ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতকে দীর্ঘকাল ধরে টানার কোনো পরিকল্পনা নেই।
ভ্যান্স আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটাই লক্ষ্য—ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। তিনি উল্লেখ করেন, প্রেসিডেন্ট শুধু তার দ্বিতীয় মেয়াদের প্রথম কয়েক বছরে ইরানকে থামাতে চান না, বরং নিশ্চিত করতে চান যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরিতে সক্ষম হবে। এজন্য ইরানের শাসনব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন।
ইরাক বা আফগানিস্তানের মতো বহু বছরের দীর্ঘ যুদ্ধের পুনরাবৃত্তি হবে না জানিয়ে ভ্যান্স বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প কখনোই এই দেশকে দীর্ঘসংঘাতে জড়াতে দেবেন না।’ তিনি আরও উল্লেখ করেন, যদিও ইরানের পারমাণবিক কর্মসূচি বেসামরিক হিসেবে প্রকাশ করা হয়, তবে মূলত তা অস্ত্র তৈরির উদ্দেশ্যে চালানো হচ্ছে।
সিএ/এএ


