থেকে প্রায় ২৫০ জন ফিলিস্তিনি বন্দি মুক্তি পাবেন। এছাড়া আরও ১,৭০০ ফিলিস্তিনি বন্দিও ধীরে ধীরে ছাড়া হবে। তবে সবচেয়ে পরিচিত বন্দি মারওয়ান বারঘুতি মুক্তি পাচ্ছেন না।

এছাড়া, যুদ্ধবিরতির পাশাপাশি গাজায় ত্রাণ পৌঁছে দেওয়া শুরু হয়েছে। Trump-এর পরিকল্পনায় প্রতিদিন ৬০০ ট্রাক ত্রাণ পাঠানোর কথা থাকলেও প্রথম পর্যায়ে দৈনিক অন্তত ৪০০ ট্রাক প্রবেশ করবে।

ফিলিস্তিনি পরিবারগুলো দীর্ঘদিন পর তাদের ধ্বংসপ্রাপ্ত বাড়িতে ফিরে গিয়ে ক্ষতবিক্ষত জীবন পুনর্গঠনের চেষ্টা শুরু করেছেন।

সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরায়েল
সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

আশুরার তাৎপর্য ও ইসলামের নির্দেশিত আমল

হিজরি নববর্ষের সূচনার সঙ্গে মুসলিম বিশ্বে শুরু হয়েছে পবিত্র...

মেঘনা নদীতে রিফাতের লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সশস্ত্র গোলাগুলির ঘটনার পর নিখোঁজ থাকা রিফাত...

খামার মোড়ে নৃশংস ঘটনা, কর্মচারী নিহত

রংপুর নগরীর খামার মোড় এলাকায় হোটেল মালিকের হাতুড়ির আঘাতে...

গাইবান্ধায় পুকুরে কিশোরের মৃত্যু, দুই বন্ধুর বিরুদ্ধে অভিযোগ

গাইবান্ধা সদর উপজেলায় এক কিশোরকে পুকুরে চুবিয়ে হত্যার অভিযোগ...

রামগঞ্জে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, একাডেমিতে ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির আবাসিক হল থেকে...

কেন্দুয়ায় মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে শিশুকে নির্যাতনের মামলা

নেত্রকোনার কেন্দুয়ায় ১২ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের...

ঢাকায় শিশু শিক্ষার্থীদের সঙ্গে জাইমা রহমানের তিন ঘণ্টার আড্ডা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলার কৃতি শিশু শিক্ষার্থীদের সঙ্গে...

মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে কালো পলিথিনে মোড়ানো অবস্থায়...

ধামরাইয়ে ডিবি পরিচয়ে ছিনতাই, মহাসড়কে তিন লাখ টাকা লুট

ঢাকার ধামরাইয়ে ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যক্তির কাছ থেকে...

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার, উদ্ধার বিপুল মাদক

ঢাকার সাভারের আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৫ জন পেশাদার...

ঘন ঘন ভুলে যাচ্ছেন? মস্তিষ্ক সচল রাখতে যেসব অভ্যাস জরুরি

বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে অনেকের স্মৃতিশক্তি কমতে শুরু করে।...

তিন প্ল্যাটফর্মে প্রিমিয়াম সুবিধা আনছে মেটা, বাড়ছে সাবস্ক্রিপশন নির্ভর সেবা

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন প্রিমিয়াম সুবিধা...

কোরআনের আলোকে আদর্শ মুমিনের ১০ বৈশিষ্ট্য

ইসলামের দৃষ্টিতে প্রকৃত সফলতা হলো ইহকাল ও পরকালে কল্যাণ...

প্রতি রাতে গরম দুধে মধু মিশিয়ে খেলে শরীরে কী পরিবর্তন হতে পারে

স্বাস্থ্য ভালো রাখতে অনেকেই বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট ও পুষ্টিকর...
spot_img

আরও পড়ুন

আশুরার তাৎপর্য ও ইসলামের নির্দেশিত আমল

হিজরি নববর্ষের সূচনার সঙ্গে মুসলিম বিশ্বে শুরু হয়েছে পবিত্র মহররম মাস। ইসলামে বিশেষ মর্যাদাপূর্ণ এই মাসকে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ‘আল্লাহর মাস’ বলে অভিহিত...

মেঘনা নদীতে রিফাতের লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সশস্ত্র গোলাগুলির ঘটনার পর নিখোঁজ থাকা রিফাত (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। নরসিংদীর করিমপুর এলাকায় মেঘনা নদী থেকে তার...

খামার মোড়ে নৃশংস ঘটনা, কর্মচারী নিহত

রংপুর নগরীর খামার মোড় এলাকায় হোটেল মালিকের হাতুড়ির আঘাতে শাওন (২৫) নামের এক কর্মচারী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই অভিযুক্তকে আটক করেছে...

গাইবান্ধায় পুকুরে কিশোরের মৃত্যু, দুই বন্ধুর বিরুদ্ধে অভিযোগ

গাইবান্ধা সদর উপজেলায় এক কিশোরকে পুকুরে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই দুই বন্ধুর বিরুদ্ধে। মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের হাওয়া...
spot_img