Saturday, March 7, 2026
26.7 C
Dhaka

রাশিয়ার গোয়েন্দা সহায়তায় ইরান, দাবি মার্কিন গণমাধ্যমের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রতি পশ্চিমা বিশ্বের অনেক দেশ প্রকাশ্যে সমর্থন জানালেও ইরানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া তুলনামূলকভাবে নীরব অবস্থান বজায় রেখেছে।

তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার ঘটনায় মস্কো কড়া নিন্দা জানিয়েছে। এর মধ্যেই মার্কিন কর্মকর্তারা অভিযোগ করেছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য ইরানকে সরবরাহ করছে রাশিয়া।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন জাহাজ, বিমান এবং রাডার ব্যবস্থার অবস্থান সম্পর্কিত তথ্য তেহরানের কাছে পৌঁছে দিচ্ছে মস্কো। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, এসব তথ্য ইরানকে মার্কিন বাহিনীর বিরুদ্ধে হামলা পরিচালনায় সহায়তা করছে।

প্রতিবেদন অনুযায়ী, রাশিয়া সরাসরি যুদ্ধে অংশ না নিলেও এ ধরনের তথ্য সহায়তার মাধ্যমে পরোক্ষভাবে সংঘাতে জড়িয়ে পড়ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত মস্কোর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ওয়াশিংটন পোস্টের সূত্র আরও দাবি করেছে, রাশিয়া এ ধরনের সহায়তা দিলেও চীন একই ধরনের পদক্ষেপ নেয়নি এবং ইরানকে সে ধরনের গোয়েন্দা সহায়তা প্রদান করছে না।

এর আগে বৃহস্পতিবার (৫ মার্চ) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে চলমান সংঘাতে রাশিয়ার কাছে এখন পর্যন্ত অস্ত্র সরবরাহের কোনো অনুরোধ করেনি ইরান।

মস্কো ইরানকে অস্ত্রসহ বস্তুগত সহায়তা দেওয়ার কোনো পরিকল্পনা করছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনো অনুরোধ আসেনি। তেরানের সঙ্গে আমাদের দৃঢ় অবস্থান সবারই জানা এবং এই বিষয়ে কোনো পরিবর্তন হয়নি।’

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

পানি কেন এড়িয়ে চলে ছারপোকা, জানাল গবেষণা

আকারে ছোট হলেও বিছানার কোণায় লুকিয়ে থাকা রক্তচোষা পরজীবী...

মধ্যপ্রাচ্য সংঘাত: বাড়ছে পরিবহন ব্যয়, চাপের মুখে আমদানি-রফতানি বাণিজ্য

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে তেলের দাম ক্রমশ বৃদ্ধি পাওয়ায়...

নেপালের নির্বাচনে এগিয়ে তরুণদের দল আরএসপি

নেপালে বহুল প্রতীক্ষিত সাধারণ নির্বাচনের ভোট গণনা চলতে থাকায়...

ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ

পবিত্র রমজান মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, আত্মসংযম এবং আধ্যাত্মিক উন্নতির...

রমজান মাসে কেন বাড়ে দান–সদকার গুরুত্ব

রমজান মাস ইসলামের দৃষ্টিতে অত্যন্ত মহিমান্বিত একটি সময়, যখন...

যুদ্ধের প্রভাব মোকাবিলা: আমিরাতের তেলেই ভরসা দক্ষিণ কোরিয়ার

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ...

ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের উৎসবে সম্মাননা পেলেন নির্মাতা জীবন শাহাদাৎ

ভারতের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘বঙ্গ...

জয় ফাঁস করলেন একঝাঁক নায়িকার নাম, স্ক্রিনশট পোস্ট করে নজর কাড়লেন

চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা শাহরিয়ার নাজিম জয় তার ফেসবুক...

স্থূলতা প্রতিরোধে প্রতিদিনের ছয় অভ্যাস

বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে স্থূলতা বা ওবেসিটির হার। স্বাস্থ্য বিশেষজ্ঞদের...

রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি

দেশে দীর্ঘমেয়াদে জ্বালানির সরবরাহ স্থিতিশীল রাখতে আগামী রোববার (৮...

সহজ রেসিপিতে তৈরি করুন মচমচে চিকেন কিউব বাইট

ঈদের দিন পরিবারের সদস্য ও অতিথিদের জন্য ভিন্ন স্বাদের...

এআই ফিচার নিয়ে নতুন ল্যাপটপ সিরিজ আনল লেনোভো

প্রযুক্তি খাতের অন্যতম বড় আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬–এ...

ইরানে সাইবার হামলায় বিপর্যস্ত অ্যাপ ও ওয়েবসাইট

ইরানের বিভিন্ন অনলাইন সেবা, সরকারি প্ল্যাটফর্ম এবং সংবাদমাধ্যমের ওয়েবসাইটে...

আত্মশুদ্ধির মাসে যে ইবাদত জরুরি

রমজান মাস সংক্ষিপ্ত হলেও আত্মশুদ্ধি, ক্ষমা লাভ এবং আল্লাহর...
spot_img

আরও পড়ুন

পানি কেন এড়িয়ে চলে ছারপোকা, জানাল গবেষণা

আকারে ছোট হলেও বিছানার কোণায় লুকিয়ে থাকা রক্তচোষা পরজীবী ছারপোকা মানুষের জন্য বেশ বিরক্তিকর। রাতের ঘুম নষ্ট করা এই পোকাগুলো মানুষকে যেমন অস্বস্তিতে ফেলে,...

মধ্যপ্রাচ্য সংঘাত: বাড়ছে পরিবহন ব্যয়, চাপের মুখে আমদানি-রফতানি বাণিজ্য

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে তেলের দাম ক্রমশ বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক শিপিং খাতে কনটেইনার পরিবহন ভাড়া বেড়েছে। চীন থেকে বাংলাদেশে আমদানি করা কাঁচামাল পরিবহনে ৪০...

নেপালের নির্বাচনে এগিয়ে তরুণদের দল আরএসপি

নেপালে বহুল প্রতীক্ষিত সাধারণ নির্বাচনের ভোট গণনা চলতে থাকায় প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছে তরুণদের নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)। এখন পর্যন্ত গণনায় দলটি ১১০টি...

ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ

পবিত্র রমজান মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, আত্মসংযম এবং আধ্যাত্মিক উন্নতির এক গুরুত্বপূর্ণ সময়। পুরো মাসব্যাপী সিয়াম সাধনার মাধ্যমে মানুষ নিজেকে পাপ ও অবাধ্যতা থেকে দূরে...
spot_img