Wednesday, February 25, 2026
19.7 C
Dhaka

ভারতে নামাজরত শিক্ষার্থীদের নিরাপত্তায় ঢাল হয়ে দাঁড়ালো হিন্দু সহপাঠীরা

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত দেখা গেল ভারতের উত্তর প্রদেশের লখনৌ বিশ্ববিদ্যালয়ে। মুসলিম শিক্ষার্থীরা যখন নামাজ আদায় করছিলেন, তখন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে চারপাশে মানববন্ধন করে ঢাল হয়ে দাঁড়ান হিন্দু শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই দৃশ্য ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

দ্য টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ঘটনাটি বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থিত প্রায় দুই শতাব্দী পুরনো লাল বড়দারি মসজিদ কমপ্লেক্সকে ঘিরে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন মসজিদটিতে তালা লাগিয়ে দেয়। প্রশাসনের দাবি, লাল বড়দারি ভবনটি আগে ব্যাংক ও ক্যানটিন হিসেবে ব্যবহৃত হলেও দুর্বল অবকাঠামোর কারণে ২০১৭–১৮ সাল থেকে এটি পরিত্যক্ত। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও শিক্ষার্থীরা ভবনটিতে যাতায়াত করছিলেন বলে জানা গেছে। গেট তালাবদ্ধ করে ব্যারিকেড দেওয়া হয়েছে। ভবনের ভেতরে থাকা মসজিদটি আরও বেশি জরাজীর্ণ ও আংশিক নির্মাণাধীন হওয়ায় সেখানে প্রবেশ নিরাপদ নয় বলে দাবি কর্তৃপক্ষের।

তবে শিক্ষার্থীরা অভিযোগ করেন, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই রমজান মাসে মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে মুসলিম শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারছেন না।

এই ঘটনাকে কেন্দ্র করে রোববার (২২ ফেব্রুয়ারি) ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া (এনএসইউআই) এবং সমাজবাদী ছাত্রসভা প্রতিবাদ কর্মসূচির ডাক দেয়। ক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসের বাইরে বিক্ষোভ করেন। বিক্ষোভ চলাকালে নামাজের সময় হলে মুসলিম শিক্ষার্থীরা মসজিদের বাইরে নামাজ আদায় করেন।

এ সময় পুলিশ উপস্থিত থাকায় কোনো বাধা সৃষ্টি হতে পারে—এমন আশঙ্কা থেকে হিন্দু শিক্ষার্থীরা মানববন্ধন করে মুসলিম সহপাঠীদের চারপাশে অবস্থান নেন। এনএসইউআইয়ের জাতীয় সমন্বয়ক বিশাল সিং ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, যে গেট দিয়ে আমাদের মুসলিম ভাইয়েরা লাল বড়দারিতে নামাজ পড়তে যেতেন, সেটি তালা মেরে সিলগালা করা হয়েছে।

তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বিষয়টি নিরাপত্তাজনিত সতর্কতা হিসেবেই নেওয়া হয়েছে। রেজিস্ট্রার ভাবনা মিশ্রা বলেন, আমরা প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ (এএসআই) ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি। ভবনটিকে ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে সংরক্ষণের পরিকল্পনা হচ্ছে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

ব্রুকের সেঞ্চুরিতে ইংল্যান্ড সেমিফাইনালে, পাকিস্তানের আশা ঝুলে রইল

শ্রীলঙ্কার পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ...

জবানের সংযম: রোজার মূল ঢাল

রমজান মাসে সিয়াম শুধু পেটের সংযম নয়, এটি আল্লাহপ্রদত্ত...

জামিন পেলেন সংগীতশিল্পী নোবেল

বিয়ের প্রলোভন দেখিয়ে ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা...

এবার অন্তর্বর্তী সরকারের অর্থনীতির শ্বেতপত্র চান অর্থনীতিবিদরা

হাসিনা সরকারের পতনের পর অর্থনীতির অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের...

পর্যটন প্রতীক ‘লাভার্স আর্চ’-এর পতন

ভ্যালেন্টাইনস ডের দিন (১৪ ফেব্রুয়ারি) ইতালির আড্রিয়াটিক উপকূলবর্তী মেলেন্দুনিও...

কিং কোবরার অজানা যাত্রা

বন্য প্রাণী যখন তাদের স্বাভাবিক আবাসস্থল ছাড়ে, তখন সাধারণত...

ভাষা ও মানবসভ্যতার বিকাশ

মানুষ সৃষ্টির শুরুতেই ভাষার এক বিস্ময়কর অধ্যায় রচিত হয়।...

রোজায় ভাজাপোড়া কেন স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ

বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা...

নিউটনের লেখায় ২০৬০ সাল নিয়ে নতুন বিতর্ক

ইতিহাসের অন্যতম প্রভাবশালী বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন মূলত গতির...

জয়পুরহাটে ৬০ বিঘার জলমহাল ইজারা নিয়ে অমৎস্যজীবীদের মানববন্ধন

জয়পুরহাটের কালাই উপজেলায় প্রায় ৬০ বিঘা আয়তনের কুজাইল দিঘি...

যাত্রাবাড়ীতে লেগুনাচালক হত্যা: প্রধান আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে

রাজধানীর যাত্রাবাড়ীতে লেগুনাচালক নুরে আলম ওরফে খাইরুলকে হত্যা করার...

উপাচার্য ও কোষাধ্যক্ষের নিয়োগ জবি থেকে দিতে হবে: শিক্ষক সমিতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে কোনো...

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী নেতার জামিন

কুড়িগ্রাম জেলা কারাগারে বন্দি থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা...

নিউমুরিং কনটেইনার টার্মিনাল: চূড়ান্ত সিদ্ধান্তে অপেক্ষা

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল নিয়ে দেশি–বিদেশি কোনো প্রতিষ্ঠানের...
spot_img

আরও পড়ুন

ব্রুকের সেঞ্চুরিতে ইংল্যান্ড সেমিফাইনালে, পাকিস্তানের আশা ঝুলে রইল

শ্রীলঙ্কার পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ ম্যাচে হ্যারি ব্রুকের দারুণ সেঞ্চুরির बदৌলতে ইংল্যান্ড পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে।...

জবানের সংযম: রোজার মূল ঢাল

রমজান মাসে সিয়াম শুধু পেটের সংযম নয়, এটি আল্লাহপ্রদত্ত এক শক্তিশালী ঢাল। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, সিয়াম ঢালস্বরূপ। ঢাল তখনই কার্যকর হয়,...

জামিন পেলেন সংগীতশিল্পী নোবেল

বিয়ের প্রলোভন দেখিয়ে ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় সমালোচিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার...

এবার অন্তর্বর্তী সরকারের অর্থনীতির শ্বেতপত্র চান অর্থনীতিবিদরা

হাসিনা সরকারের পতনের পর অর্থনীতির অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের চিত্র তুলে ধরে একটি শ্বেতপত্র প্রকাশ করেছিল অন্তর্বর্তী সরকার। প্রায় দেড় বছর বিভিন্ন সংস্কার কার্যক্রম...
spot_img