Wednesday, February 18, 2026
25 C
Dhaka

চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণ, নিহত ১২

চীনের মধ্যাঞ্চলে একটি আতশবাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। চীনা নববর্ষ উদযাপনের দ্বিতীয় দিন মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি।

সিসিটিভির বরাতে জানা যায়, স্থানীয় সময় দুপুর প্রায় ২টার দিকে ঝেংজি শহরের একটি আতশবাজি ও পটকার দোকানে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ ঘটে। এতে প্রায় ৫০ বর্গমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয় বলে নিশ্চিত করা হয়েছে। বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

চীনে চন্দ্র নববর্ষ উপলক্ষে আতশবাজি ও পটকা ফোটানো দীর্ঘদিনের একটি প্রচলিত রীতি। যদিও রাজধানী বেইজিংসহ বড় কয়েকটি শহরে বায়ুদূষণের কারণে এ ধরনের কার্যক্রমে বিধিনিষেধ রয়েছে, তবে ছোট শহর ও গ্রামাঞ্চলে এখনো ব্যাপকভাবে আতশবাজি ব্যবহার করা হয়। ফলে উৎসবের সময়ে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ে বলে বিশেষজ্ঞরা মনে করেন।

এর আগে রোববার পূর্বাঞ্চলের জিয়াংসু প্রদেশে আরেকটি আতশবাজির দোকানে বিস্ফোরণের ঘটনায় ৮ জন নিহত ও ২ জন আহত হন। ওই ঘটনার পর জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় দেশজুড়ে আতশবাজি উৎপাদনকারী কারখানাগুলোতে কড়া নজরদারি এবং নিরাপত্তা ঝুঁকি যাচাইয়ের নির্দেশ দেয়।

কর্তৃপক্ষ দোকানের বাইরে ধূমপান কিংবা পরীক্ষামূলকভাবে আতশবাজি ফোটানোর মতো ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। নিরাপত্তা মান যথাযথভাবে অনুসরণ না করার কারণে চীনে শিল্প কারখানায় দুর্ঘটনা প্রায়ই ঘটে বলে জানা যায়।

চলতি মাসের শুরুতে শানসি প্রদেশে একটি বায়োটেক কারখানায় বিস্ফোরণে ৮ জন নিহত হন। এছাড়া জানুয়ারির শেষদিকে ইনার মঙ্গলিয়া অঞ্চলের একটি স্টিল কারখানায় বিস্ফোরণে অন্তত ৯ জনের মৃত্যু হয়। ধারাবাহিক এসব দুর্ঘটনার পর শিল্প নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

সূত্র: সিসিটিভি

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল ঢাকায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রজেক্ট উদ্বোধন

নতুন সরকারের শপথ এবং মন্ত্রীসভা নিয়ে দেশ যখন আলোচনায়...

কলেজে রোজার ছুটি শুরু, বিদ্যালয় বন্ধ কবে?

পবিত্র রমজান উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি কলেজগুলোতে আজ...

রমজানে বিদ্যুৎ সরবরাহে বিশেষ নির্দেশনা

আসন্ন পবিত্র রমজান মাসে সাহরি, ইফতার ও তারাবির সময়...

হাবিবুল বাশার প্রস্তাব পেলেন প্রধান নির্বাচক পদে

সাবেক টাইগার অধিনায়ক হাবিবুল বাশার সুমন প্রধান নির্বাচক পদে...

বিহারে খোলা জায়গায় মাছ-মাংস বিক্রি নিষিদ্ধের সিদ্ধান্ত

ভারতের বিহার রাজ্যে খোলা স্থানে মাছ ও মাংস বিক্রি...

অর্থনীতি ও পরিবেশ নষ্টকারী প্রকল্প নেবে না সরকার: অর্থমন্ত্রী

নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, পরিবেশ ও...

অস্ট্রেলিয়ার বিদায়ে ভারতীয় তারকার খোঁচা, ডামিয়েন মার্টিনের জবাব

অস্ট্রেলিয়া এখন টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর সুপার এইট থেকে বিদায়...

রমজানে পানিশূন্যতা এড়ানোর সহজ উপায়

গ্রীষ্মকালে শুরু হতে যাওয়া পবিত্র রমজান মাসে রোজা রাখার...

ফেব্রুয়ারির ১৭ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৯৭ কোটি ডলার

চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ১৭ দিনে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন...

পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার

দেশের আকাশে আজ বুধবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা...

ওসমান হাদির জবানবন্দি ট্রাইব্যুনালে আমলে নেওয়া হলো

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ...

প্রশ্নফাঁস ও বেসরকারি শিক্ষকদের বেতন নিয়ে শিক্ষামন্ত্রীর বার্তা

বেসরকারি শিক্ষকদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবির বিষয়ে সরকার...

ইকবাল করিমের জেরায় প্রকাশ: জিয়াউল আহসান একজন সিরিয়াল কিলার

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া আন্তর্জাতিক অপরাধ...

কোয়ান্টাম প্রযুক্তিতে ইন্টারনেট নিরাপত্তার নতুন দিগন্ত

বর্তমান ইন্টারনেট ব্যবস্থায় সাইবার হামলার ঝুঁকি যখন দিন দিন...
spot_img

আরও পড়ুন

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল ঢাকায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রজেক্ট উদ্বোধন

নতুন সরকারের শপথ এবং মন্ত্রীসভা নিয়ে দেশ যখন আলোচনায় ব্যস্ত, ঠিক সেই সময় চুপিসারেই বাংলাদেশে পৌঁছেছেন জার্মানির বিশ্বকাপজয়ী তারকা মেসুত ওজিল। ২০১৪ সালের বিশ্বকাপজয়ী...

কলেজে রোজার ছুটি শুরু, বিদ্যালয় বন্ধ কবে?

পবিত্র রমজান উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি কলেজগুলোতে আজ থেকে টানা ৩৯ দিনের ছুটি শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী,...

রমজানে বিদ্যুৎ সরবরাহে বিশেষ নির্দেশনা

আসন্ন পবিত্র রমজান মাসে সাহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত...

হাবিবুল বাশার প্রস্তাব পেলেন প্রধান নির্বাচক পদে

সাবেক টাইগার অধিনায়ক হাবিবুল বাশার সুমন প্রধান নির্বাচক পদে প্রস্তাব পেয়েছেন। তবে তিনি এখনই কোনো সিদ্ধান্ত জানাতে পারেননি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর কাছে...
spot_img