Thursday, February 26, 2026
22.9 C
Dhaka

শান্তি আলোচনার মধ্যেই পাকিস্তান-আফগান সীমান্তে সংঘর্ষ, নিহত ৫

তুরস্কে চলমান শান্তি আলোচনার মধ্যেই পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে নতুন করে সীমান্ত সংঘাত ঘটেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক জেলায় কমপক্ষে পাঁচজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন নারী ও একজন পুরুষ রয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আফগান সামরিক বাহিনীর একজন কর্মকর্তা জানান, সংঘাত মাত্র ১০–১৫ মিনিট স্থায়ী হয় এবং পাকিস্তানি বাহিনী হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করেছে। আফগানিস্তান ও পাকিস্তান উভয়ই একে অপরের ওপর দায় চাপাচ্ছে।

তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, “ইস্তাম্বুলে তৃতীয় দফার শান্তি আলোচনার মধ্যেও পাকিস্তানি বাহিনী স্পিন বোলদাকে গুলি চালিয়েছে। ইসলামিক আমিরাতের বাহিনী এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেখায়নি।” পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে আফগানিস্তানকেই দায়ী করেছে। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, আফগান বাহিনী আগেই গুলি চালানো শুরু করে, যার জবাবে তাদের নিরাপত্তা বাহিনী দায়িত্বশীলভাবে প্রতিক্রিয়া দেখায়।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ হলে সম্ভাব্য সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, কাবুলে তালেবানরা জঙ্গিদের আশ্রয় দিচ্ছে এবং সীমান্তহারের হামলায় নীরব রয়েছে। আফগানিস্তান পাল্টা অভিযোগ করেছে, পাকিস্তান বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ড্রোন হামলা চালাচ্ছে এবং আইএস জঙ্গিদের প্রশিক্ষণে নীরব রয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের আগস্টে তালেবান কাবুল দখলের পর থেকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে। মূল বিবাদ টিটিপি (তেহরিক-ই-তালেবান পাকিস্তান) নিয়ে। পাকিস্তান টিটিপিকে নিষিদ্ধ ঘোষণা করেছে, কিন্তু আফগানিস্তান সীমান্তবর্তী প্রদেশে তাদের মদত ও আশ্রয় দিয়ে আসছে।

গত কয়েক মাসে দুই দেশের মধ্যে নিয়মিত সীমান্ত সংঘাত ঘটেছে। ৯ অক্টোবর পাকিস্তানের বিমান হামলায় টিটিপির শীর্ষ নেতা নিহত হন। এরপর আফগান বাহিনী পাল্টা হামলা চালায়। সংঘাত চলতে থাকায় ১৪ অক্টোবর পর্যন্ত দুইপক্ষের বহু নিহত ও আহত হন। ১৫ অক্টোবর ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির পরও সীমান্তে উত্তেজনা থামেনি।

সূত্র: এএফপি, আলজাজিরা
সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

রমজানে সুন্নাহ মেনে চলার গুরুত্ব

রমজান ইবাদতের মৌসুম। এই মাসে রোজা ও অন্যান্য আমল...

বিয়ের চাপে কীভাবে সামলাবেন প্রশ্ন

সমাজে বয়সভিত্তিক কিছু অলিখিত মানদণ্ড গড়ে উঠেছে। বিশেষ করে...

টেক্সটের সঙ্গে এবার যুক্ত হবে ছবি

দীর্ঘদিন ধরে সহজ ও হালকা টেক্সট এডিটর হিসেবে ব্যবহারকারীদের...

হজ ও রমজানে ভিড় নিয়ন্ত্রণে এআই প্রযুক্তি

বিশ্ব মুসলিমের হৃদয়ের কেন্দ্র মক্কার পবিত্র মসজিদুল হারাম। সারা...

সম্পর্কে স্বাধীনতা ও নিরাপত্তার ভারসাম্য

মানুষ জন্মগতভাবেই আবেগপ্রবণ। এই আবেগ থেকেই পরিবার, প্রেমের সম্পর্কের...

স্মার্ট হোমের নতুন উদাহরণ

গরমে স্বস্তি পেতে সিলিং ফ্যান সারাক্ষণ চালু রাখলেও মাঝরাতে...

আত্মশুদ্ধির অনন্য সুযোগ রমজান

রমজানুল মোবারক মুসলিম উম্মাহর জীবনে এক অনন্য ও বরকতময়...

আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে ক্ষোভ প্রকাশ করলেন শবনম ফারিয়া

সামাজিক মাধ্যমে সবসময় সরব থাকেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী...

দার্জিলিংয়ের অচেনা বাস্তবতা

পরিমল ভট্টাচার্যের লেখার ধাঁচ নিয়ে আলোচনা করতে গেলে অনেকেই...

উপকূলীয় চরাঞ্চলে সয়াবিন চাষের নতুন সম্ভাবনা

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) দেশে প্রথমবারের মতো উচ্চ খরা...

পরিদর্শনে গিয়ে হামলার অভিযোগ এমপির

নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে...

নদী ভরাটে হুমকিতে ২০ হাজার বিঘা কৃষিজমি

নাব্যতা হারিয়ে অস্তিত্ব সংকটে পড়েছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ...

খাল খনন কর্মসূচি পুনরুজ্জীবনের দাবি

ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, ‘দেশের জলাবদ্ধতা...

আ. লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ রাজশাহী রেঞ্জ ডিআইজির

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আদালত থেকে জামিনে মুক্তি...
spot_img

আরও পড়ুন

রমজানে সুন্নাহ মেনে চলার গুরুত্ব

রমজান ইবাদতের মৌসুম। এই মাসে রোজা ও অন্যান্য আমল তখনই পূর্ণতা পায়, যখন তা মহানবী (সা.)-এর সুন্নাহ অনুযায়ী আদায় করা হয়। রোজা কবুলের আশায়...

বিয়ের চাপে কীভাবে সামলাবেন প্রশ্ন

সমাজে বয়সভিত্তিক কিছু অলিখিত মানদণ্ড গড়ে উঠেছে। বিশেষ করে ৩০ বছর পার হলেই বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় অনেককেই। পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী কিংবা...

টেক্সটের সঙ্গে এবার যুক্ত হবে ছবি

দীর্ঘদিন ধরে সহজ ও হালকা টেক্সট এডিটর হিসেবে ব্যবহারকারীদের আস্থার নাম নোটপ্যাড। দ্রুত নোট নেওয়া, ছোটখাটো কোড লেখা কিংবা সাধারণ টেক্সট ফাইল সংরক্ষণে এর...

হজ ও রমজানে ভিড় নিয়ন্ত্রণে এআই প্রযুক্তি

বিশ্ব মুসলিমের হৃদয়ের কেন্দ্র মক্কার পবিত্র মসজিদুল হারাম। সারা বছর এখানে লাখো ধর্মপ্রাণ মুসলমানের সমাগম ঘটে। বিশেষ করে হজ ও রমজান মৌসুমে মুসল্লিদের সংখ্যা...
spot_img