Tuesday, April 7, 2026
31 C
Dhaka

ইরান যুদ্ধের নিয়ন্ত্রণ ‘হারানো’ ট্রাম্প মোড় বদলের উপলক্ষ্য পেলেন

ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সাম্প্রতিক পরিস্থিতিতে যুদ্ধের নিয়ন্ত্রণ অনেকটাই হারিয়ে ফেলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একটি সফল ক্রু উদ্ধার অভিযান তাঁকে যুদ্ধের মোড় ঘোরানোর নতুন সুযোগ এনে দিয়েছে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে এই উদ্ধার অভিযান রাজনৈতিকভাবে তাঁর জন্য গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশ্লেষকদের মতে, যদি যুদ্ধ শুক্রবারই শেষ হতো, তাহলে ট্রাম্প নিজেকে বিজয়ী দাবি করার জন্য হাতে সীমিত কিছু অর্জনই দেখাতে পারতেন। এর মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনিকে হত্যার দাবি এবং সামরিক-বেসামরিক অবকাঠামো ধ্বংসের বিষয়গুলো উল্লেখযোগ্য। তবে পরাজয়ের হিসাব বাড়িয়ে তুলতে পারত যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়া এবং ক্রু নিখোঁজ হওয়ার ঘটনা। বিশেষ করে নিখোঁজ ক্রুদের ইরান উদ্ধার করে ছবি প্রকাশ করলে সেটি মার্কিন প্রশাসনের জন্য বড় ধরনের কূটনৈতিক ও রাজনৈতিক ধাক্কা হতো, যা ১৯৮০ সালের জিম্মি সংকটের মতোই বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারত।

জ্বালানির দাম বৃদ্ধি এবং হরমুজ প্রণালি খোলার বিষয়ে মিত্রদের কাছ থেকে সাড়া না পাওয়ার মতো চাপের মধ্যেই ট্রাম্পকে একাধিকবার নীতি পরিবর্তন করতে হচ্ছিল। এমন পরিস্থিতিতে ক্রু উদ্ধারের সফল অভিযান তাঁকে কিছুটা স্বস্তি দিয়েছে। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘উই গট হিম!’ বা ‘আমরা তাঁকে পেয়েছি!’। বিশ্লেষকদের মতে, এই সাফল্য তাঁকে সম্ভাব্য স্থল অভিযানের আগে বাড়তি আত্মবিশ্বাস দিতে পারে।

এই ঘটনার মাধ্যমে আবারও ১৯৮০ সালের ‘ঈগল ক্ল’ অভিযানের প্রসঙ্গ উঠে এসেছে। ওই সময় তেহরানে মার্কিন দূতাবাসে জিম্মি ৫৩ জনকে উদ্ধারে ব্যর্থ হয়েছিল যুক্তরাষ্ট্র। ব্যর্থ সেই অভিযান এবং তার পরবর্তী রাজনৈতিক প্রভাব তৎকালীন প্রেসিডেন্ট জিমি কার্টারের জন্য বড় ধরনের ধাক্কা ছিল। বর্তমান পরিস্থিতিতে সেই ব্যর্থতার স্মৃতি নতুন করে আলোচনায় এসেছে।

ইতিহাসের সেই ঘটনাটি স্মরণ করে দেখা যায়, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরানে মার্কিন দূতাবাসে ৫৩ জনকে জিম্মি করা হয়েছিল। ১৯৮০ সালের এপ্রিল মাসে ‘ঈগল ক্ল’ অভিযান শুরু হলেও বৈরি আবহাওয়া ও যান্ত্রিক ত্রুটির কারণে অভিযান ব্যর্থ হয় এবং ফেরার পথে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে আট সেনা নিহত হন। পরে ১৯৮১ সালের জানুয়ারিতে জিম্মিদের মুক্তি দেওয়া হয়।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ক্রু উদ্ধার অভিযান ট্রাম্প প্রশাসনের জন্য কেবল সামরিক সাফল্য নয়, বরং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি মোড় ঘোরানোর সুযোগ। তবে যুদ্ধ পরিস্থিতি এখনো অনিশ্চিত এবং দুই পক্ষের দাবি ও পাল্টা দাবির মধ্যে প্রকৃত পরিস্থিতি পুরোপুরি স্পষ্ট নয়।

এদিকে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ক্রু উদ্ধার অভিযানের সময় যুক্তরাষ্ট্রের তিনটি যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে এবং অভিযান ব্যর্থ হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এখনো এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। ক্রু উদ্ধার অভিযান কোথায় পরিচালিত হয়েছে, তা-ও স্পষ্টভাবে জানা যায়নি।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জামায়াতের সেই নারী কর্মীর জামিন

ফেসবুকে সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতার হওয়া ভোলার...

সিলিকা জেলের প্যাকেট কেন ফেলে দেওয়া উচিত নয়

ওষুধ, জুতা বা ইলেকট্রনিক পণ্যের বাক্সে থাকা ছোট ছোট...

বাজারে এলো স্যামসাংয়ের নতুন এআই রেফ্রিজারেটর

দেশের বাজারে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধাসম্পন্ন ফ্রেঞ্চ-ডোর...

বরিশালে হামের উপসর্গে শিশুমৃত্যু, হাসপাতালে ভর্তি বাড়ছে

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত...

দৃঢ় সংকল্পই সফলতার চাবিকাঠি

জীবনে বড় কোনো কাজ সফলভাবে সম্পন্ন করতে হলে পূর্ব...

বরিশালে শিশুদের অক্সিজেন দিচ্ছে প্লাস্টিকের পটে তৈরি ‘হেডমাস্ক’

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের চিকিৎসায় প্রয়োজনীয় অক্সিজেন...

আক্কেলদাঁতের ব্যথা কেন হয়

আক্কেলদাঁত ওঠার সময় ব্যথা একটি সাধারণ সমস্যা হলেও অনেক...

প্রযুক্তির নিয়ন্ত্রণে কার প্রভাব বেশি

বাংলাদেশে ডিজিটাল অগ্রযাত্রা দ্রুত বিস্তৃত হলেও এর সুফল সবার...

ফেনীতে শিক্ষার্থীদের মিড ডে মিলে ছত্রাকযুক্ত রুটি বিতরণ

ফেনীর সোনাগাজীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য সরবরাহ...

নফল ইবাদতে জামাত নিয়ে সমকালীন মাসায়েল

কিয়ামুল লাইল ইসলামে একটি গুরুত্বপূর্ণ নফল ইবাদত হিসেবে বিবেচিত।...

ভোলায় পৃথক অভিযানে বিপুল জ্বালানি তেল জব্দ, আটক ১

ভোলা সদর উপজেলায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ...

টাঙ্গাইলে জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে গেছে

ফার্নেস অয়েলের সংকটের কারণে টাঙ্গাইলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে।...

কাঁচাগোল্লা তৈরির সহজ রেসিপি

ঘরে বসেই অল্প উপকরণে তৈরি করা যায় সুস্বাদু কাঁচাগোল্লা।...

ঘরের কাজে আয়েশা (রা.)–এর নিবেদন ও দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত

হজরত আয়েশা (রা.)–এর জীবন ছিল ভালোবাসা, দায়িত্ববোধ, সরলতা ও...
spot_img

আরও পড়ুন

জামায়াতের সেই নারী কর্মীর জামিন

ফেসবুকে সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতার হওয়া ভোলার জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদার জামিন মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ভোলার...

সিলিকা জেলের প্যাকেট কেন ফেলে দেওয়া উচিত নয়

ওষুধ, জুতা বা ইলেকট্রনিক পণ্যের বাক্সে থাকা ছোট ছোট সিলিকা জেলের প্যাকেট অনেকেই অপ্রয়োজনীয় ভেবে ফেলে দেন। তবে এই প্যাকেটগুলো ঘরের নানা জিনিস সংরক্ষণে...

বাজারে এলো স্যামসাংয়ের নতুন এআই রেফ্রিজারেটর

দেশের বাজারে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধাসম্পন্ন ফ্রেঞ্চ-ডোর রেফ্রিজারেটর আরএফ৫৯ উন্মোচন করেছে স্যামসাং। সোমবার রাজধানীর গুলশান-২-এর র‍্যাংগস ই-মার্ট শোরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে...

বরিশালে হামের উপসর্গে শিশুমৃত্যু, হাসপাতালে ভর্তি বাড়ছে

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ২৩ জন শিশু হাসপাতালে...
spot_img