Sunday, February 15, 2026
17 C
Dhaka

বাংলাদেশে গুম ও নির্যাতনের বিচার শুরু ‘জবাবদিহির পথে বড় পদক্ষেপ’ : জাতিসংঘ

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বাংলাদেশে গুম ও নির্যাতনের ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়কে ‘জবাবদিহির পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, এটি ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।

গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুটি মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন করেছে। অভিযোগগুলো টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেল ও জয়েন্ট ইন্টারোগেশন সেল থেকে উঠে এসেছে। মামলায় সাবেক ও বর্তমান কিছু সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। অভিযুক্তদের মধ্যে ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের সাবেক মহাপরিচালক এবং র‌্যাবের সাবেক কর্মকর্তা অন্তর্ভুক্ত।

শনিবার বাংলাদেশ সেনাবাহিনী জানায়, তারা এক ডজনের বেশি অভিযুক্ত সেনা কর্মকর্তাকে আটক করেছে। জাতিসংঘ প্রধান বলেন, “এই কর্মকর্তাদের স্বাধীন ও যোগ্য বেসামরিক আদালতে দ্রুত হাজির করা জরুরি, যাতে আন্তর্জাতিক মান অনুযায়ী বিচার স্বচ্ছভাবে সম্পন্ন হয়।”

ভলকার তুর্ক আরও বলেন, আন্তর্জাতিক আইনের ভিত্তিতে সুষ্ঠু বিচার ও যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। বিশেষ করে সংবেদনশীল এই মামলাগুলোতে ভুক্তভোগী ও সাক্ষীদের নিরাপত্তা রক্ষা অপরিহার্য।

২০২৪ সালের আগস্টে বাংলাদেশ গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধন আনে। এর মাধ্যমে দেশে প্রথমবারের মতো গুমকে আইনত স্বীকৃত অপরাধ হিসেবে গণ্য করা হয়।

তুর্ক আরও বলেন, “আগের সরকারের আমল থেকে ঝুলে থাকা বহু মামলার দ্রুত ও সুষ্ঠু নিষ্পত্তি জরুরি। অন্যায়ভাবে আটক রাখা ব্যক্তিদের, বিশেষ করে গুম থেকে ফিরে আসা, সাংবাদিক ও সাবেক সরকারের সমর্থক হিসেবে চিহ্নিত ব্যক্তিদের অবিলম্বে মুক্তি দিতে হবে। এছাড়া, কোনো মামলাতেই মৃত্যুদণ্ডের পথ বেছে নেওয়া যাবে না।”

তিনি আরও বলেন, “শুধু বিচারের মাধ্যমে নয়, সত্য উদঘাটন, ক্ষতিপূরণ, নিরাময় ও ন্যায়বিচারভিত্তিক প্রক্রিয়া শুরু করাই বাংলাদেশের জন্য অগ্রগতি। এতে অতীতের মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি রোধ করা সম্ভব।”

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

মুকিম নাকি মুসাফির: ইসলামিক নির্দেশনা

প্রশ্ন: আমার স্ত্রী ফেনীতে নিজের বাবার বাড়িতে অবস্থান করেন।...

ব্যাচেলরদের ঘর গোছানোর সহজ কৌশল

দীর্ঘদিনের কর্মব্যস্ততার পর নিজের ঘরে ফিরে শান্তি খুঁজতে গেলে...

মহাকাশে মালামাল বহনে সক্ষম ইউরোপের শক্তিশালী রকেট

ইউরোপীয় স্পেস এজেন্সি তাদের সবচেয়ে শক্তিশালী রকেট অ্যারিয়ান ৬৪...

গুজব পরিহারে কোরআনের নির্দেশনা

সমাজে গুজব ও ভিত্তিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে...

ঘরের টাইলস ঝকঝকে রাখার উপায়

বর্তমান সময়ে ঘর সাজাতে টাইলসের ব্যবহার ক্রমেই বাড়ছে। রোববার...

অক্সিটোসিন কীভাবে সামাজিক বন্ধন শক্তিশালী করে

আজ বিশ্ব ভালোবাসা দিবস।মানুষের আবেগ, সম্পর্ক ও মানসিক বন্ধনের...

আল্লাহর ওপর ভরসার গুরুত্ব

মুমিনের জীবনে আল্লাহর ওপর পূর্ণ নির্ভরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ...

ফাগুনে কেন বাড়ে প্রেমের অনুভূতি

ফাগুনের নরম হাওয়া গালে লাগলেই চারপাশের প্রকৃতি যেমন বদলে...

চাঁদপুর-৪ থেকে স্বতন্ত্র এমপি আবদুল হান্নান শপথ স্থগিত

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির ‘বিদ্রোহী’ হিসেবে স্বতন্ত্র নির্বাচনে জয়...

নাটোরে নির্বাচনী–পরবর্তী সহিংসতায় পাঁচজন আহত

নাটোরের তিনটি উপজেলায় পৃথকভাবে নির্বাচনী–পরবর্তী সহিংসতায় পাঁচজন আহত হয়েছেন।...

অ্যান্টার্কটিকায় কেন সবচেয়ে স্পষ্ট দেখা যাবে গ্রহণ

১৭ ফেব্রুয়ারি অ্যান্টার্কটিকার বরফশুভ্র প্রান্তরে ঘটতে যাচ্ছে এক বিরল...

নির্বাচনের পর সহিংসতা: কোন খবর ভুয়া

শান্তিপূর্ণ ভোটের মধ্যেও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়িয়ে পড়ে।...

বিএনপি ৩০ বছর পর কুলাউড়া আসনে জয়ী

মৌলভীবাজার–২ (কুলাউড়া উপজেলা) আসনে ৩০ বছর পর জয়লাভ করেছে...

বাথরুমে মশাজাতীয় পোকা বসলে কি শরীর বা কাপড় নাপাক হবে?

বাথরুমে মশা জাতীয় পোকা বসলে শরীর বা পোশাক নাপাক...
spot_img

আরও পড়ুন

মুকিম নাকি মুসাফির: ইসলামিক নির্দেশনা

প্রশ্ন: আমার স্ত্রী ফেনীতে নিজের বাবার বাড়িতে অবস্থান করেন। আমি ঢাকা থেকে যাওয়ার পথে প্রতি সপ্তাহে শ্বশুরবাড়িতে দুই-তিন দিন অবস্থান করি এবং তারপর ঢাকায়...

ব্যাচেলরদের ঘর গোছানোর সহজ কৌশল

দীর্ঘদিনের কর্মব্যস্ততার পর নিজের ঘরে ফিরে শান্তি খুঁজতে গেলে এলোমেলো জিনিসপত্র ও বিছানার অগোছালো অবস্থার কারণে তা ভেঙে যায়। ব্যাচেলর বা যারা একা থাকেন,...

মহাকাশে মালামাল বহনে সক্ষম ইউরোপের শক্তিশালী রকেট

ইউরোপীয় স্পেস এজেন্সি তাদের সবচেয়ে শক্তিশালী রকেট অ্যারিয়ান ৬৪ উৎক্ষেপণ করে মহাকাশ অভিযানে নতুন দিক উন্মোচন করেছে। অ্যারিয়ান ৬৪ হলো অ্যারিয়ান ৬ সিরিজের সর্বশেষ...

গুজব পরিহারে কোরআনের নির্দেশনা

সমাজে গুজব ও ভিত্তিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে ইসলামে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সুরা বনি ইসরাঈলের ৩৬ নম্বর আয়াতে বলা হয়েছে, যে বিষয়ে...
spot_img