Thursday, March 5, 2026
21.1 C
Dhaka

ফ্র্যাঞ্চাইজি বাছাই শুরু, কমে যেতে পারে বিপিএলের দলসংখ্যা

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ঘিরে পরিকল্পনা সাজাতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবগঠিত গভর্নিং কাউন্সিল। নির্ধারিত সময়েই এবারের আসর অনুষ্ঠিত হলেও এর পরিধি কিছুটা ছোট হতে পারে। অর্থাৎ, এবার কমে যেতে পারে অংশগ্রহণকারী দলের সংখ্যা।

বিসিবির নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম বোর্ড সভাতেই বিপিএল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানান, আগামী এক সপ্তাহের মধ্যেই নতুন ফ্র্যাঞ্চাইজি আহ্বান করে দরপত্র প্রকাশ করা হবে।

তবে এবারের আসরে কয়টি দল অংশ নেবে, তা এখনো চূড়ান্ত হয়নি। ইফতেখার রহমান মিঠু বলেন, “এবারের বিপিএলে কতটি দল অংশ নেবে তা এখনও নির্ধারণ করা হয়নি। আমরা দরপত্র আহ্বান করব, আর যারা দল পরিচালনার সক্ষমতা দেখাবে, তারাই সুযোগ পাবে। ৫, ৬ বা ৭—এখনো কিছু নির্দিষ্ট নয়।”

তিনি আরও জানান, ওয়েস্ট ইন্ডিজ-আয়ারল্যান্ড সিরিজ, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং জাতীয় নির্বাচনের ব্যস্ততার কারণে সময়ের সীমাবদ্ধতা রয়েছে। তার ভাষায়, “সময় স্লট বিবেচনায় নিয়েই দল নেওয়া হবে, যাতে নির্ধারিত সময়ের মধ্যে বিপিএল সম্পন্ন করা যায়।”

সবশেষে তিনি ইঙ্গিত দেন, এবার সময় স্বল্পতার কারণে ৫ বা ৬ দলের টুর্নামেন্ট হওয়ার সম্ভাবনাই বেশি। তবে এটি সাময়িক সিদ্ধান্ত। আগামী আসর থেকে আবারও আগের মতো সাত দলের বিপিএল ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

স্বজনপ্রীতি ও সম্পদ নিয়ে স্পষ্ট ব্যাখ্যা

অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, তিনি...

দুই আসনের ফল এখনো স্থগিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করেছে নির্বাচন...

সাফারি পার্কে সীমানাপ্রাচীর ঘিরে বিরোধ

গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্কের সীমানাপ্রাচীর নির্মাণকাজকে কেন্দ্র করে দুই...

কুমিল্লায় এম সাদেকের স্মরণে দোয়া ও ইফতার

কুমিল্লায় প্রয়াত জ্যেষ্ঠ ফটোসাংবাদিক এম সাদেকের স্মরণে দোয়া ও...

১০ টাকার জেরে উত্তেজনা, জনতার হাতে ধরা চালক

রাজশাহী নগরে ১০ টাকা ভাড়া নিয়ে বিরোধের জেরে এক...

আধিপত্য নিয়ে সংঘর্ষে রণক্ষেত্র মস্তফাপুর

মাদারীপুর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের...

গাংনীতে সভা পণ্ডের জেরে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা

মেহেরপুরের গাংনী উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় হট্টগোলের ঘটনা...

ঢাকা থেকে ২৫টি ফ্লাইট বাতিল

ইরান ও যুক্তরাষ্ট্র–ইস্রায়েলের মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে আজ বুধবার ঢাকার...

এক বছরে ৩৭ হামলা, ১২ জন আহত

কক্সবাজার রুটে চলাচলরত আন্তনগর ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা থামছে...

নির্দিষ্ট ব্যতিক্রম ছাড়া কেউ অনুমতি ছাড়া অফিস ত্যাগ করতে পারবে না

মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি নির্দেশ দিয়েছে...

নতুন ডিজিটাল প্রমাণ দাখিলের জন্য রাষ্ট্রপক্ষের আবেদন

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা এলাকায় দুজনকে গুলি করে...

পটুয়াখালীতে লাইনে দাঁড়িয়ে সুযোগ বুঝে ব্যাগ কেটে টাকা চুরি

পটুয়াখালীর বিভিন্ন ব্যাংকে গ্রাহক সেজে লাইনে দাঁড়িয়ে সুযোগ বুঝে...

চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করবে পুলিশ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত...

প্রতিমন্ত্রী কায়সার কামাল: জিরো টলারেন্স নীতি কার্যকর থাকবে

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি কার্যালয় পরিদর্শনে আগমনের...
spot_img

আরও পড়ুন

স্বজনপ্রীতি ও সম্পদ নিয়ে স্পষ্ট ব্যাখ্যা

অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, তিনি সরকারে দায়িত্ব পালনকালে কিংবা এর আগে-পরে জীবনের কোনো সময়েই দুর্নীতিতে জড়াননি। নিজের বিরুদ্ধে ছড়িয়ে পড়া...

দুই আসনের ফল এখনো স্থগিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ( ৫ ডিসেম্বর) কমিশনের নিজস্ব ওয়েবসাইটে কেন্দ্রভিত্তিক এই ফলাফল প্রকাশ করা হয়। গত...

সাফারি পার্কে সীমানাপ্রাচীর ঘিরে বিরোধ

গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্কের সীমানাপ্রাচীর নির্মাণকাজকে কেন্দ্র করে দুই রাজনৈতিক নেতার মধ্যে বিরোধের জেরে চাঁদা দাবি ও নির্মাণসামগ্রী ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায়...

কুমিল্লায় এম সাদেকের স্মরণে দোয়া ও ইফতার

কুমিল্লায় প্রয়াত জ্যেষ্ঠ ফটোসাংবাদিক এম সাদেকের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ৫ ডিসেম্বর) বিকেলে নগরের কান্দিরপাড় নজরুল অ্যাভিনিউ এলাকায় একটি...
spot_img