Sunday, March 22, 2026
20 C
Dhaka

ভারতের কিছু খাদ্যপণ্যের শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের কয়েকটি মশলা, চা, আম এবং আম থেকে তৈরি বিভিন্ন খাদ্যপণ্যসহ কাজু ও বিভিন্ন বাদামের ওপর আরোপিত শুল্ক প্রত্যাহার করেছেন। হোয়াইট হাউস সূত্রে সোমবার (১৭ নভেম্বর) এই তথ্য জানা গেছে।

সূত্রের বরাতে জানা গেছে, শুল্ক প্রত্যাহার করা পণ্যের মধ্যে রয়েছে গোলমরিচ, লবঙ্গ, জিরা, এলাচ, হলুদ এবং আদা। এছাড়া ভারতের আসাম চা, দার্জিলিং চা-সহ সকল ধরনের চা এই তালিকায় অন্তর্ভুক্ত। তবে শুল্ক প্রত্যাহার করা হয়নি বাসমতি চাল, চিংড়ি এবং সামুদ্রিক মাছের ওপর। এছাড়া রত্ন, অলঙ্কার, তৈরি পোশাকসহ অন্যান্য পণ্যের ওপর শুল্ক এখনও বলবৎ রয়েছে।

প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি ট্রাম্পের প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণের প্রায় আড়াই মাসের মাথায় ২ এপ্রিল বিশ্বের ১০০টিরও বেশি দেশের ওপর বর্ধিত রপ্তানি শুল্ক আরোপ করেছিলেন। ভারতের ওপর সে সময় ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়। পরে রাশিয়ার কাছ থেকে তেল ক্রয়ের অভিযোগে ৫ আগস্ট আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়, ফলে ভারতের ওপর মোট শুল্ক ৫০ শতাংশে পৌঁছে যায়।

শুল্কের অতিরিক্ত আরোপের ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক ও বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ে। মার্কিন বাজারে ভারতের পণ্যের উপস্থিতি কমে গিয়ে খাদ্য ও কৃষিজ পণ্যের দাম বৃদ্ধি পায়। এই পরিস্থিতিতে দেশজুড়ে সমালোচনার পরিপ্রেক্ষিতে ১৪ নভেম্বর ট্রাম্প ২০০টি খাদ্যপণ্যকে শুল্ক থেকে অব্যাহতি প্রদানের ঘোষণা দেন। এই তালিকার মধ্যে ভারতীয় মশলা, চা ও আমসহ অন্যান্য খাদ্যপণ্যও রয়েছে।

সূত্র : এএফপি
সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

ঈদের সূচনা ও ঐতিহাসিক প্রেক্ষাপট

ইসলামের শুরুর দিকে, বিশেষ করে মক্কা জীবনে মুসলমানদের জন্য...

নারিকেল দুধে মজাদার মিষ্টান্ন

ঈদের সকালে মিষ্টিমুখের জন্য সেমাই যেন অপরিহার্য। এবার একটু...

টেলিগ্রামে সাইবার অপরাধের নতুন কৌশল

ডিজিটাল যুগ আমাদের হাতে অসীম সম্ভাবনার দুয়ার খুলে দিলেও...

সভ্যতার সংলাপে ইসলামের ভূমিকা

‘সভ্যতার সংলাপ’ বা ডায়ালগ অব সিভিলাইজেশন এমন একটি ধারণা,...

বৃষ্টিভেজা ঈদেও থাকুন নিশ্চিন্ত

ঈদের দিনটা যদি হয় মেঘলা আর হঠাৎ বৃষ্টিভেজা, তবুও...

মানুষের চোখে রঙ দেখার বৈজ্ঞানিক ব্যাখ্যা

সৌন্দর্য যেমন অনেকাংশে ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে, রঙের অনুভূতিও...

ইতিহাস থেকে আধুনিকতায় আগ্রাবাদের যাত্রা

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে গড়ে ওঠা আগ্রাবাদ আজ দেশের...

মাকড়সার জালের অনন্য গঠন নিয়ে গবেষণা

অস্ট্রেলিয়ার এক বিশেষ প্রজাতির নেট-কাস্টিং মাকড়সা এমন এক ধরনের...

বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার...

ঈদের আনন্দে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা

মাদারীপুরের শিবচর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানের এক যাত্রী স্কুলছাত্রের...

নফল নামাজ নিয়ে ইসলামের নির্দেশনা

ঈদ মুসলমানদের আনন্দের উৎসব। এ দিনে প্রথম কাজ হলো...

শোলাকিয়ায় লাখো মুসল্লির অংশগ্রহণে ঈদ জামাত

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে লাখো মুসল্লির উপস্থিতিতে দেশের...

ঈদে ঢাকায় ভ্রমণের নতুন আকর্ষণ উদয়পুর

ঈদুল ফিতরের ছুটিতে যারা ঢাকায় অবস্থান করছেন, তাদের জন্য...

ঈদে সুস্থ থাকতে স্বাস্থ্যসচেতনতা জরুরি

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অনেকেই...
spot_img

আরও পড়ুন

ঈদের সূচনা ও ঐতিহাসিক প্রেক্ষাপট

ইসলামের শুরুর দিকে, বিশেষ করে মক্কা জীবনে মুসলমানদের জন্য নির্দিষ্ট কোনো উৎসব ছিল না। তখন তারা ছিল একটি নির্যাতিত সম্প্রদায়, যাদের প্রধান লক্ষ্য ছিল...

নারিকেল দুধে মজাদার মিষ্টান্ন

ঈদের সকালে মিষ্টিমুখের জন্য সেমাই যেন অপরিহার্য। এবার একটু ভিন্ন স্বাদ আনতে তৈরি করতে পারেন নারিকেল দুধ ও খেজুরের গুড় দিয়ে লাচ্ছা সেমাই। সহজ...

টেলিগ্রামে সাইবার অপরাধের নতুন কৌশল

ডিজিটাল যুগ আমাদের হাতে অসীম সম্ভাবনার দুয়ার খুলে দিলেও এর আড়ালে লুকিয়ে আছে এক ভয়ংকর অন্ধকার জগৎ। সামাজিক যোগাযোগমাধ্যম এখন শুধু বিনোদনের মাধ্যম নয়;...

সভ্যতার সংলাপে ইসলামের ভূমিকা

‘সভ্যতার সংলাপ’ বা ডায়ালগ অব সিভিলাইজেশন এমন একটি ধারণা, যেখানে ভিন্ন ধর্ম, সংস্কৃতি ও জাতির মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার মাধ্যমে সম্পর্ক গড়ে তোলে। ইসলামি...
spot_img