Saturday, February 21, 2026
31.5 C
Dhaka

সুইডিশ নাগরিকদের ‘অবিলম্বে’ ইরান ত্যাগের আহ্বান

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের আশঙ্কার প্রেক্ষাপটে ইরানে অবস্থানরত নিজেদের নাগরিকদের দ্রুত দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে সুইডেন সরকার। মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি ক্রমেই অনিশ্চিত হয়ে উঠছে বলে সতর্ক করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনগার্ড এক বিবৃতিতে ইরানে থাকা সুইডিশদের যত দ্রুত সম্ভব নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে নতুন করে ইরান সফর থেকে বিরত থাকা উচিত এবং যারা ইতোমধ্যে সেখানে অবস্থান করছেন তাদের বিলম্ব না করে দেশটি ত্যাগ করা প্রয়োজন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া বার্তায় তিনি উল্লেখ করেন, ইরান ও আশপাশের অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত এবং দ্রুত অবনতি ঘটতে পারে। এখনও আকাশপথ ও স্থল সীমান্ত দিয়ে দেশটি ছাড়ার সুযোগ রয়েছে বলে জানান তিনি। সুযোগ থাকা অবস্থায় চলে যেতে নাগরিকদের প্রতি জোরালো আহ্বান জানানো হয়।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যারা ইরানে থাকার সিদ্ধান্ত নেবেন তাদের নিজ দায়িত্বে থাকতে হবে। জরুরি পরিস্থিতিতে সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সরিয়ে নিতে সক্ষম নাও হতে পারে।

এদিকে পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, তেহরানকে চাপের মধ্যে রাখতে সীমিত সামরিক পদক্ষেপের বিষয়টি বিবেচনায় রয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, আলোচনায় অগ্রগতি না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সম্ভাব্য সামরিক অভিযানে ইরানের গুরুত্বপূর্ণ নিরাপত্তা স্থাপনা ও পারমাণবিক অবকাঠামো লক্ষ্যবস্তু হতে পারে। কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে কয়েক সপ্তাহব্যাপী অভিযান চালানোর প্রস্তুতিও রয়েছে বলে মার্কিন কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন।

সূত্র: রয়টার্স

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

সিংহাসনের উত্তরাধিকারের তালিকা থেকে বাদ পড়তে পারেন প্রিন্স অ্যান্ড্রু

ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই প্রিন্স অ্যান্ড্রু কুখ্যাত...

সাহ্‌রির জন্য সহজ রুই মাছের রেসিপি

উপকরণ: রুই মাছের টুকরা: ৬টি আলু: ৩টি (মাঝারি) পেঁয়াজকুচি: ২ টেবিল চামচ আদাবাটা:...

হাবলের ক্যামেরায় ডিম্বাকার নীহারিকার অসাধারণ দৃশ্য

মহাকাশে একটি তারার জীবনচক্র শেষের মুহূর্তে তৈরি হয় এক...

কেন টেডি বিয়ার ভালোবাসার ভাষা হয়ে উঠল

নরম তুলতুলে শরীর, কালো গোল চোখ আর নিশ্চুপ উপস্থিতি—এই...

দায়িত্ব শেষে নিরিবিলি সময় কাটাচ্ছেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষ হওয়ার পর নোবেলজয়ী...

মুসল্লিদের ওপর নতুন বিধিনিষেধের আশঙ্কা

আসন্ন পবিত্র রমজান মাসে আল-আকসা মসজিদে মুসল্লিদের প্রবেশাধিকার সীমিত...

ঘুম না আসার পেছনে রুমিনেশনের ভূমিকা

রাত গভীর হলেই অনেক মানুষের মাথার ভেতর চিন্তার ঝড়...

কুড়িগ্রামের ভাষাসৈনিক সামিউলের অমলিন পথচলা

কুড়িগ্রাম পৌরসভার সবুজ পাড়ায় বসে ভাষা আন্দোলনের দিনগুলোর স্মৃতি...

তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রথম কর্মদিবস

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁওয়ে...

পূর্বধলা শহীদ মিনারে শ্রদ্ধা জানালো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা...

শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার সময় নেতা-কর্মী আটক

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে...

প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ তারেক রহমানের

ঢাকার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ শনিবার (৬ ডিসেম্বর) প্রধানমন্ত্রী...

হঠাৎ পরিদর্শনে চাঁদপুর সদর হাসপাতালে এমপি মানিক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসন থেকে নবনির্বাচিত সংসদ...

সোনাকানিয়ায় অতর্কিত হামলা, পিঠে ছুরিকাঘাত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মাদক কারবারে বাধা দেওয়াকে কেন্দ্র করে...
spot_img

আরও পড়ুন

সিংহাসনের উত্তরাধিকারের তালিকা থেকে বাদ পড়তে পারেন প্রিন্স অ্যান্ড্রু

ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই প্রিন্স অ্যান্ড্রু কুখ্যাত যৌন নিপীড়ক প্রয়াত জেফরি এপস্টেইন সংশ্লিষ্ট কেলেঙ্কারির জেরে রাজসিংহাসনের উত্তরাধিকার তালিকা থেকে বাদ পড়তে পারেন।...

সাহ্‌রির জন্য সহজ রুই মাছের রেসিপি

উপকরণ: রুই মাছের টুকরা: ৬টি আলু: ৩টি (মাঝারি) পেঁয়াজকুচি: ২ টেবিল চামচ আদাবাটা: আধা চা-চামচ রসুনবাটা: ১ চা-চামচ জিরাগুঁড়া: আধা চা-চামচ ধনেগুঁড়া: আধা চা-চামচ শর্ষের তেল: দেড় টেবিল চামচ হলুদগুঁড়া: ১ চা-চামচ মরিচগুঁড়া: ১...

হাবলের ক্যামেরায় ডিম্বাকার নীহারিকার অসাধারণ দৃশ্য

মহাকাশে একটি তারার জীবনচক্র শেষের মুহূর্তে তৈরি হয় এক অনন্য দৃশ্য, যা সম্প্রতি হাবল টেলিস্কোপের ক্যামেরায় ধরা পড়েছে। হাবলের সর্বশেষ ছবিতে দেখা যাচ্ছে ‘এগ...

কেন টেডি বিয়ার ভালোবাসার ভাষা হয়ে উঠল

নরম তুলতুলে শরীর, কালো গোল চোখ আর নিশ্চুপ উপস্থিতি—এই বৈশিষ্ট্যগুলোই টেডি বিয়ারকে ভালোবাসার প্রতীকে পরিণত করেছে। শুরুতে শিশুদের খেলনা হিসেবে জনপ্রিয় হলেও সময়ের সঙ্গে...
spot_img