Friday, March 13, 2026
22.9 C
Dhaka

পালালেন প্রেসিডেন্ট, মাদাগাস্কারে সেনাবাহিনীর ক্ষমতা দখল

আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারে কয়েক সপ্তাহের গণবিক্ষোভ ও সামরিক বিদ্রোহের পর প্রেসিডেন্ট আন্দ্রি রজোয়েলিনা দেশ ছেড়ে পালিয়েছেন। তার দেশত্যাগের পরপরই রাষ্ট্র ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী।

ফরাসি বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, মাদাগাস্কারের সেনাবাহিনীর এক কর্নেল রাষ্ট্রক্ষমতা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে প্রেসিডেন্ট রজোয়েলিনাকে অভিশংসনের পক্ষে ভোট দেয় দেশটির জাতীয় পরিষদ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত সেই ভোটে ১৩০ জন সংসদ সদস্য রজোয়েলিনার অভিশংসনের পক্ষে ভোট দেন। তবে এই ভোটকে “অসাংবিধানিক” বলে দাবি করেন রজোয়েলিনা। সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে তিনি জানান, জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার পরও ওই সভা অনুষ্ঠিত হয়েছে, যা আইনি নয়।

এর আগের দিন রাতে প্রচারিত এক ভিডিও বার্তায় ৫১ বছর বয়সী রজোয়েলিনা অভিযোগ করেন, সামরিক কর্মকর্তা ও রাজনীতিকদের একটি দল তাকে হত্যার ষড়যন্ত্র করেছিল। তিনি বলেন, নিজের জীবন রক্ষায় নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন, তবে পদত্যাগের ঘোষণা দেননি।

গত কয়েক সপ্তাহ ধরে দেশটিতে ‘জেন জি মাদা’ নামে তরুণদের নেতৃত্বে ব্যাপক বিক্ষোভ চলছে। শুরুতে পানি ও বিদ্যুতের সংকট নিয়ে এই আন্দোলন শুরু হলেও পরবর্তীতে তা দুর্নীতি, বেকারত্ব এবং জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির মতো নানা ইস্যুতে রূপ নেয়।

প্রেসিডেন্ট রজোয়েলিনা বিক্ষোভ দমনে পুরো মন্ত্রিসভা ভেঙে দিলেও, তাতে পরিস্থিতির উন্নতি হয়নি। বিক্ষোভকারীরা তার পদত্যাগ দাবিতে অনড় থাকে। শেষ পর্যন্ত সেনাবাহিনীর ক্ষমতা দখলের মধ্য দিয়ে দেশটি নতুন রাজনৈতিক অনিশ্চয়তায় পড়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

রমজানে কোরআনের গুরুত্ব

রমজান ও কোরআন একটি অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কোরআনের...

রমজানে মানসিক প্রশান্তি বজায় রাখার উপায়

রমজান শুধু খাদ্য সীমাবদ্ধ রাখার সময় নয়, এটি আত্মশুদ্ধির...

ইনফিনিক্সের নতুন শক্তিশালী স্মার্টফোন

ইনফিনিক্স বাংলাদেশের বাজারে নতুন দুটি মডেলের স্মার্টফোন এনেছে, যা...

রমজানে ইরাকের আতিথেয়তা

ইরাকের রমজান প্রাচীন ব্যবিলনীয়, সুমেরীয় এবং আব্বাসীয় ঐতিহ্যের এক...

স্ট্রবেরি ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ

স্ট্রবেরি বিদেশি ফল হলেও বর্তমানে আমাদের দেশে সমান জনপ্রিয়।...

সুগন্ধা পয়েন্টে প্রথম দিনে ৩৩ দোকান উচ্ছেদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনা অনুযায়ী কক্সবাজার সমুদ্রসৈকতে অবৈধ ও...

জুমে এক ভাষার কথা অন্য ভাষায় অনুবাদ

ভিডিও কলে এক ভাষার কথা অন্য ভাষায় তৎক্ষণাৎ অনুবাদ...

ফিলিং স্টেশনের তেল শেষ, ক্রেতাদের ভোগান্তি

রাজধানীর মহাখালী ও মতিঝিল এলাকায় তেল সংগ্রহের জন্য মোটরসাইকেল...

ঢাকা সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ নৈশভোজ

মহান স্বাধীনতাযুদ্ধের বীর সেনানি ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে...

ঢাকা দক্ষিণে বর্জ্য ব্যবস্থাপনায় নয়া প্রযুক্তির ব্যবহার

রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনতে ঢাকা দক্ষিণ সিটি...

সড়ক দুর্ঘটনায় শিশুর নিহত হওয়ার ঘটনায় বিচারিক রায়

রাজধানীর উত্তরায় সাত বছর আগে মাইক্রোবাসচাপায় স্কুলছাত্রী ফাইজা তাহসিনা...

গ্রামাঞ্চলের সালিস ও আইনি সহায়তায় নারীর ন্যায়বিচার

জাতিসংঘের নারীবিষয়ক ‘কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন’-এর ৭০তম...

প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় নতুন দপ্তর পুনর্বণ্টন সম্পন্ন

টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খান আজ নতুন...

নারীর ওপর সহিংসতার প্রতিবাদে রাজধানীতে মিছিল

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীর ওপর নিপীড়ন এবং ১৫টি গারো পরিবারকে...
spot_img

আরও পড়ুন

রমজানে কোরআনের গুরুত্ব

রমজান ও কোরআন একটি অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কোরআনের ছোঁয়ায় মুমিনের অন্তর উদ্বেলিত হয় এবং হৃদয়ে হেদায়েতের বসন্ত নেমে আসে। তারাবির নামাজে কোরআন পাঠের...

রমজানে মানসিক প্রশান্তি বজায় রাখার উপায়

রমজান শুধু খাদ্য সীমাবদ্ধ রাখার সময় নয়, এটি আত্মশুদ্ধির মাস। এই সময় মানসিক প্রশান্তি অর্জনের জন্য অতিরিক্ত সবকিছু দূরে সরিয়ে আধ্যাত্মিক কার্যক্রমে মন দেওয়া...

ইনফিনিক্সের নতুন শক্তিশালী স্মার্টফোন

ইনফিনিক্স বাংলাদেশের বাজারে নতুন দুটি মডেলের স্মার্টফোন এনেছে, যা শক্তিশালী প্রসেসরের কারণে দ্রুত একাধিক কাজ সম্পন্ন করতে সক্ষম। এই ফোনগুলো হলো ‘নোট ৬০’ ও...

রমজানে ইরাকের আতিথেয়তা

ইরাকের রমজান প্রাচীন ব্যবিলনীয়, সুমেরীয় এবং আব্বাসীয় ঐতিহ্যের এক জীবন্ত জাদুঘর। মুদ্রাস্ফীতি বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকলেও ইরাকিদের আতিথেয়তা এবং হৃদয়ের প্রশস্ততা অক্ষুণ্ণ রয়েছে। ইরাকিদের রান্নার...
spot_img