Tuesday, March 17, 2026
22.4 C
Dhaka

কোহলিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে পার্থিবকে আনার পরিকল্পনায় ছিলেন কারস্টেন: মঈন আলীর বিস্ফোরক দাবি

আইপিএলে বিরাট কোহলিকে অধিনায়ক পদ থেকে সরিয়ে পার্থিব প্যাটেলকে নেতৃত্বে আনার পরিকল্পনা করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন দলটির সাবেক ইংলিশ অলরাউন্ডার মঈন আলী।

মঈনের ভাষ্য অনুযায়ী, ২০১৯ সালে গ্যারি কারস্টেনের কোচিংয়ে থাকা অবস্থায় পার্থিবকে অধিনায়ক করার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। যদিও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি।

বিরাট কোহলি ২০১৩ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত আরসিবির অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর নেতৃত্বে দল ব্র্যান্ড হিসেবে পরিচিতি পেলেও মাঠের পারফরম্যান্সে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেনি। ২০১৬ সালে ফাইনাল খেললেও চ্যাম্পিয়ন হতে পারেনি আরসিবি। তাঁর অধিনায়কত্বে দল পাঁচবারই গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে। ২০১৯ মৌসুমেও এমনটাই ঘটেছিল, যেখানে ১৪ ম্যাচের ৮টিতেই হেরে টেবিলের তলানিতে অবস্থান করেছিল দলটি।

মঈন আলী বলেন, “আমার মনে হয় পার্থিব অধিনায়ক হতে যাচ্ছিল। গ্যারি কারস্টেনের পরিকল্পনা ছিল তাকে নেতৃত্বে আনার। ওর ক্রিকেট মস্তিষ্ক ছিল দুর্দান্ত, তখন এই বিষয়েই আলোচনা চলছিল। আমি জানি না শেষ পর্যন্ত কেন সেটা হয়নি, কিন্তু নিশ্চিতভাবে তাকে গুরুত্বসহকারে বিবেচনা করা হয়েছিল।”

পার্থিব প্যাটেল ভারতের ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞ ও বিচক্ষণ ক্রিকেটার হিসেবে পরিচিত। বর্তমানে তিনি গুজরাট টাইটানসের সহকারী কোচ এবং দিল্লি প্রিমিয়ার লিগে দিল্লি ওয়ারিয়র্সের পরামর্শক হিসেবে কাজ করছেন।

২০১৯ সালে গ্যারি কারস্টেন একটি সাক্ষাৎকারে ফ্র্যাঞ্চাইজির অভ্যন্তরীণ কিছু সমস্যার কথা উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন, “কিছু গঠনমূলক পরিবর্তন প্রয়োজন, আমরা মালিকদের সঙ্গে বসে তা নিয়ে আলোচনা করব।” ধারণা করা হচ্ছে, সেই পরিবর্তনের অংশ হিসেবেই অধিনায়কত্ব নিয়ে চিন্তাভাবনা চলছিল।

২০২২ থেকে আরসিবির নেতৃত্বে আসেন দক্ষিণ আফ্রিকান তারকা ফাফ ডু প্লেসি। তবে ২০২৫ সালের আসরের জন্য তাকে ধরে রাখেনি দলটি। নতুন অধিনায়ক হন রজত পাতিদার, যার নেতৃত্বেই দল প্রথমবারের মতো আইপিএল শিরোপা ঘরে তোলে।

spot_img

আরও পড়ুন

বৈদ্যুতিক গাড়ি প্রকল্পে নতুন কৌশল নিচ্ছে হোন্ডা

জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা তাদের বৈদ্যুতিক গাড়ি কর্মসূচির...

ইতিকাফের সময় পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলা যাবে কি

ইতিকাফ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা মূলত আল্লাহর সন্তুষ্টি...

দীর্ঘদিন কাশি থাকলে সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকদের

কাশি মানুষের শরীরের একটি স্বাভাবিক প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া। ধুলা, ভাইরাস...

বাংলাদেশে গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু

বাংলাদেশের স্মার্টফোন বাজারে নিজেদের ফ্ল্যাগশিপ এস সিরিজের সর্বশেষ লাইনআপ...

শেষ রোজার জন্য খাবারের সঠিক পরিকল্পনা

রমজানের শেষ কয়েক দিন সুষম আহার ও স্বাস্থ্য সচেতনতার...

ক্যামন ৫০ আলট্রা ফাইভজি আসছে বাংলাদেশে

বার্সেলোনায় অনুষ্ঠিত এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো তাদের ইন্টেলিজেন্ট এআই...

যাকাত ও ফিতরার টাকা মসজিদে দেওয়া কি বৈধ

সদকাতুল ফিতর বা ফিতরা এমন এক ধরনের ওয়াজিব দান,...

ইবাদত ও দোয়ায় মনোযোগ বাড়ানোর উপায়

রমজানের শেষ দশ দিনের গুরুত্ব বিশেষ। এই সময় লাইলাতুল...

গাড়ির কোন আসনটি সবচেয়ে নিরাপদ

ব্যক্তিগত গাড়ি বা মাইক্রোবাসে ভ্রমণের সময় যাত্রীরা সাধারণত আরামদায়ক...

গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার বাংলাদেশে শুরু

বাংলাদেশে স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ এস সিরিজের সর্বশেষ স্মার্টফোন লাইনআপ...

এক ঘণ্টার মধ্যে ফোন সার্ভিস দিচ্ছে রিয়েলমি

বাংলাদেশে গ্রাহকদের জন্য দ্রুত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে নতুন...

অস্ট্রেলিয়ায় ঈদ উদযাপন ২০ মার্চ

অস্ট্রেলিয়ায় আগামী ২০ মার্চ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত...

দীর্ঘ সময় রোজায় সুস্থ থাকার ১০টি উপায়

পবিত্র রমজান মাসে দীর্ঘ সময় রোজা রাখার কারণে শরীরকে...

সাধারণ মানুষের সঙ্গে সরলভাবে মিলিত হলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী ৫৪টি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনের অংশ হিসেবে দিনাজপুর...
spot_img

আরও পড়ুন

বৈদ্যুতিক গাড়ি প্রকল্পে নতুন কৌশল নিচ্ছে হোন্ডা

জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা তাদের বৈদ্যুতিক গাড়ি কর্মসূচির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে বলে প্রযুক্তি বিশ্লেষকদের এক প্রতিবেদনে উঠে...

ইতিকাফের সময় পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলা যাবে কি

ইতিকাফ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা মূলত আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময় মসজিদে অবস্থান করার মাধ্যমে সম্পন্ন করা হয়। রমজানের শেষ দশকে মুসল্লিরা...

দীর্ঘদিন কাশি থাকলে সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকদের

কাশি মানুষের শরীরের একটি স্বাভাবিক প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া। ধুলা, ভাইরাস বা অ্যালার্জিজনিত কোনো উপাদান শ্বাসনালিতে প্রবেশ করলে শরীর কাশির মাধ্যমে তা বের করে দেওয়ার চেষ্টা...

বাংলাদেশে গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু

বাংলাদেশের স্মার্টফোন বাজারে নিজেদের ফ্ল্যাগশিপ এস সিরিজের সর্বশেষ লাইনআপ গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার কার্যক্রম শুরু করেছে স্যামসাং বাংলাদেশ। গত ২৫ ফেব্রুয়ারি বৈশ্বিকভাবে নতুন এই...
spot_img