Wednesday, March 11, 2026
23.7 C
Dhaka

রাশিয়ায় ভূমিকম্পের পর আগ্নেয়গিরি সক্রিয়, ছাইয়ে আকাশ ঢেকে গেছে

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ভয়াবহ ভূমিকম্পের পর সক্রিয় হয়ে উঠেছে ক্লিউচেভস্কয় আগ্নেয়গিরি। ইতোমধ্যেই আগ্নেয়গিরির মুখ থেকে নির্গত ছাই ৩ কিলোমিটার উচ্চতায় ছড়িয়ে পড়েছে, আকাশ ঢেকে গেছে ঘন ছাইয়ে। যেকোনো সময় লাভা উদগিরণের আশঙ্কায় আতঙ্কে রয়েছে স্থানীয়রা।

রাশিয়ান একাডেমি অব সায়েন্সেসের আগ্নেয়গিরি ও ভূকম্পবিদ্যা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ছাইয়ের স্তম্ভ ইতোমধ্যে আগ্নেয়গিরির পূর্ব দিকে প্রায় ৫৮ কিলোমিটার (৩৬ মাইল) পর্যন্ত বিস্তৃত হয়েছে। সাম্প্রতিক পর্যবেক্ষণে জানা গেছে, অগ্ন্যুৎপাত অব্যাহত রয়েছে এবং যে কোনো সময় সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ কিলোমিটার (৪.৯ মাইল) উচ্চতাতেও ছাই নির্গত হতে পারে, যা নিম্ন উচ্চতায় চলাচলকারী বিমানগুলোর জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

ইতোমধ্যে আগ্নেয়গিরির গর্ত লাভায় প্রায় পূর্ণ হয়ে গেছে এবং যেকোনো সময় বড় ধরনের লাভা প্রবাহ শুরু হতে পারে বলে সতর্ক করেছে বিজ্ঞানীরা। যদিও আন্তর্জাতিক বিমান চলাচলের পথ ক্লিউচেভস্কয় অঞ্চল ঘেঁষে নয়, তবে আঞ্চলিক বিমান চলাচলের ক্ষেত্রে ‘কমলা রঙের’ সতর্ক সংকেত জারি করা হয়েছে।

এর আগে বুধবার (৩০ জুলাই) রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলে ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, পরে সংশোধিত মাত্রা দাঁড়ায় ৮.৮। এই ভূমিকম্পের ফলে ৪ মিটার (১৩ ফুট) উচ্চতার সুনামি সৃষ্টি হয় এবং রাশিয়ার উপকূলে তা আছড়ে পড়ে। ক্ষয়ক্ষতির খবর আসতে শুরু করেছে বিভিন্ন এলাকা থেকে।

এছাড়া ভূমিকম্প ও সুনামির প্রভাবে জাপানেও প্রথম ঢেউ পৌঁছেছে। ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও যুক্তরাষ্ট্রেও সুনামি সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

spot_img

আরও পড়ুন

অতিরিক্ত এআই নির্ভরতায় বাড়ছে মানসিক চাপ

বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্রমেই মানুষের...

৬৯০ ফুট উচ্চ মিনার ও স্থাপত্যশৈলীর অনন্য সংমিশ্রণ

উত্তর আফ্রিকার মরক্কোর সমুদ্র তীরবর্তী শহর কাসাব্লাঙ্কায় রাজা দ্বিতীয়...

পিএফএএস রসায়নিক পুরুষদের দ্রুত বার্ধক্য ঘটাতে পারে

বর্তমান সময়ে অনেক পুরুষই অকাল বার্ধক্যের দিকে দ্রুত এগিয়ে...

চার্জার সারাক্ষণ প্লাগে রাখলে কি সত্যিই বিদ্যুৎ খরচ বেড়ে যায়

বর্তমান সময়ে স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ, ব্লুটুথ ইয়ারফোনসহ নানা ধরনের...

ফেনীর জহিরিয়া মসজিদে মিলেছে নান্দনিক স্থাপত্য ও প্রশান্তি

ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে জহিরিয়া মসজিদ নান্দনিক...

রোজার সময় শরীর সতেজ রাখতে পানি অপরিহার্য

পবিত্র রমজান মাসে সারাদিন রোজা রাখার পর শরীরের সবচেয়ে...

এআই প্রযুক্তিতে স্বাস্থ্য টিপস দিচ্ছে ফল-সবজি

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এক ধরনের ভিডিও দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে।...

৫শ বছরের ইতিহাসে দাঁড়িয়ে ইতিহাসের সাক্ষী

যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদের তীরে দাঁড়িয়ে আছে হযরত...

সেহরির পর কত ঘন্টা ঘুম স্বাস্থ্যকর

রমজান মাসে মুসলমানদের দৈনন্দিন জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন আসে।...

জেটোর টি২: ১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার

ভারতের জনপ্রিয় গাড়ি নির্মাতা জেএসডব্লিউ মোটরস তাদের নতুন গাড়ি...

শেরপুরে আড়াইশ বছরের ঐতিহ্য মাইসাহেবা মসজিদ

বাংলাদেশের উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী জনপদ ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলা। এই...

সকালে নাকি রাতে গোসল করা ভালো

অনেক মানুষের দিনের শুরু হয় গোসল দিয়ে। সকালে গোসল...

পুরোনো স্মার্টফোন ঘরে রেখে দিচ্ছেন? হতে পারে বড় ঝুঁকি

বর্তমানে প্রায় সবার হাতেই স্মার্টফোন। নতুন ফোন কেনার পর...

ইফতারের শরবতে চিনি না গুড়—কোনটি স্বাস্থ্যকর

রমজান মাসে ইফতারের সময় খেজুরের পাশাপাশি শরবত পান করা...
spot_img

আরও পড়ুন

অতিরিক্ত এআই নির্ভরতায় বাড়ছে মানসিক চাপ

বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্রমেই মানুষের দৈনন্দিন কাজের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কোডিং, ডিজাইন, বিপণন, হিসাবরক্ষণসহ নানা পেশাগত ক্ষেত্রে দ্রুততা ও...

৬৯০ ফুট উচ্চ মিনার ও স্থাপত্যশৈলীর অনন্য সংমিশ্রণ

উত্তর আফ্রিকার মরক্কোর সমুদ্র তীরবর্তী শহর কাসাব্লাঙ্কায় রাজা দ্বিতীয় হাসান মসজিদ আধুনিক প্রযুক্তি ও প্রাচীন ইসলামি স্থাপত্যশৈলীর এক অনন্য সংমিশ্রণ। দূর থেকে দেখা যায়,...

পিএফএএস রসায়নিক পুরুষদের দ্রুত বার্ধক্য ঘটাতে পারে

বর্তমান সময়ে অনেক পুরুষই অকাল বার্ধক্যের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছেন। চুল পাকা, ত্বক ঢিলে হয়ে যাওয়া, শক্তি কমে আসা ও শারীরিক সক্ষমতার দ্রুত অবনতি...

চার্জার সারাক্ষণ প্লাগে রাখলে কি সত্যিই বিদ্যুৎ খরচ বেড়ে যায়

বর্তমান সময়ে স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ, ব্লুটুথ ইয়ারফোনসহ নানা ধরনের গ্যাজেট দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। এসব ডিভাইস ব্যবহারের সঙ্গে সঙ্গে চার্জারও সব সময় হাতের...
spot_img