Tuesday, April 7, 2026
31 C
Dhaka

সি-১৩০ বিমান ও দুটি ‘ব্ল্যাক হক’ হেলিকপ্টার ভূপাতিত করার দাবি ইরানের

ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর ইসফাহানের কাছে মার্কিন বাহিনীর একটি সি-১৩০ পরিবহন বিমান এবং দুটি ‘ব্ল্যাক হক’ হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। তাদের দাবি অনুযায়ী, নিখোঁজ বিমানের পাইলটদের উদ্ধার অভিযানের সময় ঘটনাটি ঘটে। তবে এ বিষয়ে স্বাধীনভাবে কোনো পক্ষের দাবিই যাচাই করা যায়নি।

রোববার (৫ এপ্রিল) এ সংক্রান্ত কয়েকটি ভিডিও ফুটেজ ও ছবি অনলাইনে প্রকাশিত হয়েছে। ভেরিফাইড একাধিক ছবি ও ভিডিওতে ইরানের মধ্যাঞ্চলের একটি পার্বত্য এলাকায় ধোঁয়া ওঠা বিমান ধ্বংসাবশেষ দেখা গেছে। ছবিগুলো বিশ্লেষণে দেখা যায়, পেছনে পাহাড়ের চূড়া রয়েছে। গুগল আর্থের থ্রি-ডি ইমেজ বিশ্লেষণের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে ধ্বংসাবশেষটি ইসফাহান শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, দক্ষিণ ইসফাহানের একটি পরিত্যক্ত বিমানবন্দর থেকে মার্কিন বিমান ও হেলিকপ্টার সরে যাওয়ার সময় সেগুলো ধ্বংস করা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়েছে। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সিবিএস নিউজ জানিয়েছে, অভিযানে ব্যবহৃত দুটি পরিবহন বিমান ইরানের একটি দূরবর্তী ঘাঁটি থেকে উড্ডয়নের সময় শত্রুর হাত থেকে বাঁচতে সেগুলো নিজেরাই ধ্বংস করে দিয়েছে মার্কিন বাহিনী।

এদিকে ধ্বংসাবশেষের যাচাইকৃত ছবি ও ভিডিও ইতোমধ্যে সামরিক বিশ্লেষকদের কাছে পাঠানো হয়েছে। তারা এগুলো পরীক্ষা করে সুনির্দিষ্টভাবে কী ধরনের যন্ত্রাংশ বা বিমানের অংশ রয়েছে, তা শনাক্ত করার চেষ্টা করছেন।

তবে ইরান কিংবা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া এসব দাবির কোনোটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিবিসি।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বাজারে এলো স্যামসাংয়ের নতুন এআই রেফ্রিজারেটর

দেশের বাজারে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধাসম্পন্ন ফ্রেঞ্চ-ডোর...

বরিশালে হামের উপসর্গে শিশুমৃত্যু, হাসপাতালে ভর্তি বাড়ছে

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত...

দৃঢ় সংকল্পই সফলতার চাবিকাঠি

জীবনে বড় কোনো কাজ সফলভাবে সম্পন্ন করতে হলে পূর্ব...

বরিশালে শিশুদের অক্সিজেন দিচ্ছে প্লাস্টিকের পটে তৈরি ‘হেডমাস্ক’

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের চিকিৎসায় প্রয়োজনীয় অক্সিজেন...

আক্কেলদাঁতের ব্যথা কেন হয়

আক্কেলদাঁত ওঠার সময় ব্যথা একটি সাধারণ সমস্যা হলেও অনেক...

প্রযুক্তির নিয়ন্ত্রণে কার প্রভাব বেশি

বাংলাদেশে ডিজিটাল অগ্রযাত্রা দ্রুত বিস্তৃত হলেও এর সুফল সবার...

ফেনীতে শিক্ষার্থীদের মিড ডে মিলে ছত্রাকযুক্ত রুটি বিতরণ

ফেনীর সোনাগাজীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য সরবরাহ...

নফল ইবাদতে জামাত নিয়ে সমকালীন মাসায়েল

কিয়ামুল লাইল ইসলামে একটি গুরুত্বপূর্ণ নফল ইবাদত হিসেবে বিবেচিত।...

ভোলায় পৃথক অভিযানে বিপুল জ্বালানি তেল জব্দ, আটক ১

ভোলা সদর উপজেলায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ...

টাঙ্গাইলে জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে গেছে

ফার্নেস অয়েলের সংকটের কারণে টাঙ্গাইলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে।...

কাঁচাগোল্লা তৈরির সহজ রেসিপি

ঘরে বসেই অল্প উপকরণে তৈরি করা যায় সুস্বাদু কাঁচাগোল্লা।...

ঘরের কাজে আয়েশা (রা.)–এর নিবেদন ও দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত

হজরত আয়েশা (রা.)–এর জীবন ছিল ভালোবাসা, দায়িত্ববোধ, সরলতা ও...

ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ অবস্থায়, দূষণে শীর্ষ তালিকায় শহর

বিশ্বের বিভিন্ন শহরের মতো ঢাকাতেও দিন দিন বাড়ছে বায়ুদূষণের...

সূর্যের খুব কাছে গিয়ে অক্ষত ফিরল ধূমকেতু ম্যাপস

সূর্যের অত্যন্ত নিকট দিয়ে অতিক্রম করার পরও অক্ষত অবস্থায়...
spot_img

আরও পড়ুন

বাজারে এলো স্যামসাংয়ের নতুন এআই রেফ্রিজারেটর

দেশের বাজারে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধাসম্পন্ন ফ্রেঞ্চ-ডোর রেফ্রিজারেটর আরএফ৫৯ উন্মোচন করেছে স্যামসাং। সোমবার রাজধানীর গুলশান-২-এর র‍্যাংগস ই-মার্ট শোরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে...

বরিশালে হামের উপসর্গে শিশুমৃত্যু, হাসপাতালে ভর্তি বাড়ছে

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ২৩ জন শিশু হাসপাতালে...

দৃঢ় সংকল্পই সফলতার চাবিকাঠি

জীবনে বড় কোনো কাজ সফলভাবে সম্পন্ন করতে হলে পূর্ব পরিকল্পনা ও প্রস্তুতি অপরিহার্য। লক্ষ্য অর্জনের পথে দৃঢ় সংকল্প ও ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাজ...

বরিশালে শিশুদের অক্সিজেন দিচ্ছে প্লাস্টিকের পটে তৈরি ‘হেডমাস্ক’

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের চিকিৎসায় প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহে ব্যবহৃত হচ্ছে বিকল্প পদ্ধতি। অক্সিজেন হুডের অভাবে গৃহস্থালির প্লাস্টিকের পট কেটে তৈরি করা হচ্ছে...
spot_img