Saturday, February 21, 2026
25.7 C
Dhaka

আগামী মাসে তিন দিনের চীন সফরে যাচ্ছেন ট্রাম্প: হোয়াইট হাউস

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আগামী ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত তিন দিনের সরকারি সফরে চীন যাচ্ছেন। হোয়াইট হাউস এই তথ্য নিশ্চিত করেছে। ২০১৭ সালের পর কোনো মার্কিন প্রেসিডেন্টের এটিই হবে প্রথম বেইজিং সফর।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যোগাযোগ ইতিবাচক ছিল। প্রেসিডেন্ট ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে নিয়মিত আলোচনার ধারাবাহিকতায় এই সফরের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে।

নিজেও সফরটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ট্রাম্প। বৃহস্পতিবার তিনি বলেন, ‘এটি মারাত্মক একটি সফর হতে চলেছে।’

এই সফরের ঘোষণাটি এমন এক সময় এলো, যখন মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের আরোপ করা বৈশ্বিক শুল্ক বাতিল করেছে। বিভিন্ন দেশের ওপর আরোপিত ওই শুল্ক ছিল তার বাণিজ্যনীতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, যা দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যে চাপ সৃষ্টির চেষ্টা করেছিলেন বলে বিশ্লেষকদের ধারণা।

বেইজিংয়ে আলোচনার অন্যতম প্রধান বিষয় হতে পারে শুল্কনীতি ও বাণিজ্য সম্পর্ক। পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক পদক্ষেপের জবাবে চীনের সম্ভাব্য প্রতিক্রিয়াও আলোচনায় আসতে পারে। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন আমদানি কমানোর বিষয়টিও অন্তর্ভুক্ত থাকতে পারে, যা আগে চীনে মার্কিন রপ্তানির প্রধান পণ্যগুলোর একটি ছিল।

সাম্প্রতিক সময়ে চীন সফর করেছেন কয়েকজন পশ্চিমা নেতা। তাদের মধ্যে রয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, যিনি সফরের সময় নতুন বাণিজ্য চুক্তি এবং চীনা বৈদ্যুতিক গাড়ি আমদানির ওপর নিষেধাজ্ঞা শিথিল করার বিষয় নিয়ে আলোচনা করেছেন।

কোভিড-১৯ মহামারীর পর এটিই হবে ট্রাম্পের প্রথম চীন সফর। মহামারী চলাকালে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক বেশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছিল। পরবর্তীতে চীন ২০২৩ সালের জানুয়ারিতে সীমান্ত পুনরায় খুলে দেয় এবং আন্তর্জাতিক যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নেয়।

সূত্র: আল জাজিরা

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

রমজানে তাকওয়া অর্জনে কুরআনের পথনির্দেশ

ঢাকা: বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক...

রমজানে অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ

রমজান মাসে খাদ্যাভ্যাস ও দৈনন্দিন রুটিনের পরিবর্তনের কারণে মানুষ...

ঢাকার সঙ্গে শক্তিশালী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর ও বন্ধুত্বপূর্ণ করতে আগ্রহী...

ইরানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পাইলট নিহত

ইরানের উত্তরাঞ্চলে একটি সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট...

নিউ জিল্যান্ডে ১০ লাখ বছরের প্রাণীর খোঁজ

নিউ জিল্যান্ডের নর্থ আইল্যান্ডের একটি গুহায় বিজ্ঞানীরা ১০ লাখ...

মানবতার জন্য ইসলামি সভ্যতার প্রাসঙ্গিকতা

ইসলামি সভ্যতা কেবল ধর্ম নয়; এটি মানবতাকে অন্ধকার থেকে...

সিংহাসনের উত্তরাধিকারের তালিকা থেকে বাদ পড়তে পারেন প্রিন্স অ্যান্ড্রু

ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই প্রিন্স অ্যান্ড্রু কুখ্যাত...

সাহ্‌রির জন্য সহজ রুই মাছের রেসিপি

উপকরণ: রুই মাছের টুকরা: ৬টি আলু: ৩টি (মাঝারি) পেঁয়াজকুচি: ২ টেবিল চামচ আদাবাটা:...

হাবলের ক্যামেরায় ডিম্বাকার নীহারিকার অসাধারণ দৃশ্য

মহাকাশে একটি তারার জীবনচক্র শেষের মুহূর্তে তৈরি হয় এক...

কেন টেডি বিয়ার ভালোবাসার ভাষা হয়ে উঠল

নরম তুলতুলে শরীর, কালো গোল চোখ আর নিশ্চুপ উপস্থিতি—এই...

সুইডিশ নাগরিকদের ‘অবিলম্বে’ ইরান ত্যাগের আহ্বান

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের আশঙ্কার প্রেক্ষাপটে ইরানে অবস্থানরত নিজেদের...

দায়িত্ব শেষে নিরিবিলি সময় কাটাচ্ছেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষ হওয়ার পর নোবেলজয়ী...

মুসল্লিদের ওপর নতুন বিধিনিষেধের আশঙ্কা

আসন্ন পবিত্র রমজান মাসে আল-আকসা মসজিদে মুসল্লিদের প্রবেশাধিকার সীমিত...

ঘুম না আসার পেছনে রুমিনেশনের ভূমিকা

রাত গভীর হলেই অনেক মানুষের মাথার ভেতর চিন্তার ঝড়...
spot_img

আরও পড়ুন

রমজানে তাকওয়া অর্জনে কুরআনের পথনির্দেশ

ঢাকা: বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক জুমার খুৎবা পূর্ব বয়ানে রমজানের মাহাত্ম্য ও তার বিধিবিধান নিয়ে গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, কুরআন...

রমজানে অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ

রমজান মাসে খাদ্যাভ্যাস ও দৈনন্দিন রুটিনের পরিবর্তনের কারণে মানুষ নানা শারীরিক সমস্যার সম্মুখীন হয়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, কিছু সতর্কতা নিয়ে এগুলো এড়ানো সম্ভব। গলা-বুক জ্বলা ও...

ঢাকার সঙ্গে শক্তিশালী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর ও বন্ধুত্বপূর্ণ করতে আগ্রহী ভারত। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।...

ইরানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পাইলট নিহত

ইরানের উত্তরাঞ্চলে একটি সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, উড্ডয়নের কিছু সময় পরই বিমানটি প্রযুক্তিগত ত্রুটির কারণে নিয়ন্ত্রণ...
spot_img