Thursday, April 23, 2026
28 C
Dhaka

অক্ষয়-প্রিয়াংকা প্রেম, টুইঙ্কেল ছাড়লেন বাড়ি?

বলিউডের জনপ্রিয় পরিচালক সুনীল দর্শন বহু বছর পর অভিনেতা অক্ষয় কুমার ও অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন। সম্প্রতি তিনি তার আসন্ন সিনেমা ‘আন্দাজ ২’ নিয়ে কথা বলার সময় পুরোনো স্মৃতিচারণায় অক্ষয়-প্রিয়াংকার ব্যক্তিগত সম্পর্কের প্রসঙ্গ টেনে আনেন।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, তার পরিচালিত ‘বরসাত’ সিনেমার একটি গানের শুটিংয়ে অক্ষয় ও প্রিয়াংকাকে একসঙ্গে কাস্ট করেছিলেন। কিন্তু পরে অক্ষয় নিজেই ব্যক্তিগত সমস্যা উল্লেখ করে শুটিং থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করেন।

পরিচালক সুনীল দর্শন বলেন,

“অক্ষয় আমাকে জানিয়েছিলেন, তার ও প্রিয়াংকার মধ্যে কিছু ব্যক্তিগত সমস্যা চলছে। তিনি জানতে চেয়েছিলেন, তাদের দুজনকে একসাথে রেখে সিনেমাটি চালিয়ে যাওয়া সম্ভব কি না। আমি মনে করি, একজন বিবাহিত পুরুষের আরও দায়িত্বশীল হওয়া উচিত। কিন্তু মানুষ মাত্রই ভুল করে।”

তিনি আরও বলেন,

“আমি এই ঘটনার দায় প্রিয়াংকার ওপর চাপাতে চাই না। বরং অক্ষয় একজন ঘনিষ্ঠ বন্ধু হিসেবে আমাকে বিকল্প ভাবার সুযোগ দিয়েছিলেন। সেই বিবেচনায় আমি সিনেমাটি তাকে ছাড়াই শেষ করার সিদ্ধান্ত নিই।”

সুনীল দর্শনের ভাষ্যমতে, এক সময় অক্ষয় কুমার তাকে ১০০টি সিনেমা একসঙ্গে করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে মাত্র ৬-৭টি সিনেমার পরেই অক্ষয়ের আচরণে পরিবর্তন আসতে শুরু করে।

তিনি দাবি করেন, ২০০৫ সালের পর থেকে অক্ষয় কুমারের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। এমনকি, অক্ষয় ও প্রিয়াংকার সম্পর্ক ঘিরে গুঞ্জন ছড়ালে অক্ষয়ের স্ত্রী টুইঙ্কেল খান্না কিছুদিনের জন্য ঘর ছেড়ে চলে গিয়েছিলেন বলেও মন্তব্য করেন সুনীল দর্শন।

উল্লেখ্য, অক্ষয় ও প্রিয়াংকার প্রেম নিয়ে বলিউডে বহুদিন ধরেই নানা জল্পনা-কল্পনা চলে আসছে। তবে কেউই কখনো এসব গুঞ্জনের সত্যতা প্রকাশ্যে স্বীকার করেননি।

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img