Wednesday, March 18, 2026
26 C
Dhaka

সিরিয়ার নতুন জাতীয় প্রতীক ‘সোনালী ঈগল’: এর অর্থ ও পেছনের ব্যাখ্যা

সিরিয়ার নতুন জাতীয় প্রতীক ‘সোনালী ঈগল’: ইতিহাস, অর্থ ও বার্তা
বিগত স্বৈরশাসনের পর একটি নতুন অধ্যায়ে প্রবেশ করলো সিরিয়া। দেশটি উন্মোচন করেছে তাদের নতুন জাতীয় প্রতীক—‘সোনালী ঈগল’। প্রতীকের মাধ্যমে ফুটে উঠেছে ঐতিহাসিক উত্তরাধিকার, জাতীয় ঐক্য ও জনগণের ক্ষমতায়নের প্রতিফলন।

বৃহস্পতিবার (৩ জুলাই) সিরিয়ার রাজধানী দামেস্কে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন প্রতীকটি উন্মোচন করা হয়। পরদিন শুক্রবার (৪ জুলাই) আরব নিউজ এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে প্রতীকের তাৎপর্য ও ইতিহাস তুলে ধরে।

সরকারি ভাষ্যে বলা হয়, এই ‘গোল্ডেন ঈগল’ একটি নাগরিকমুখী রাষ্ট্র গঠনের অঙ্গীকার, যেখানে সেবা, ঐক্য এবং জনগণের বৈধতা হবে মূল চালিকাশাশক্তি। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা একে ‘জাতীয় পরিচয়ের এক নতুন অধ্যায়’ হিসেবে অভিহিত করেছে।

ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে দেখা যায়, ঈগল চিহ্নটি সিরিয়ার ইতিহাসে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সপ্তম শতকে ইসলামী বিজয়ের সময় ‘থানিয়াত আল-উকাব’ যুদ্ধে এবং ১৯৪৫ সালের স্বাধীন রাষ্ট্রচিহ্নেও এর উপস্থিতি ছিল।

নতুন প্রতীকটিতে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। আগের প্রতীকের লড়াকু ঢালটি বাদ দেওয়া হয়েছে। এর পরিবর্তে ঈগলের মাথার উপরে তিনটি তারা সংযোজন করা হয়েছে, যা জনগণের ক্ষমতাকে রাষ্ট্রের ঊর্ধ্বে তুলে ধরার বার্তা দেয়। ঈগলের ডানা বিস্তৃত হলেও তা আগ্রাসী নয়। প্রতিটি ডানায় সাতটি পালক রয়েছে, যা দেশের ১৪টি গভর্নরেটকে নির্দেশ করে। লেজের পাঁচটি পালক দেশটির পাঁচটি ভৌগোলিক অঞ্চল—উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ও কেন্দ্রকে প্রতিনিধিত্ব করে।

সিরিয়া সরকারের বিবৃতিতে বলা হয়েছে, এই প্রতীক জনগণের উচ্চাকাঙ্ক্ষা ও রাষ্ট্রের সহায়ক ভূমিকার প্রতীক। জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই রাষ্ট্র তার নবজাগরণ ঘটাবে।

সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল-শারা এই প্রতীককে জনগণের ইচ্ছা থেকে জন্ম নেওয়া এবং তাদের সেবা করার উদ্দেশ্যে গঠিত সরকারের প্রতীক হিসেবে উল্লেখ করেন। তার ভাষ্য, এই প্রতীক সিরিয়াকে দমনমূলক নিরাপত্তা-কেন্দ্রিক রাষ্ট্রের পরিবর্তে একটি নাগরিকমুখী রাষ্ট্র হিসেবে উপস্থাপন করে।

পররাষ্ট্রমন্ত্রী আসআদ আল-শাইবানি বলেন, “আমরা অতীতের ভ্রষ্ট বাস্তবতাকে প্রত্যাখ্যান করেছি। নতুন প্রতীক আমাদের ছিন্নভিন্ন পরিচয়কে একত্র করে ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি স্থাপন করবে।” তিনি এটিকে ‘সাবেক শাসনের সাংস্কৃতিক মৃত্যুঘণ্টা’ হিসেবেও অভিহিত করেন।

নতুন প্রতীকের নকশা করেছেন সিরিয়ার খ্যাতিমান শিল্পী খালেদ আল-আসালি এবং তাঁর দল। অনুষ্ঠান শেষে আল-শাইবানি বলেন, “প্রতিটি আন্তর্জাতিক পরিসরে আমরা আজকের সিরিয়ার প্রতিচ্ছবি তুলে ধরছি। আমরা আর কেবল প্রতীক্ষার প্রতীক নই, বরং বাস্তবতার অংশ।

spot_img

আরও পড়ুন

ঈদে ভিন্ন অভিজ্ঞতা পেতে কাপ্তাই হাউসবোট ভ্রমণ

ঈদের ছুটিতে ভিড় এড়িয়ে প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে চাইলে...

ঈদে ঘরমুখী মানুষের ভিড়ে চাপ বাড়ছে পরিবহনে

ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন পরিবহন ব্যবস্থায় ঘরমুখী মানুষের...

এক লাখ কোটি ওয়েব পেজ সংরক্ষণে বিশ্বরেকর্ড

ডিজিটাল জগৎ প্রতিনিয়ত বদলে যাচ্ছে, যেখানে কোনো তথ্যই স্থায়ী...

ফুটপাতে বসে তিন মেয়ের শিক্ষার স্বপ্ন দেখছেন মা

রাজধানীর ব্যস্ত নগরজীবনের মাঝেই ফুটপাতে বসে চলছে এক মায়ের...

চুরি রোধে নগরবাসীর করণীয় কী বলছে পুলিশ

ঈদুল ফিতরকে ঘিরে ছুটি শুরু হলেই বদলে যায় রাজধানী...

কেন রোজা অন্য ইবাদত থেকে আলাদা

ইসলামে রোজার গুরুত্ব ও মর্যাদা অন্য ইবাদতের তুলনায় বিশেষভাবে...

প্যারাসিটামল খাওয়ার আগে যা জানা জরুরি

জ্বর ও ব্যথা কমাতে সবচেয়ে প্রচলিত ও সহজলভ্য ওষুধগুলোর...

হ্যাকারদের ঝুঁকি বাড়াচ্ছে কি পাসওয়ার্ড ম্যানেজার

ডিজিটাল যুগে প্রতিদিনের জীবন নানা অনলাইন অ্যাকাউন্টের ওপর নির্ভরশীল...

সোমুন রুটিতে জমে ওঠে বসনিয়ার ইফতার

ইউরোপের দেশ বসনিয়া ও হার্জেগোভিনায় রমজান মাস ভিন্ন এক...

সহজ রেসিপিতে তৈরি করুন ছোলার ভুনা

বুট বা ছোলা দিয়ে তৈরি ভুনা একটি জনপ্রিয় ও...

গুগল স্টোরেজ ভরে গেলে করণীয় কী

গুগল অ্যাকাউন্ট ব্যবহারকারীরা বিনামূল্যে ১৫ জিবি ক্লাউড স্টোরেজ সুবিধা...

শামের রমজানে ঐতিহ্য আর সংস্কৃতির মেলবন্ধন

মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় রমজান মাস শুধু ধর্মীয় অনুশীলনের সময়...

সহজ উপকরণে ঘরেই বানান ডিমের চপ

বাংলার ঘরে ঘরে জনপ্রিয় নাশতার তালিকায় ডিমের চপ একটি...

পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মের ফ্রিজ প্রযুক্তি

তীব্র গরমে ফ্রিজের ব্যবহার দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে...
spot_img

আরও পড়ুন

ঈদে ভিন্ন অভিজ্ঞতা পেতে কাপ্তাই হাউসবোট ভ্রমণ

ঈদের ছুটিতে ভিড় এড়িয়ে প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে চাইলে কাপ্তাই হ্রদ হতে পারে আকর্ষণীয় গন্তব্য। বিস্তীর্ণ জলরাশি ও পাহাড়ঘেরা পরিবেশে হাউসবোটে ভ্রমণ এখন পর্যটকদের...

ঈদে ঘরমুখী মানুষের ভিড়ে চাপ বাড়ছে পরিবহনে

ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন পরিবহন ব্যবস্থায় ঘরমুখী মানুষের চাপ বেড়েছে। বিশেষ করে যাত্রার শেষদিকে রেলস্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে যাত্রীদের ভিড় স্পষ্টভাবে দেখা...

এক লাখ কোটি ওয়েব পেজ সংরক্ষণে বিশ্বরেকর্ড

ডিজিটাল জগৎ প্রতিনিয়ত বদলে যাচ্ছে, যেখানে কোনো তথ্যই স্থায়ী নয়। সার্ভার সমস্যা, ডোমেইনের মেয়াদ শেষ হওয়া বা সাইবার হামলার কারণে মুহূর্তেই হারিয়ে যেতে পারে...

ফুটপাতে বসে তিন মেয়ের শিক্ষার স্বপ্ন দেখছেন মা

রাজধানীর ব্যস্ত নগরজীবনের মাঝেই ফুটপাতে বসে চলছে এক মায়ের লড়াই। গুলশান-২ নম্বর এলাকার এক ফুটপাতে সাদাছড়ি হাতে বসে থাকেন জ্যোৎস্না বেগম। তাঁর পাশে তিন...
spot_img