Saturday, June 27, 2026
34.2 C
Dhaka

ক্রিকেটের উন্নয়নের প্রেমে পড়ে গিয়েছি, তাই লোভটা ছাড়তে পারিনি: বুলবুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। অন্তর্বর্তীকালীন দায়িত্ব নেওয়ার সময় তিনি জানিয়েছিলেন নির্বাচনে আসার কোনো ইচ্ছা নেই। কিন্তু বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে চার বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়ে এখন বলছেন, ক্রিকেটের উন্নয়নের প্রেমে পড়ায় সেই লোভ ছাড়তে পারেননি।

সোমবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হন বুলবুল। ঢাকা জেলা ও বিভাগীয় কোটা থেকে পরিচালক নির্বাচিত হওয়ার পর সভাপতির পদে আর কেউ প্রার্থী না হওয়ায় তিনিই নির্বাচিত হন।

গণমাধ্যমের সামনে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বুলবুল বলেন, ‘এটাকে আমি একটা জার্নির অংশ করে নিয়েছি। বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের প্রেমে পড়ে গিয়েছি। হয়তো স্বল্প মেয়াদের জন্য এসেছিলাম, কিন্তু যখন ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রামের মতো কাজ শুরু করলাম এবং তার সাফল্য দেখতে পেলাম, তখন লোভটা ছাড়তে পারিনি। এখন লক্ষ্য—টু সার্ভ মোর ফর মাই কান্ট্রি।’

বিসিবিতে আসার আগে আইসিসির উন্নয়ন কর্মকর্তা ছিলেন বুলবুল। সেখানে মোটা অঙ্কের বেতনের চাকরি করলেও বিসিবিতে তিনি বিনা বেতনে দায়িত্ব পালন করছেন। তার আয়ের উৎস নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, ‘ক্রিকেট বোর্ডের পদ অনারারি। প্রেসিডেন্টের পদ সবসময় অনারারি ছিল, সেখানেও ব্যতিক্রম হয়নি। এখন আমার ফোকাস শুধু বাংলাদেশ ক্রিকেট।’

তবে তার সভাপতি হওয়ার নির্বাচনে ব্যাপক সমালোচনা উঠেছে। সরকারি হস্তক্ষেপ ও অনিয়মের অভিযোগ তুলে তামিম ইকবাল ও তার প্যানেল মনোনয়ন প্রত্যাহার করে নেয়। বেশিরভাগ ক্রীড়া সংগঠকও নির্বাচন বর্জন করেন।

এ অবস্থায় বুলবুল বিরোধীদের উদ্দেশ করে ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা সকলে একসাথে কাজ করতে চাই বাংলাদেশ ক্রিকেটে। যারা বোর্ডে আছেন বা নেই—সবাইকে আহ্বান জানাই বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে সহযোগিতা করতে। দরকার হলে আমরা তাদের কাছেও যাব।’

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

শরীরে পটাশিয়াম বেড়ে গেলে কেন ঝুঁকি বাড়ে, কীভাবে নিয়ন্ত্রণে রাখবেন

শরীরের বিভিন্ন অঙ্গের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় পটাশিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ...

দাঁতের পোকার রহস্য ভাঙল বিজ্ঞান, জানুন ব্যথার প্রকৃত কারণ

দাঁতে পোকা হওয়ার কথা আমাদের সমাজে বহুদিন ধরেই প্রচলিত।...

ত্বকের গোটা কি ব্রণ, সিস্ট নাকি টিউমার—কীভাবে বুঝবেন

ত্বকে ছোট বা বড় গোটার মতো অংশ দেখা দেওয়া...

ঢাকায় বসেই উপভোগ করুন পাহাড়ি খাবারের ভিন্ন স্বাদ

বর্ষাকালে পাহাড়ি অঞ্চলের প্রকৃতি যেমন নতুন রূপে সেজে ওঠে,...

কঠিন কাজ শুরু করতে পারছেন না? মস্তিষ্ককে প্রস্তুত করার কার্যকর উপায়

কাজটি গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় এবং সময়মতো শেষ করাও জরুরি—সবই জানা...

পরিবারে দূরত্ব কেন বাড়ছে, যা বলছে গবেষণা

একসময় ধারণা ছিল, মা-বাবা ও সন্তানের সম্পর্ক আজীবন অটুট...

জলবায়ু পরিবর্তনে বদলে যাচ্ছে শিলাবৃষ্টির ধরন, বাড়তে পারে ক্ষয়ক্ষতি

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আরও স্পষ্ট হয়ে উঠছে।...

পাইলস ও ফিস্টুলা এড়াতে বদলাতে হবে দৈনন্দিন অভ্যাস

পায়ুপথের বিভিন্ন রোগ বর্তমানে অনেক মানুষের জন্য অস্বস্তি ও...

কর্মীদের তথ্য ফাঁসের ঘটনায় এআই প্রশিক্ষণ প্রকল্প স্থগিত করল মেটা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নে কর্মীদের কম্পিউটার ব্যবহারের তথ্য সংগ্রহ...

গর্ভাবস্থায় দাঁতের চিকিৎসা কখন সবচেয়ে নিরাপদ

গর্ভাবস্থায় নারীর শরীরে নানা ধরনের শারীরিক ও হরমোনজনিত পরিবর্তন...

ভয়েস সার্চে লাইভ চ্যাট ও অনুবাদ সুবিধা আনল গুগল

নিজেদের ভয়েস সার্চ সেবাকে আরও কার্যকর ও বহুমুখী করতে...
spot_img

আরও পড়ুন

শরীরে পটাশিয়াম বেড়ে গেলে কেন ঝুঁকি বাড়ে, কীভাবে নিয়ন্ত্রণে রাখবেন

শরীরের বিভিন্ন অঙ্গের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় পটাশিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খনিজ। পেশির সংকোচন, স্নায়ুর সংকেত আদান-প্রদান, হৃদ্‌যন্ত্রের স্বাভাবিক ছন্দ বজায় রাখা এবং রক্তচাপ নিয়ন্ত্রণে...

দাঁতের পোকার রহস্য ভাঙল বিজ্ঞান, জানুন ব্যথার প্রকৃত কারণ

দাঁতে পোকা হওয়ার কথা আমাদের সমাজে বহুদিন ধরেই প্রচলিত। ছোটবেলার ছড়া থেকে শুরু করে লোকমুখে নানা গল্পে এই ধারণা পাওয়া যায়। তবে আধুনিক বিজ্ঞান...

ত্বকের গোটা কি ব্রণ, সিস্ট নাকি টিউমার—কীভাবে বুঝবেন

ত্বকে ছোট বা বড় গোটার মতো অংশ দেখা দেওয়া খুবই সাধারণ একটি বিষয়। এসব গোটা মুখ, ঘাড়, পিঠ, হাত কিংবা শরীরের অন্য যেকোনো স্থানে...

গাছ কাটলেই বের হয় লাল তরল, ড্রাগন ব্লাড ট্রির পেছনের বিজ্ঞান

পৃথিবীতে এমন কিছু গাছ আছে, যেগুলো শুধু তাদের আকৃতি নয়, অদ্ভুত বৈশিষ্ট্যের কারণেও মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ইয়েমেনের সোকোত্রা দ্বীপের ড্রাগন ব্লাড ট্রি...
spot_img