Saturday, March 7, 2026
25.6 C
Dhaka

ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

ভারতের আসাম রাজ্যের কারবি আংলং জেলায় একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভারতীয় বিমানবাহিনীর দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে রাশিয়ার তৈরি সুখোই এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার এ ঘটনা ঘটে।

ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে, নিহত দুই পাইলট হলেন স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পুরভেশ দুরাগকার। দুর্ঘটনার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাহিনীটি।

ভারতীয় বিমানবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ‘আইএএফ-এর সব সদস্য গভীর শোক প্রকাশ করছে এবং আমরা শোকাহত পরিবারের পাশে আছি।’

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিমানটি একটি প্রশিক্ষণ মিশনে ছিল। আসামের জোরহাট এয়ারবেস থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই এটি নিখোঁজ হয়ে যায়। পরে জোরহাট এয়ারবেস থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে কারবি আংলং জেলার দুর্গম পাহাড়ি এলাকায় এটি বিধ্বস্ত হয় বলে জানা যায়।

কর্মকর্তারা জানান, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪২ মিনিটের দিকে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই বিমানটির অবস্থান সম্পর্কে আর কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, পাহাড়ি এলাকার দিক থেকে হঠাৎ করে প্রবল বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে আকাশে আগুনের বড় একটি গোলা দেখা যায় বলে তারা জানিয়েছেন। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার সময় বিমানটি পাহাড়ি এলাকায় আছড়ে পড়ে।

ঘটনার পর উদ্ধার ও তদন্ত কার্যক্রম শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চালানো হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় বিমানবাহিনী।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

বন্ধ্যত্ব নিয়ে সচেতনতা বাড়ছে পুরুষদের মধ্যে

সমাজে দীর্ঘদিন ধরে একটি ধারণা প্রচলিত রয়েছে—দম্পতির সন্তান না...

কৃত্রিম সংকটে পাম্পে রেশনিংয়ে ভোগান্তি

চাঁদপুর শহরে কয়েকটি ফিলিং স্টেশনে জ্বালানি তেলের কৃত্রিম সংকট...

পরিমিত ড্রাই ফ্রুটস খাওয়ার পরামর্শ পুষ্টিবিদদের

স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের প্রসঙ্গ উঠলেই অনেকের পছন্দের তালিকায় থাকে ড্রাই...

হোয়াটসঅ্যাপের তথ্য নীতি নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি

ভারতে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা, ব্যবহারকারীর গোপনীয়তা এবং বড় প্রযুক্তি...

রাতে ভাত খাওয়া কি সত্যিই ক্ষতিকর

ভাত বাংলাদেশের মানুষের প্রধান খাদ্যগুলোর একটি। অনেকের কাছে ভাত...

ইনসুলিন নিলে কি রোজা ভেঙে যায়

রোজা অবস্থায় চিকিৎসাজনিত প্রয়োজনে ইনজেকশন বা ইনসুলিন নেওয়া যাবে...

৮০ বিলিয়ন ছবি সংরক্ষণ করছে ফেসবুক

বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের প্রযুক্তিগত অবকাঠামো ক্রমেই...

ইফতারে তান্দুরি চিকেন কাটলেটের সহজ রেসিপি

রোজার দিনে সারাদিন না খেয়ে থাকার পর ইফতারের টেবিলে...

মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার তেল উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলায় জ্বালানি তেল মজুত রেখে কৃত্রিম সংকট...

মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে ফ্লাইট চলাচলে বড় প্রভাব

মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রভাবে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে...

এমডব্লিউসি ২০২৬ এআই ও ভাঁজ ফোনের নতুন দিগন্ত

স্পেনের বার্সেলোনায় শুরু হয়েছে প্রযুক্তি বিশ্বের অন্যতম বড় আয়োজন...

রমজানে মিথ্যা বর্জনের গুরুত্ব

রমজান মাস আত্মসংযম, সততা ও নৈতিকতার শিক্ষা দেয়। ইসলামে...

ভুল করে আগে ইফতার করলে কী করতে হবে

রমজানে রোজা পালনের সময় অনেকের মনে প্রশ্ন জাগে—ভুল করে...

ট্রাম্পের কাঁধে হাত রেখে যুদ্ধজয়ের প্রার্থনা, ভিডিও ভাইরাল

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের...
spot_img

আরও পড়ুন

বন্ধ্যত্ব নিয়ে সচেতনতা বাড়ছে পুরুষদের মধ্যে

সমাজে দীর্ঘদিন ধরে একটি ধারণা প্রচলিত রয়েছে—দম্পতির সন্তান না হলে দায় যেন শুধুই নারীর। সন্তান ধারণে সমস্যা দেখা দিলে অধিকাংশ সময় সামাজিক চাপ, লজ্জা...

কৃত্রিম সংকটে পাম্পে রেশনিংয়ে ভোগান্তি

চাঁদপুর শহরে কয়েকটি ফিলিং স্টেশনে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রির অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশনা উপেক্ষা করে এই ধরনের কার্যক্রম...

পরিমিত ড্রাই ফ্রুটস খাওয়ার পরামর্শ পুষ্টিবিদদের

স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের প্রসঙ্গ উঠলেই অনেকের পছন্দের তালিকায় থাকে ড্রাই ফ্রুটস। বাদাম, কিশমিশ, খেজুরসহ বিভিন্ন শুকনো ফলকে অনেকেই পুষ্টিকর নাস্তা হিসেবে নিয়মিত খেয়ে থাকেন। তবে...

হোয়াটসঅ্যাপের তথ্য নীতি নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি

ভারতে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা, ব্যবহারকারীর গোপনীয়তা এবং বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের ব্যবসায়িক নীতিমালা নিয়ে গুরুত্বপূর্ণ এক আইনি লড়াই চলছে। এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে জনপ্রিয় মেসেজিং...
spot_img