Thursday, October 8, 2026
31 C
Dhaka

জেন-জি বিক্ষোভে আরেক দেশে সরকার পতন

জেন-জিদের বিক্ষোভে উত্তাল পূর্ব আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার। জনরোষে নতি স্বীকার করে দেশটির প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা তার সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি এ ঘোষণা দেন। খবর বিবিসি ও আলজাজিরার।

বাংলাদেশ, নেপাল, ফিলিপাইন ও পূর্ব তিমুরের পর এবার মাদাগাস্কারেও জেন-জি আন্দোলনের ঝড়ে সরকারের পতন হলো। প্রেসিডেন্ট রাজোয়েলিনা স্বীকার করেন, তার সরকারের ব্যর্থতার কারণে জনগণের ক্ষোভ বিস্ফোরিত হয়েছে। তিনি বলেন, “সরকারের সদস্যরা যদি তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে থাকেন, আমরা তা স্বীকার করছি এবং জনগণের কাছে ক্ষমা চাইছি।”

তিনি আরও জানান, বিদ্যুৎ বিভ্রাট ও পানি সংকটজনিত ক্ষোভের বিষয়টি সরকার উপলব্ধি করছে এবং ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছেন। তরুণদের সঙ্গে সরাসরি যোগাযোগের আশ্বাস দিয়ে তিনি বলেন, “আমি আহ্বান শুনেছি, আমি কষ্ট অনুভব করেছি। দৈনন্দিন জীবনে এর প্রভাব আমি বুঝতে পারি।”

বিদ্যুৎ ও পানি সংকটের বিরুদ্ধে তরুণ প্রজন্মের নেতৃত্বে আন্দোলন সহিংসতায় রূপ নেয়। রাজধানী আন্তানানারিভোসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষোভ করেন। সোমবার রাজধানীতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক জানিয়েছেন, এ পর্যন্ত অন্তত ২২ জন নিহত ও ১০০ জনের বেশি আহত হয়েছেন। তার অভিযোগ, নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর রাবার বুলেট, টিয়ার গ্যাস এবং প্রাণঘাতি গুলি চালিয়েছে।

তবে মাদাগাস্কারের পররাষ্ট্র মন্ত্রণালয় এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, বিক্ষোভ ঘিরে বিভ্রান্তিকর গুজব ছড়ানো হচ্ছে এবং দায়িত্বশীল মহলকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img