Saturday, June 13, 2026
30.4 C
Dhaka

ইতিহাসে প্রথমবারের মতো সোনার দাম ছাড়ালো ৪ হাজার মার্কিন ডলার

মার্কিন যুক্তরাষ্ট্রের সুদের হার কমার সম্ভাবনা ও সরকারি অচলাবস্থার আশঙ্কায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে সোনায় ঝুঁকছেন। এর ফলেই ইতিহাসে প্রথমবারের মতো বুধবার আউন্সপ্রতি সোনার দাম ৪ হাজার মার্কিন ডলার ছাড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, বিশ্বজুড়ে চলমান অর্থনৈতিক অনিশ্চয়তা, উচ্চ মুদ্রাস্ফীতি এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার সময় বিনিয়োগকারীরা ঐতিহ্যগতভাবে সোনা বা ‘সেফ হেভেন’-এর প্রতি আগ্রহ দেখান। মার্কিন সুদের হার কমার প্রত্যাশা ও সরকারি কার্যক্রম স্থবির হওয়ার আশঙ্কা সেই প্রবণতাকে আরও ত্বরান্বিত করেছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে অতিমূল্যায়নের আশঙ্কা এবং সম্ভাব্য পতনের আতঙ্কও বিনিয়োগকারীদের সোনা ও অন্যান্য নিরাপদ সম্পদের দিকে ধাবিত করছে। ফলে বছরের শুরু থেকে এখন পর্যন্ত সোনার দাম বেড়েছে ৫০ শতাংশেরও বেশি।

বৈশ্বিক পর্যায়ে রাজনৈতিক অস্থিতিশীলতাও সোনার চাহিদা বাড়াচ্ছে। সম্প্রতি ফ্রান্সে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও দ্রুত নির্বাচনের আহ্বান বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে। একইভাবে, বিশ্বের বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক অস্থিরতা ও বাণিজ্য উত্তেজনা সোনায় বিনিয়োগকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

বুধবার আউন্সপ্রতি সোনার দাম দাঁড়ায় ৪,০০৬.৬৮ মার্কিন ডলার, যা ইতিহাসে সর্বোচ্চ। অন্যদিকে, রূপার দামও রেকর্ড দর থেকে মাত্র কয়েক ডলার নিচে অবস্থান করছে। বাজার বিশ্লেষকদের মতে, এটি বৈশ্বিক আর্থিক বাজারে অনিশ্চয়তা ও নিরাপদ বিনিয়োগের প্রবণতা বৃদ্ধির ইঙ্গিত দেয়।

মার্কিন সরকারের আংশিক অচলাবস্থা বিনিয়োগকারীদের উদ্বেগ আরও বাড়িয়েছে। এর ফলে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশে বিলম্ব হচ্ছে, যা ফেডারেল রিজার্ভের সুদের হার নির্ধারণ প্রক্রিয়াকে জটিল করে তুলেছে। এই পরিস্থিতি বাজারে অস্বচ্ছতা ও ঝুঁকি বৃদ্ধি করছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

সূত্র : এএফপি
সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...
spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে প্রশ্ন তৈরি হয়, রাষ্ট্রকে কর প্রদান করা কি আবশ্যক, নাকি কর ফাঁকি দিলে ধর্মীয়ভাবে কোনো...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...
spot_img