Friday, April 3, 2026
31 C
Dhaka

‘হাতে সিগারেট, গাড়ির গতি ১২০’, মর্মান্তিক দুর্ঘটনায় ৪ বন্ধুর মৃত্যু

ভারতের রাজস্থানের উদয়পুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চার বন্ধুর প্রাণ গেছে। দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজনই অপ্রাপ্তবয়স্ক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার আগে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, যে গাড়িতে বন্ধুরা যাচ্ছিলেন, সেটি একপর্যায়ে ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে চলছিল। দুর্ঘটনার ঠিক আগমুহূর্তে চালকের পাশে বসা অন্তত দুই বন্ধু তাকে বারবার গতি কমাতে বলছিল।

ভিডিওতে আরও দেখা যায়, উচ্চগতিতে গাড়ি চালানোর সময় চালকের এক হাতে ছিল সিগারেট। গাড়ির ভেতরে জোরে গান বাজছিল এবং সামনের স্ক্রিনে চলছিল একটি ভিডিও। এসবের মধ্যেই গাড়িটি নিয়ন্ত্রণহীন গতিতে ছুটে চলছিল।

সংঘর্ষের পর ভিডিওতে দৃশ্যমান অংশ অন্ধকার হয়ে গেলেও মোবাইল ফোনে রেকর্ডিং চলতে থাকে। তখন একজনকে সাহায্যের জন্য আর্তনাদ করতে শোনা যায়।

এনডিটিভি জানিয়েছে, ছয় বন্ধু উদয়পুরে একটি ‘মেহফিল-ই-মিলাদ’ অনুষ্ঠানে অংশ নেওয়ার পর এক গাড়িতে করে বের হন। তারা পুরোনো আহমেদাবাদ হাইওয়ের দিকে চা খেতে যাচ্ছিলেন। পথে গুজরাটগামী আরেকটি গাড়ির সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। এতে মোহাম্মদ আয়ান (১৭), আদিল কুরেশি (১৪), শের মোহাম্মদ (১৯) ও গোলাম খাজা (১৭) নিহত হন। বাকি দু’জন গুরুতর আহত হন। অপর গাড়িতে থাকা চারজনও আহত হয়েছেন।

প্রায় নয় মিনিটের ভিডিওতে দেখা যায়, পেছনের সিটে বসে থাকা এক কিশোর পুরো যাত্রাটি রেকর্ড করছিল। গতি যখন ঘণ্টায় ১০০ কিলোমিটার ছাড়িয়ে যায়, তখনও ১৯ বছর বয়সী চালক শের মোহাম্মদ গতি কমাননি। ভিডিওতে এক বন্ধুকে বলতে শোনা যায়, ‘হাত হটাও’। এরপর ক্যামেরা স্পিডোমিটারের দিকে ঘোরানো হলে সূচকটি ঘণ্টায় ১২০ কিলোমিটার ছাড়িয়ে যেতে দেখা যায়। কিছুক্ষণ পর আরেক বন্ধু জানায়, গতি এখন ১৪০ কিলোমিটার। সেও গাড়ি ধীরে চালানোর অনুরোধ করছিল।

এর কয়েক সেকেন্ডের মধ্যেই গাড়িটি হঠাৎ দুলে ওঠে। একটি চিৎকার, তারপর বিকট শব্দ ও কাচ ভাঙার আওয়াজ শোনা যায়। ভিডিওর ১ মিনিট ২৩ সেকেন্ডের মাথায় দুর্ঘটনাটি ঘটে। এরপর অন্তত ৪০ সেকেন্ড ধরে স্থির চিত্র দেখা যায়। পরে দু’জনকে ব্যথায় কাতরাতে শোনা যায়।

ভিডিওতে এক যুবককে আকুতি জানিয়ে বলতে শোনা যায়, ‘বাঁচাও ভাইয়া… মা… বাঁচাও।’ সে আরও বলে, ‘বাঁচাও, আমি ভেতরে আটকে আছি, শ্বাস নিতে পারছি না।’ ভিডিওর শেষ পর্যন্ত তার এই আর্তনাদ শোনা যায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, জীবিত থাকা দুই বন্ধু এবং অপর গাড়ির চার আরোহী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

রাতে দুই জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের উত্তরাঞ্চলের দুই জেলায় রাতের মধ্যে দমকা হাওয়া ও...

ফ্যামিলি কার্ডের নামে টাকা আদায়, বরগুনায় ছাত্রলীগের সাবেক নেতা আটক

বরগুনার পাথরঘাটায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য...

যশোরে জেজেআই ও বেঙ্গল টেক্সটাইল মিলসের গাছ কাটা নিয়ে পরিকল্পনা

যশোরের অভয়নগর উপজেলার রাজঘাটে রাষ্ট্রায়ত্ত পাটকল যশোর জুট ইন্ডাস্ট্রিজের...

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী আফরান নামের...

৪০ পেরোলেই কি ডিমে ঝুঁকি বাড়ে

স্বাস্থ্য ঠিক রাখতে প্রতিদিন একটি করে ডিম খাওয়ার পরামর্শ...

নোয়াখালীর তরুণ ফেনীতে জ্বালানি তেল নিতে গিয়ে দুর্ঘটনায় নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জের তরুণ মো. অন্তর (২০) ফেনীতে মোটরসাইকেলের জন্য...

চট্টগ্রাম–কক্সবাজার রুটের ট্রেনে যুক্ত হচ্ছে এসি বগি ও কেবিন

চট্টগ্রাম–কক্সবাজার রুটে চলাচলরত সৈকত ও প্রবাল এক্সপ্রেস ট্রেনে শীতাতপনিয়ন্ত্রিত...

ঈশ্বরদীতে ছাত্রদল নেতার রহস্যজনক হত্যা

পাবনার ঈশ্বরদীতে ইমরান হোসেন (২৭) নামে এক ছাত্রদল নেতাকে...

কর্ণফুলী নদীতে ট্রাক ডুবে গেল, চালক আহত

চট্টগ্রামের কালুরঘাটে ফেরিতে ওঠার সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে...

পরিবার ও ভাইয়ের স্বপ্ন থমকে গেছে দুর্ঘটনায়

রাজবাড়ীর সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের লিমা আক্তার...

কেন ৬০ সংখ্যাই সময়ের মূল ভিত্তি হয়ে উঠল

মানবসভ্যতার সময় গণনার ইতিহাসে বহু পরিবর্তনের চেষ্টা হলেও শেষ...

ময়মনসিংহ মেডিকেলে হামের শিশু রোগীর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন চার...

মো. মামুনের উপর ধারালো অস্ত্রের হামলা

রাঙামাটির কাপ্তাই উপজেলায় রাতের আঁধারে আওয়ামী লীগের এক নেতাকে...

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ব্যবসায়ীকে জরিমানা

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় একটি বাড়ির ছাদে পানির ট্যাংকে প্রায়...
spot_img

আরও পড়ুন

রাতে দুই জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের উত্তরাঞ্চলের দুই জেলায় রাতের মধ্যে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। আবহাওয়া...

ফ্যামিলি কার্ডের নামে টাকা আদায়, বরগুনায় ছাত্রলীগের সাবেক নেতা আটক

বরগুনার পাথরঘাটায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে রফিকুল ইসলাম (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল...

যশোরে জেজেআই ও বেঙ্গল টেক্সটাইল মিলসের গাছ কাটা নিয়ে পরিকল্পনা

যশোরের অভয়নগর উপজেলার রাজঘাটে রাষ্ট্রায়ত্ত পাটকল যশোর জুট ইন্ডাস্ট্রিজের (জেজেআই) ২৯৬টি গাছ বিক্রির জন্য দরপত্র আহ্বান করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে উপজেলার নওয়াপাড়ায় বেঙ্গল টেক্সটাইল...

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী আফরান নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার...
spot_img