Wednesday, February 25, 2026
31.2 C
Dhaka

নেতানিয়াহুকে থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর পদক্ষেপের আহ্বান এরদোয়ানের

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় যদি একসঙ্গে দৃঢ় অবস্থান নেয়, তবে নেতানিয়াহু প্রশাসনের ফিলিস্তিনিদের ওপর নির্যাতন থামানো সম্ভব।

সোমবার (২৪ নভেম্বর) ডেইলি সাবাহর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

২০২৩ সালে ফিলিস্তিন-ইসরায়েল সংঘর্ষের পর থেকে তুরস্ক ধারাবাহিকভাবে ফিলিস্তিনি ইস্যুতে কূটনৈতিক প্রচার চালিয়ে আসছে। গাজায় সাম্প্রতিক যুদ্ধবিরতি নিশ্চিত করতেও আঙ্কারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর আগে তুরস্ক একাই গণহত্যার বিরোধিতা করলেও, পরে ইসরায়েলের যুদ্ধাপরাধ বাড়ার সঙ্গে সঙ্গে নেতানিয়াহু সরকারের সমালোচকও বেড়েছে।

এরদোয়ান অভিযোগ করেন, বিশেষ করে পশ্চিমা দেশগুলোর সমর্থন নেতানিয়াহুকে ফিলিস্তিনিদের ওপর নির্যাতন চালাতে উৎসাহ দিচ্ছে। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় দৃঢ় ও সামঞ্জস্যপূর্ণ অবস্থান নিলে এবং নিষেধাজ্ঞার শক্তি প্রয়োগ করলে নেতানিয়াহুকে থামানো সম্ভব। তিনি আরও বলেন, আমরা এমন এক হত্যাকারী শাসনের মুখোমুখি, যারা প্রতিশ্রুতি ভঙ্গ করে নির্বিচারে মানুষ হত্যা করছে। ইসরায়েল বারবার মিথ্যা বলে ও অজুহাত তৈরি করে আরও মানুষ হত্যার পথ সুগম করছে—এটি এখন সবার সামনে স্পষ্ট।

এরদোয়ান উল্লেখ করেন, যুদ্ধবিরতি লঙ্ঘন সত্ত্বেও হামাস ধৈর্য ধরে প্ররোচনায় না জড়িয়ে যুদ্ধবিরতি মেনে চলছে। তিনি বলেন, গাজায় ফিলিস্তিনিরা মানবিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়েছে এবং সব দেশের দায়িত্ব হলো ফিলিস্তিনের পাশে দাঁড়ানো। যারা ইসরায়েলের বেপরোয়া অবস্থানের পথ সুগম করেছে, তাদেরও দায়িত্ব নিতে হবে। জাতিসংঘ এখনও তার কর্তব্য পালন করতে পারেনি। এখন জরুরি প্রয়োজন ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ দৃশ্যমান করা এবং মানবিক সহায়তার ধারাবাহিকতা নিশ্চিত করা।

শীতের আগমনের প্রেক্ষিতে তিনি বলেন, অতীতে যেমন করেছি, ভবিষ্যতেও গাজা ইস্যুতে আমাদের অঙ্গীকার অব্যাহত থাকবে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

আলেকজান্ডারের অদম্য স্বপ্ন ভেঙেছিল যে শহর

দক্ষিণ-পশ্চিম তুরস্কের পাহাড়চূড়ায় একসময় গড়ে উঠেছিল শক্তিশালী প্রাচীন নগরী...

‘ফাইট অফ দ্য লেজেন্ডস’, প্রত্যাবর্তনের লড়াইয়ে প্যাকুইয়াওয়ের মুখোমুখি মেওয়েদার

সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্লয়েড মেওয়েদার ৯ বছরের অবসর ভেঙে রিংয়ে...

৪ বছর পর ওয়ার্ল্ড ট্যুরে ফিরছে ‘বিটিএস’, টিকিট বিক্রি শুরুতেই ধস

৪ বছর পর পূর্ণাঙ্গ পারফরম্যান্সের সঙ্গে বিশ্ব পর্যায়ের ট্যুরে...

কেন্দ্রীয় ব্যাংকে নতুন নেতৃত্ব

সরকার মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংক-এর নতুন গভর্নর হিসেবে...

ইউটিউবে ট্রেন্ডিং কনটেন্ট চেনার সহজ উপায়

ইউটিউবে বর্তমানে কোন ধরনের ভিডিও জনপ্রিয়তা পাচ্ছে, তা জানতে...

ঘরের সৌন্দর্য বাড়াতে বইয়ের ভূমিকা

ঘর সাজানোর ক্ষেত্রে বই এখন আর শুধু পড়ার উপকরণে...

ইফতারে দেরি নয়, দ্রুততা কেন সুন্নত

ইসলামে ইবাদতের বিধান সহজ ও সরল। নামাজ, রোজা ও...

উদীয়মান গন্তব্যে ঝুঁকছেন বিশ্ব পর্যটকরা

বিশ্ব পর্যটন শিল্পে ২০২৬ সাল ঘিরে নতুন আশাবাদের সঞ্চার...

ডটিনের বিতর্কিত আউট, আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস গড়ল ওয়েস্ট ইন্ডিজ

আন্তর্জাতিক ক্রিকেটে বিতর্কিত আউটের শিকার হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ নারী...

শূন্য রানে আউট: ব্র্যাডম্যানের ব্যাটিং গড়ের অনুন্নয়ন

১৯৪৮ সালের ইংল্যান্ড সফরে স্যার ডন ব্র্যাডম্যানের শেষ টেস্ট...

রোনালদোকে বিশ্বকাপ জয়েই না, পুরো ক্যারিয়ারেই বিচার করুন

পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ বলেছেন, ক্রিস্টিয়ানো রোনালদোকে শুধুমাত্র বিশ্বকাপ...

এবার জুনিয়র বৃত্তি পাচ্ছে ৪৬ হাজার শিক্ষার্থী

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল চলতি সপ্তাহেই প্রকাশ হওয়ার সম্ভাবনা...

৯৯.৯৪-এর জাদু: ব্র্যাডম্যানের ব্যাটিং গড়ের কাহিনি

দেখতে দেখতে ২৪ বছর অতিবাহিত হয়েছে। ২০০১ সালের ২৫...

বিজিবির অভিযানে স্বর্ণ পাচার চক্রে ধাক্কা

যশোরে বিপুল পরিমাণ স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে...
spot_img

আরও পড়ুন

আলেকজান্ডারের অদম্য স্বপ্ন ভেঙেছিল যে শহর

দক্ষিণ-পশ্চিম তুরস্কের পাহাড়চূড়ায় একসময় গড়ে উঠেছিল শক্তিশালী প্রাচীন নগরী টারমেসোস। খ্রিস্টপূর্ব ৩৩৩ সালে এই শহর দখলের চেষ্টা করেছিলেন আলেকজান্ডার দ্য গ্রেট। কিন্তু দুর্গম অবস্থান...

‘ফাইট অফ দ্য লেজেন্ডস’, প্রত্যাবর্তনের লড়াইয়ে প্যাকুইয়াওয়ের মুখোমুখি মেওয়েদার

সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্লয়েড মেওয়েদার ৯ বছরের অবসর ভেঙে রিংয়ে ফেরার ঘোষণা দিয়েছেন। ২০২৬ সালে চতুর্থবারের মতো আনুষ্ঠানিক লড়াইয়ে নামছেন এই মার্কিন বক্সার। আরেক কিংবদন্তি...

৪ বছর পর ওয়ার্ল্ড ট্যুরে ফিরছে ‘বিটিএস’, টিকিট বিক্রি শুরুতেই ধস

৪ বছর পর পূর্ণাঙ্গ পারফরম্যান্সের সঙ্গে বিশ্ব পর্যায়ের ট্যুরে মঞ্চে ফিরছে কোরিয়ার সুপরিচিত বয় ব্যান্ড ‘বিটিএস’। আগামী ২১ মার্চ গওয়াংহওয়ামুন স্কয়ারে তাদের প্রথম ফ্রি...

কেন্দ্রীয় ব্যাংকে নতুন নেতৃত্ব

সরকার মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংক-এর নতুন গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ...
spot_img