Sunday, March 8, 2026
31.8 C
Dhaka

বিদেশি কর্মী নিয়োগে সময়সীমা বাতিল, নতুন ঘোষণা মালয়েশিয়ার

বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে বড় ধরনের স্বস্তির ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিদেশি কর্মী নিয়োগের কোটা আবেদনের জন্য নির্ধারিত সময়সীমা বাতিল করার সিদ্ধান্ত জানিয়েছে।

এর ফলে নিয়োগকর্তারা এখন নির্দিষ্ট কোনো সময়সীমার চাপ ছাড়াই বিদেশি কর্মী নিয়োগের জন্য আবেদন করার সুযোগ পাবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়ান-স্টপ সেন্টারের মাধ্যমে বিদেশি কর্মী নিয়োগের কোটা আবেদন প্রক্রিয়া এখন থেকে স্থায়ীভাবে খোলা থাকবে।

শুক্রবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, ‘কেস বাই কেস’ ভিত্তিতে বিদেশি কর্মী নিয়োগের আবেদন করার জন্য আগে যে ৩১ মার্চ ২০২৬ তারিখটি শেষ সময় হিসেবে নির্ধারণ করা হয়েছিল, তা এখন থেকে আর কার্যকর থাকছে না। অর্থাৎ এই সময়সীমা আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে।

তবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আবেদন প্রক্রিয়া চালু থাকলেও এটি সরকারের বিদ্যমান ও ভবিষ্যৎ নীতিমালার ওপর নির্ভর করবে। তাই নিয়োগকর্তাদের অবশ্যই মালয়েশিয়ার প্রচলিত শ্রম আইন এবং কোটা সংক্রান্ত নিয়মকানুন কঠোরভাবে মেনে চলতে হবে।

সংশ্লিষ্ট নিয়োগকর্তা ও অংশীজনদের সুবিধার্থে মন্ত্রণালয় আরও জানিয়েছে, ওয়ান-স্টপ সেন্টারের সব ধরনের দাপ্তরিক কাজের জন্য আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বাধ্যতামূলক। এ জন্য ই-সিস্টেমের মাধ্যমে নির্ধারিত সময় বুক করতে হবে।

এ ছাড়া কোনো তথ্য বা জিজ্ঞাসা থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্ধারিত ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানানো হয়।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

এক বছরে ধর্ষণ বেড়েছে ২৭%

দেশে গত এক বছরে ধর্ষণের মামলার সংখ্যা ২৭ শতাংশের...

মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি নিয়ে ৮ জাহাজ চট্টগ্রামে

আমদানি করা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি এবং তরলীকৃত প্রাকৃতিক...

যুদ্ধের প্রভাবে বাজারে চাপ, ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন

দেশে জ্বালানি তেলের মজুত পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে বিভিন্ন...

জামালপুরে সৎভাইয়ের হামলায় যুবকের মৃত্যু

জামালপুরের মেলান্দহ উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে...

ইরানের প্রেসিডেন্টকে পুতিনের ফোন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক হামলা অব্যাহত থাকার প্রেক্ষাপটে...

শিশুর সম্পদের জাকাত নিয়ে ইসলামি বিধান

অনেক সময় শিশুদের বিভিন্ন অনুষ্ঠান বা পারিবারিক উপলক্ষে স্বর্ণালঙ্কার...

ডলার-বন্ড নাকি স্বর্ণ, অস্থির বাজারে কোনটি নিরাপদ বিনিয়োগ?

মধ্যপ্রাচ্যের অস্থিরতা বাড়ায় বিনিয়োগকারীরা আবারও নিরাপদ আশ্রয়ের দিকে ঝুঁকছেন।...

আত্মহত্যা সম্পর্কে কোরআন ও হাদিসের বক্তব্য

ইসলামে আত্মহত্যাকে গুরুতর পাপ হিসেবে বিবেচনা করা হয়। পবিত্র...

বিট লবণ কি সত্যিই বেশি স্বাস্থ্যকর

রোজার সময়ে মুড়ি মাখা, ফলের চাট বা বিভিন্ন ভর্তায়...

স্মার্ট চশমা শনাক্তে নতুন অ্যান্ড্রয়েড অ্যাপ

প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে স্মার্ট চশমার ব্যবহার বিশ্বজুড়ে বাড়ছে।...

ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজের জীবিতদের ফেরত না দিতে শ্রীলঙ্কাকে যুক্তরাষ্ট্রের চাপ

ভারত মহাসাগরে ডুবে যাওয়া একটি ইরানি যুদ্ধজাহাজের জীবিত নাবিকদের...

পাম্পে দীর্ঘ লাইন–হাহাকার নাকি অমূলক আতঙ্ক?

ইরান-আমেরিকা সংঘাত এবং আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধির খবরে বাংলাদেশের...

শ্রমবাজার সংকুচিত হওয়ার শঙ্কা, বাড়তে পারে বেকারত্ব

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত...

কর্মচারীর হাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাদিয়া খুন, নেপথ্যে কী?

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক...
spot_img

আরও পড়ুন

এক বছরে ধর্ষণ বেড়েছে ২৭%

দেশে গত এক বছরে ধর্ষণের মামলার সংখ্যা ২৭ শতাংশের বেশি বেড়েছে। একই সময়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের হওয়া মোট মামলার সংখ্যা...

মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি নিয়ে ৮ জাহাজ চট্টগ্রামে

আমদানি করা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি বহনকারী মোট আটটি জাহাজ চট্টগ্রাম বন্দরের জলসীমায় প্রবেশ করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে...

যুদ্ধের প্রভাবে বাজারে চাপ, ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন

দেশে জ্বালানি তেলের মজুত পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে বিভিন্ন স্থানে আতঙ্কের কেনাকাটা বেড়ে গেছে। এতে অকটেন, পেট্রল ও ডিজেলের দৈনিক চাহিদা স্বাভাবিকের তুলনায় প্রায়...

জামালপুরে সৎভাইয়ের হামলায় যুবকের মৃত্যু

জামালপুরের মেলান্দহ উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (৬ ডিসেম্বর) রাত নয়টার দিকে উপজেলার নয়ানগর এলাকায় এ...
spot_img