Saturday, March 14, 2026
37.5 C
Dhaka

ভিক্ষুকে সাহায্য করে দৃষ্টান্ত স্থাপন করল বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা

মহিউদ্দীন আহমেদ অমি

প্রযুক্তি ডিজিটালাইজেশনের সাথে সাথে ব্যস্ততার এক চরম ছোবলে সবাই কেবল সামনে চলেছে। পিছু হটছে শুধুই মানবতা। এমন মন্তব্য দীর্ঘদিন যাবত অনেকেই করে ন আসছেন। তবে সবকিছুর পরেও ‘আমরা মানুষ’ এমন একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে একজন ভিখারীর পার্শ্বে দাড়ালেন তাকে স্বাবলম্বি করার প্রয়াস নিয়ে। আর এতে শুধু একজন স্বাবলম্বি হয়েছে এমনই নয় সমাজে বিত্তবানদের কাছে এক অনন্য বার্তা বয়ে এনেছে। প্রত্যেক বিত্তবান যদি নিজ নিজ অবস্থান থেকে এভাবে সামাজিক কর্মকন্ড সম্পাদন করতেন তাহলে খুব সহজেই পাল্টে যেত দেশের চিত্র। একজন সরকারী কর্মকর্তা হয়েও নিজ কর্ম এলাকায় সরকারী বরাদ্দ ছাড়াই এমন জনসেবার দৃষ্টান্ত অনেকেই সাধুবাদ জানিয়েছেন।

সরেজামিনে খোজ নিয়ে জানা যায়, প্রায় দুই মাস আগে নগরীর রূপাতলি এলাকার ভিক্ষুক বিলকিস ভানু (বেলুয়ার বেগম ) ভিক্ষা নিতে বরিশার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীরের নিকট যায়। এ সময় তাকে ভিক্ষা ছেড়ে ব্যবসা করে সাবলম্বি হওয়ার প্রস্তাব দিলে সে রাজি হয়। এরপরে ইউএনও তার ব্যক্তিগত তহবিল থেকে কিছু অর্থ এবং তার এক স্বজনের কাছ থেকে কিছু টাকা সংগ্রহ করে তাকে একটি দোকানঘর নির্মাণ করে দেন। মালামাল উঠানোর জন্য কিছু টাকা প্রদান করেন। এরপর থেকে শুরু হয় বেলুয়ার বেগমে ভিন্ন জীবন। অল্প কিছু মালামাল নিয়ে সামান্য কিছু বিক্রি। যতসামান্য লাভ হয় তা দিয়েই সে চলতে শুরু করেন। তবে দোকানে আরো কিছু মালামাল উঠাতে পারলে হয়তে আরো ভালো হতো।

এভাবে দুইমাস পেরুনোর পর গতকাল বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর সরেজমিনে খোজখবর নিতে গিয়ে দেখেন, সেই বেলুয়ার বেগম এখন আর ভিক্ষুক নন। তিনি রীতিমত একজন ক্ষুদ্র ব্যবসায়ী। এতে আনন্দিত হয়ে তিনি বেলুয়ার বেগমের সাথে ছবিতুলে ফেজবুকে দিলে বেশ সাড়া পরে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন ‘‘জনৈক বিলকিস ভানু( বেলুয়ার বেগম ডাক নাম) এসেছিল ভিক্ষা নিতে, ভিক্ষা না দিয়ে ভিক্ষা না করার শর্তে ওয়াদা দিয়েছিলাম তার জন্য কিছু করব, প্রস্তাব দিলাম সে ব্যবসা করতে পারবে কিনা, উনি বললেন চা, বিড়ি সিগারেট, পান, ডিম বিক্রয় করতে পারবেন। উনি রাজি হওয়ায় সম্পুর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় তাকে একটি ছোট দোকান ঘর নির্মান করে দেই। অদ্য দোকান ঘরটি দেখতে গেলে বিলকিস ভানু কে দোকানে বসা অবস্থায় পাই। বিলকিস ভানু সকাল হতে ১০ টি সিদ্ধ ডিম, দুই হালি কলা, ১২ কাপ চা, কিছু বিড়ি সিগারেট ও বিস্কিট বিক্রয় করেন। কিছু লাভ ও হয়েছে। তার চোখে মুখে হাসি দেখতে পেলাম।বিলকিস বেগমকে ছবি তোলার কথা বললে রাজি হলেন। বিলকিস বেগমের জন্য সকলে দোয়া করবেন যেন তাকে আর ভিক্ষা করতে না হয়’’।

এ বিষয়ে জানতে চাইলে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ হুমায়ুন কবীর বলেন, আমি তকে কিছু অর্থ দিয়েছিলাম ভিক্ষা ছেড়ে ব্যবসা করা শর্তে। আজ দেখলাম সত্যিই সে স্বাবলম্বি হওয়ার চেষ্টা করছে। শিঘ্রই তাকে দোকানে মালামাল উঠানোর জন্য আরো কিছু সহযোগীতা করবো।

spot_img

আরও পড়ুন

ঢাকা বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বাড়ছে

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলেও।...

হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ যে মহিমান্বিত রাত

রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মর্যাদাপূর্ণ। তবে...

ত্রুটি আংশিক সারিয়ে চালু হয়েছে নর্থ ইউনিট

জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন...

শেষ মুহূর্তে বৃষ্টির ধাক্কা বইমেলায়

শেষ পর্যায়ে এসে হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়েছেন অমর একুশে...

প্রচারপত্র না পেয়ে বিপাকে মাঠপর্যায়ের কর্মীরা

ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ মশকনিধন অভিযান শুরু করেছে ঢাকা উত্তর...

তরমুজের বীজে লুকিয়ে আছে পুষ্টির ভান্ডার

গরমের দিনে ঠান্ডা তরমুজ খেতে গিয়ে অনেক সময় অসাবধানতাবশত...

নতুন ইউনিট চালু হলে তিন গুণ বাড়বে তেল পরিশোধন ক্ষমতা

দেশের একমাত্র সরকারি জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের...

থানায় গিয়ে মামলাকারীকে হুমকির অভিযোগ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে একটি কলেজের...

বৃষ্টির পর চা–গাছে দেখা যাচ্ছে নতুন কুঁড়ি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার চা–বাগানগুলো কয়েক মাস ধরেই ছিল কিছুটা...

নির্ধারিত সময়েই ছাড়ছে আন্তনগর ট্রেন

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে রাজধানী ঢাকা ছাড়তে শুরু...

মিলিটারি–গ্রেড এনক্রিপশন প্রযুক্তিতে এগিয়ে বিশ্বসেরা সিকিউর ফোন

স্মার্টফোনের ওপর নির্ভর করেন না। তাদের যোগাযোগ, তথ্য আদান–প্রদান...

শিক্ষকের অভাবে অনেক স্কুলে নিয়মিত ক্লাস হচ্ছে না

ভোলার দুর্গম গ্রাম ও চরাঞ্চলের অনেক প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন...

কারাগার থেকে মুক্তির সময় উপস্থিত ছিলেন স্বজনেরা

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাংবাদিক আনিস...
spot_img

আরও পড়ুন

ঢাকা বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বাড়ছে

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলেও। নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে কয়েকটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক...

হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ যে মহিমান্বিত রাত

রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মর্যাদাপূর্ণ। তবে এই মাসের মাহাত্ম্য আরও বৃদ্ধি পায় শবে কদরের কারণে। ইসলামী বিশ্বাস অনুযায়ী, এই মহিমান্বিত রাতেই...

প্রধানমন্ত্রী তারেক রহমান ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় নেতাদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন করেছেন

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার (১৪ মার্চ ২০২৬) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের ইমাম, মুয়াজ্জিন ও বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের সরকারি সম্মানী প্রদান...

ত্রুটি আংশিক সারিয়ে চালু হয়েছে নর্থ ইউনিট

জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের একটি ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। একই সমস্যার কারণে বন্ধ...
spot_img