Wednesday, April 8, 2026
26 C
Dhaka

কমার্স কলেজ ডিবেটিং সোসাইটি’র ৩য় বার্ষিক সাধারণ সভা

আল জুবাইয়ের আলিম

পরীক্ষার্থী নয়, শিক্ষার্থী হও—-

কমার্স কলেজ ডিবেটিং সোসাইটির এজিএম ও বিতর্ক কর্মশালায় অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আরা বেগম।

কমার্স কলেজ ডিবেটিং সোসাইটি (সিসিডিএস)-এর  ৩য় বার্ষিক সাধারণ সভা, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ক্লাব সদস্যদের সংবর্ধনা ও নবাগত সদস্যদের বরণে “ফ্রেশার’স রিসেপশন ও ডিবেট ওয়ার্কশপ-‘১৯” আজ ২৪ জুলাই অনুষ্ঠিত হয়। সিসিডিএসের চিফ মডারেটর মোহাম্মদ কামাল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) প্রফেসর ফেরদৌস আরা বেগম। বিশেষ অতিথি ছিলেন সিসিডিএস মডারেটর ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এস. এম রুবাইয়াত ফাহিম, সিসিডিএস মডারেটর ও অর্থনীতি বিভাগের প্রভাষক ফারজানা আইরিন, কলেজ ছাত্রলীগের সভাপতি সাব্বির চৌধুরী। ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন সিসিডিএসের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন প্রেসিডেন্ট তাওহীদুল কবির। বক্তব্য রাখেন প্রাক্তন সেক্রেটারি সাদ্দাম হোসেন সোহাগ, প্রাক্তন প্রেসিডেন্ট আর্সেল আজিম মোহন, ক্লাব কর্মকর্তা জাহেদ মিয়া, সানজিদা অাফরোজ সিমি।

ক্লাব সেক্রেটারি হিমেল দে শুভ’র সঞ্চালনায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মো. আরাফাত ইসলাম অাপন। ব্যবস্থাপনা চতুর্থ বর্ষের ছাত্র অাহসান অালী রিয়াজ(রিফাত)-কে প্রেসিডেন্ট ও অর্থনীতি তৃতীয় বর্ষের ছাত্র তৌফিকুর রহমানকে সেক্রেটারি করে ২০১৯-২০ মেয়াদের জন্য ২৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

পদাধিকারবলে অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) প্রফেসর ফেরদৌস অারা বেগম প্রধান উপদেষ্টা এবং ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ কামাল হোসাইন চিফ মডারেটর, শিক্ষক পরিষদ সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক এস. এম রুবাইয়াত ফাহিম ও অর্থনীতি বিভাগের প্রভাষক ফারজানা অাইরিন পুনরায় মডারেটর মনোনিত হন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ফেরদৌস আরা বেগম বলেন, “এখন কেউ শিক্ষার্থী না, সবাই পরীক্ষার্থী।  আমি আহবান করবো, সিসিডিএসে যুক্ত হয়ে সৃজনশীল মেধা অন্বেষণ করে সকলে শিক্ষার্থী হয়ে ওঠ।”

কর্মশালা পরিচালনা করেন ক্লাবের জ্যেষ্ঠ বিতার্কিকবৃন্দ। কর্মশালায় কলেজের তিনশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

নবগঠিত কমিটির অন্যরা হলেন তাসফিয়া অাক্তার অনন্যা, মোহাম্মদ ইসমাঈল, সাবরিনা মমতাজ মিথুন, সৈয়দা মারজানা ইউসুফ নীতি, তামান্না নারমিন তনিমা, পূজা বড়ুয়া, আল জোবায়ের আলিম, আতিক জাবের বিন ইসলাম, কাজী মাঈনুদ্দীন মাহিন, শাফীন চৌধুরী, আল জাবের, কোহিনুর আক্তার, আজমাইন সাদমান, আজিজুর রহমান, ফাইরোজ তাসনিম, মোঃ বিন ফাহাদ, ফাতেমা আক্তার, মিনহাজ উদ্দীন, নাইমুদ্দীন রাফি ও ইসরাত জাহান অনন্যা।

spot_img

আরও পড়ুন

যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে যা বলল ভারত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের জন্য ঘোষিত যুদ্ধবিরতিকে...

আকাশপথ খুলল ইরাক, ফিরছে স্বাভাবিক বিমান চলাচল

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যে ধীরে ধীরে...

হরমুজ ঘিরে ডলারের বিকল্প গড়তে চীন-ইরানের কৌশল

ইরানের বিপক্ষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত গত এক মাসেরও...

রাঙামাটিতে জ্বালানি ব্যবস্থায় ডিজিটাল যুগের সূচনা

রাঙামাটিতে জ্বালানি তেল সরবরাহে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে...

পারিবারিক কলহে বগুড়ায় গৃহবধূ খুন, স্বামী পলাতক

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে শিল্পী বেগম (৩২)...

এক ঘণ্টার ঝড়ে শত হেক্টর জমির ফসল নষ্ট

চুয়াডাঙ্গায় হঠাৎ বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে জেলার...

২১ হাজার লিটার তেল মজুদ, জরিমানা গুনল দুই প্রতিষ্ঠান

চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে ভোজ্যতেল মজুদ ও অনুমোদনহীন...

আকবাড়িতে সশস্ত্র হামলা, নিহত ইউপিডিএফ সদস্য

খাগড়াছড়ি সদর উপজেলায় সশস্ত্র হামলায় নিউটন চাকমা (৪৭) নামে...

তেল সংকটে সড়কে কমেছে যানবাহন

জ্বালানি তেলের সংকটের প্রভাবে কিশোরগঞ্জের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহনের সংখ্যা...

সড়কে ছিটকে পড়ে মৃত্যু, গুরুতর আহত আরেক কিশোর

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় জিফাত ফকির (১৭) নামে...

চার গ্রামে শান্তি ফেরাতে উদ্যোগ, জমা নেওয়া হলো দেশীয় অস্ত্র

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চার গ্রামের মাতব্বরদের সংঘর্ষে না জড়ানোর...

এক রাতেই তিন বাড়িতে হামলা, স্বর্ণ-নগদ লুটে আতঙ্ক

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক রাতে তিনটি বাড়িতে ডাকাতির অভিযোগ...

গাজীপুরে ডাকাতির ঘটনায় নারী নিহত, পরিবারে শোকের ছায়া

গাজীপুরের সদর উপজেলায় একটি বাড়িতে ঢুকে গৃহকর্ত্রীকে হত্যা করে...

অ্যাংজাইটির বৈজ্ঞানিক ব্যাখ্যা জানালেন বিশেষজ্ঞরা

বর্তমানের ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ যেন দৈনন্দিন বাস্তবতায় পরিণত...
spot_img

আরও পড়ুন

যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে যা বলল ভারত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের জন্য ঘোষিত যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ভারত। বুধবার আলজাজিরার এক প্রতিবেদনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানানো হয়। এক...

আকাশপথ খুলল ইরাক, ফিরছে স্বাভাবিক বিমান চলাচল

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যে ধীরে ধীরে স্বাভাবিক পরিস্থিতি ফিরতে শুরু করেছে। এর ধারাবাহিকতায় ইরাক তাদের আকাশসীমা এবং সব বিমানবন্দর পুনরায় খুলে...

হরমুজ ঘিরে ডলারের বিকল্প গড়তে চীন-ইরানের কৌশল

ইরানের বিপক্ষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত গত এক মাসেরও বেশি সময় ধরে বৈশ্বিক অর্থনীতিকে অস্থির করে তুলেছে। এমন প্রেক্ষাপটে বুধবার (৮ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও...

রাঙামাটিতে জ্বালানি ব্যবস্থায় ডিজিটাল যুগের সূচনা

রাঙামাটিতে জ্বালানি তেল সরবরাহে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে ডিজিটাল ফুয়েল কার্ড চালু করা হয়েছে। জেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে এ ব্যবস্থা...
spot_img