Tuesday, July 14, 2026
28.1 C
Dhaka
No menu items!

ভালো কাজের প্রস্তাব হলে ফিরিয়ে দিই না

মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ দীর্ঘ সময় ধরে বাংলাদেশের বিনোদন জগতে সক্রিয় রয়েছেন। ১৯৮৯ সালে মডেলিং দিয়ে শুরু তার ক্যারিয়ার। ১৯৯৫ সালের ৩ জুলাই প্রচারিত ‘অভিমানে অনুভবে’ নাটকে অভিনয় করেই অভিনয় জগতে পদার্পণ করেন তিনি। যদিও নাচ ও মডেলিংয়ে নিয়মিত দেখা গেলেও অভিনয়ে সাদিয়া বেছে বেছে কাজ করায় বেশি পরিমাণে না। তবে বর্তমানে অভিনয়েও নিয়মিত হয়েছেন। সম্প্রতি তিনি ‘গহীন অতল’ নামে একটি ওয়েবফিল্মে কাজ করেছেন, যা তার দ্বিতীয় ওয়েবফিল্ম। তাঁর অভিনয় জীবন, নৃত্য ও মডেলিংসহ নানা বিষয়ে যুগান্তরের সঙ্গে আলাপকালে তিনি জানান অনেক গুরুত্বপূর্ণ তথ্য।

সাম্প্রতিক ওয়েবফিল্মে কাজ করার কারণ সম্পর্কে সাদিয়া বলেন, “ফিল্মটির গল্প খুব সুন্দর ছিল। ভালো গল্প ও চরিত্রের জন্য আমি এই কাজটি গ্রহণ করেছি। পরিচালকের কাছ থেকে প্রস্তাব পেয়ে গল্পটি পড়ে ভালো লেগে গেছে। এছাড়া কাজী আনোয়ার হোসেনের উপন্যাস থেকে নেয়া গল্পটি আমার কাছে বেশ আকর্ষণীয় ছিল। দীর্ঘদিন পর ভালো একটি কাজ করেছি।”

গল্প এবং চরিত্র নিয়ে তিনি বলেন, “গল্পটি মূলত পারিবারিক। আধুনিক সমাজের বাস্তবতায় মানসিক টানাপোড়েন, অপরাধবোধ এবং সন্তানের সুরক্ষায় একজন মায়ের নৈতিক দ্বন্দ্ব ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে। আমি কেন্দ্রীয় চরিত্রে, একজন মায়ের ভূমিকায় অভিনয় করেছি। এতে রয়েছে অনেক ভালো উপাদান, যা দর্শকদের পছন্দ হবে বলে আমার বিশ্বাস।”

ওটিটি প্ল্যাটফর্মে নাট্যশিল্পীদের ব্যাপক আগ্রহ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “এটি অবশ্যই ইতিবাচক। কারণ ওটিটি প্ল্যাটফর্ম দর্শকদের কাছে পৌঁছানোর একটি ভালো মাধ্যম। এখানে গল্প বলার ধরণ ভিন্ন এবং চরিত্রগুলো গভীরভাবে উপস্থাপিত হয়। সময় নিয়ে কাজের পরিবেশ থাকে যা শিল্পীদের ভালো কাজ করার সুযোগ দেয়। এজন্য শিল্পীরা এখন ওটিটিতে বেশি কাজ করছেন।”

দর্শকদের কাছে অনেক সময় তার কাজ কম মনে হলেও সে বিষয়ে সাদিয়া জানান, “আমি বেছে বেছে কাজ করি ঠিকই, তবে কাজ করি না এটা সত্য নয়। আমার কাছে অনেক প্রস্তাব আসে এবং ভালো কাজ হলে আমি কাউকেই ফিরিয়ে দিই না। সম্মানের সঙ্গে ডাকলে অবশ্যই কাজ করি এবং ভবিষ্যতেও করব। আমার পছন্দ অনুযায়ী যারা জানেন, তারা সেরকম কাজ নিয়ে আমাকে ভাবেন। সম্প্রতি একটি নাটক করেছি। দর্শক হয়তো আমাকে বেশি দেখতে চান, তাদের ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ।”

জাহিদ হাসান অভিনীত ‘উৎসব’ সিনেমা সম্পর্কে তার মত, “সিনেমাটি দেখেছি এবং খুব ভালো লেগেছে। অনেকদিন পর জাহিদ হাসান ভালো একটি সিনেমায় কাজ করেছেন। তার অভিনয় দর্শকদের স্পর্শ করেছে। এছাড়া অন্যান্য অভিনেতাদের পারফরম্যান্সও প্রশংসনীয় ছিল।”

নাচের প্রতি তার ভালবাসার কথাও তিনি তুলে ধরেন, “আমি তিন বছর বয়স থেকেই নাচ করছি। তাই এর প্রতি ভালোবাসা অনেক বেশি। নাচ নিয়ে আমি সবসময় চর্চা করে চলেছি এবং গুরুজনদের প্রতি শ্রদ্ধা জানাই, যাঁরা আমাদের জায়গা তৈরি করে দিয়েছেন। সেই জন্যই আমরা আজও কাজ করতে পারছি।”

নারী মডেল হিসেবে এখনও জনপ্রিয়তা ধরে রাখার বিষয়ে সাদিয়া বলেন, “সবাই আমাকে ভালোবেসে আজ এই অবস্থানে এসেছি। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। যারা আমাকে সেরা ভাবেন, তারা আমার কাজ ভালোবেসে এমন মনে করেন। এজন্য নিজেকে ধন্য মনে করি।

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img