Friday, April 3, 2026
31 C
Dhaka

নাইজেরিয়ায় বাজারে বন্দুক হামলায় নিহত ৩০

নাইজেরিয়ার নাইজার রাজ্যের একটি ব্যস্ত বাজারে বন্দুকধারীদের ভয়াবহ হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। সশস্ত্র এই হামলায় আরও বেশ কয়েকজন অপহৃত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ ও স্থানীয় সূত্র।

ঘটনাটি ঘটে গত শনিবার (৩ জানুয়ারি) বিকেলে নাইজার রাজ্যের ডেমো গ্রামের কাসুয়ান দাজি বাজারে। স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে ‘ডাকাত’ হিসেবে পরিচিত একটি সশস্ত্র গোষ্ঠী বাজারে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। একই সঙ্গে তারা বাজারের একাধিক স্টলে আগুন ধরিয়ে দেয় এবং বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী লুট করে নিয়ে যায়।

নাইজার রাজ্য পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিওদুন রোববার (৪ জানুয়ারি) জানান, হামলায় অন্তত ৩০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এ ছাড়া কয়েকজনকে অপহরণ করা হয়েছে, যাদের উদ্ধারে নিরাপত্তা বাহিনীর অভিযান চলমান রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দুকধারীরা মোটরসাইকেলে করে বাজারে এসে নির্বিচারে গুলি চালাতে থাকে। তাদের ভাষ্য অনুযায়ী, এই হামলার আগে থেকেই পাশের আগওয়ারা ও বোরগু গ্রামসহ আশপাশের এলাকায় সহিংসতা চলছিল এবং শুক্রবার থেকেই ধারাবাহিক হামলার ঘটনা ঘটছিল।

হামলায় আহত দাউদা শাকুল্লে বলেন, নারী ও শিশুদের ওপরও হামলাকারীরা কোনো দয়া দেখায়নি। হামলার পর দীর্ঘ সময় এলাকায় নিরাপত্তা বাহিনীর কোনো উপস্থিতি দেখা যায়নি। স্থানীয় বাসিন্দারাই এখন পর্যন্ত নিহতদের মরদেহ উদ্ধার ও সরিয়ে নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছেন।

অপর এক প্রত্যক্ষদর্শী খালিদ পিসসা দাবি করেন, কাসুয়ান দাজি ছাড়াও চুকামা ও শাঙ্গা এলাকায় হামলা চালানো হয়েছে এবং নিহতের সংখ্যা অন্তত ৪০ জনে পৌঁছাতে পারে।

এই ঘটনার পর নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু অপরাধীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। এক বিবৃতিতে তিনি অপহৃতদের দ্রুত উদ্ধারের পাশাপাশি বনাঞ্চলসংলগ্ন ও অরক্ষিত গ্রামগুলোতে নিরাপত্তা অভিযান জোরদার করার আশ্বাস দেন।

উল্লেখ্য, এই হামলার কয়েক সপ্তাহ আগেই একই অঞ্চল থেকে ৩০০ জনের বেশি স্কুলশিক্ষার্থী ও শিক্ষককে অপহরণ করা হয়েছিল। প্রায় এক মাস পর তারা মুক্তি পান। উত্তর-পশ্চিম ও মধ্য নাইজেরিয়ায় সাম্প্রতিক সময়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলা ও অপহরণের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

রাতে দুই জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের উত্তরাঞ্চলের দুই জেলায় রাতের মধ্যে দমকা হাওয়া ও...

ফ্যামিলি কার্ডের নামে টাকা আদায়, বরগুনায় ছাত্রলীগের সাবেক নেতা আটক

বরগুনার পাথরঘাটায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য...

যশোরে জেজেআই ও বেঙ্গল টেক্সটাইল মিলসের গাছ কাটা নিয়ে পরিকল্পনা

যশোরের অভয়নগর উপজেলার রাজঘাটে রাষ্ট্রায়ত্ত পাটকল যশোর জুট ইন্ডাস্ট্রিজের...

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী আফরান নামের...

৪০ পেরোলেই কি ডিমে ঝুঁকি বাড়ে

স্বাস্থ্য ঠিক রাখতে প্রতিদিন একটি করে ডিম খাওয়ার পরামর্শ...

নোয়াখালীর তরুণ ফেনীতে জ্বালানি তেল নিতে গিয়ে দুর্ঘটনায় নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জের তরুণ মো. অন্তর (২০) ফেনীতে মোটরসাইকেলের জন্য...

চট্টগ্রাম–কক্সবাজার রুটের ট্রেনে যুক্ত হচ্ছে এসি বগি ও কেবিন

চট্টগ্রাম–কক্সবাজার রুটে চলাচলরত সৈকত ও প্রবাল এক্সপ্রেস ট্রেনে শীতাতপনিয়ন্ত্রিত...

ঈশ্বরদীতে ছাত্রদল নেতার রহস্যজনক হত্যা

পাবনার ঈশ্বরদীতে ইমরান হোসেন (২৭) নামে এক ছাত্রদল নেতাকে...

কর্ণফুলী নদীতে ট্রাক ডুবে গেল, চালক আহত

চট্টগ্রামের কালুরঘাটে ফেরিতে ওঠার সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে...

পরিবার ও ভাইয়ের স্বপ্ন থমকে গেছে দুর্ঘটনায়

রাজবাড়ীর সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের লিমা আক্তার...

কেন ৬০ সংখ্যাই সময়ের মূল ভিত্তি হয়ে উঠল

মানবসভ্যতার সময় গণনার ইতিহাসে বহু পরিবর্তনের চেষ্টা হলেও শেষ...

ময়মনসিংহ মেডিকেলে হামের শিশু রোগীর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন চার...

মো. মামুনের উপর ধারালো অস্ত্রের হামলা

রাঙামাটির কাপ্তাই উপজেলায় রাতের আঁধারে আওয়ামী লীগের এক নেতাকে...

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ব্যবসায়ীকে জরিমানা

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় একটি বাড়ির ছাদে পানির ট্যাংকে প্রায়...
spot_img

আরও পড়ুন

রাতে দুই জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের উত্তরাঞ্চলের দুই জেলায় রাতের মধ্যে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। আবহাওয়া...

ফ্যামিলি কার্ডের নামে টাকা আদায়, বরগুনায় ছাত্রলীগের সাবেক নেতা আটক

বরগুনার পাথরঘাটায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে রফিকুল ইসলাম (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল...

যশোরে জেজেআই ও বেঙ্গল টেক্সটাইল মিলসের গাছ কাটা নিয়ে পরিকল্পনা

যশোরের অভয়নগর উপজেলার রাজঘাটে রাষ্ট্রায়ত্ত পাটকল যশোর জুট ইন্ডাস্ট্রিজের (জেজেআই) ২৯৬টি গাছ বিক্রির জন্য দরপত্র আহ্বান করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে উপজেলার নওয়াপাড়ায় বেঙ্গল টেক্সটাইল...

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী আফরান নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার...
spot_img