Tuesday, February 17, 2026
29 C
Dhaka

আলোচনার আগে তীব্র হামলা–পাল্টা হামলায় উত্তপ্ত রাশিয়া–ইউক্রেন পরিস্থিতি

যুক্তরাষ্ট্রের উদ্যোগে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের নিয়ে সুইজারল্যান্ডের জেনেভা শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্ভাব্য গুরুত্বপূর্ণ বৈঠক। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শুরু হয়ে এটি চলবে আগামী বুধবার (১৮ ফেব্রুয়ারি) পর্যন্ত। পূর্ণমাত্রার সামরিক অভিযানের চার বছর পূর্তির ঠিক আগমুহূর্তে এ বৈঠককে কেন্দ্র করে বাড়তি নজর পড়েছে আন্তর্জাতিক মহলের।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সর্বাত্মক সামরিক অভিযান শুরু করে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাতে রূপ নেয়। এর চার বছর পূর্তি ঘনিয়ে আসার মধ্যেই আলোচনার পরিবেশ তৈরি হলেও যুদ্ধক্ষেত্রে উত্তেজনা আরও বাড়ছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে উভয় পক্ষের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বৃদ্ধি কূটনৈতিক প্রচেষ্টাকে আরও জটিল করে তুলছে। জেনেভার এই বৈঠককে শান্তি প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হলেও বড় কোনো সমঝোতা বা যুদ্ধবিরতির সম্ভাবনা এখনো অনিশ্চিত।

বৈঠকের আগে পরিস্থিতি আরও উত্তপ্ত করেছে দুই দেশের তীব্র হামলা–পাল্টা হামলা। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, সোমবার রাতভর ইউক্রেনের বিভিন্ন স্থানে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রাশিয়া। ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য বলছে, রাতভর মোট ৩৯৬টি ড্রোন এবং ২৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এর মধ্যে ৩৬৭টি ড্রোন এবং ২৫টি ক্ষেপণাস্ত্র আকাশেই ভূপাতিত হয়। হামলায় একাধিক ব্যক্তি আহত হন, পাশাপাশি আবাসিক এলাকা, শিল্প কারখানা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ওডেসা ও দেনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে।

অন্যদিকে পাল্টা প্রতিক্রিয়ায় ইউক্রেনও রাতভর রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালায়। রাশিয়ার ক্রাসনোদার ক্রাই অঞ্চলের স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, হামলার লক্ষ্য ছিল ইলস্কি তেল শোধনাগার, যেখানে একটি সংরক্ষণ ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়। একই রাতে রুশ-নিয়ন্ত্রিত ক্রিমিয়া উপদ্বীপ এলাকাতেও একাধিক ইউক্রেনীয় ড্রোন হামলার খবর পাওয়া গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, সেখানে এক শিশু আহত হয়েছে। ক্রিমিয়ার রাজধানী সেভাস্তোপলের গভর্নর মিখাইল রাজভোঝায়েভ জানান, সাম্প্রতিক সময়ের দীর্ঘতম হামলাগুলোর একটি ছিল এই আক্রমণ এবং প্রায় দুই ডজন ড্রোন ভূপাতিত করা হয়।

রাশিয়ার দাবি, তারা রাতভর মোট ১৫১টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্ভাব্য আলোচনার আগমুহূর্তে উভয় পক্ষের এমন পাল্টাপাল্টি ব্যবস্থা সংঘাত পরিস্থিতিকে আরও অস্থির করে তুলেছে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

ভারতের এআই খাতে ৬০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা

ভারতের কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বড় ধরনের বিনিয়োগের উদ্যোগ নিয়েছে...

হামাসকে ৬০ দিনের সময়সীমা বেঁধে দিলো ইসরাইল

ইসরাইল ও হামাসের মধ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে নতুন...

গ্রেফতার হচ্ছেন আমিশা প্যাটেল?

বলিউডে আবারও আইনি জটিলতা। রাজপাল যাদব-এর পর এবার সমস্যায়...

ধানমন্ডিতে গলা কেটে জোড়া খুন, গৃহকর্মীর ফাঁসির রায়

ধনমন্ডিতে ছয় বছর আগে এক শিল্পপতির শাশুড়ি ও গৃহকর্মীকে...

মানিকগঞ্জের আফরোজা খানম প্রথমবার এমপি হয়ে মন্ত্রী

মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনের সংসদ সদস্য আফরোজা খানম...

হাইকোর্টে ১২ ফেব্রুয়ারি গণভোটের বৈধতা চ্যালেঞ্জ

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা এবং ফলাফল স্থগিতের দাবি...

মিরপুর-১০ কোটা আন্দোলনের ঘটনায় ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম শুরু

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আওয়ামী...

সরকারি সুবিধা প্রত্যাখ্যান বিএনপির এমপিদের

ত্রয়োদশ জাতীয় সংসদে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংসদ...

বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন বললেন লরেন্স ওং

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর দলটির...

সরাসরি ভোটে চার পদে নির্বাচন, বাকিরা বিনা প্রতিদ্বন্দ্বিতায়

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মো....

হোমনায় প্রবাসীর বাড়িতে নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার

কুমিল্লার হোমনা উপজেলায় নিজ বাড়ি থেকে এক প্রবাসীর স্ত্রী...

গ্যালিলিও টেস্টে এআইয়ের চ্যালেঞ্জ

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যে দ্রুতগতিতে বিকাশ করছে, তা...

আলোচনা শুরুর আগে হরমুজ প্রণালিতে ইরানের নৌমহড়া

জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার গুরুত্বপূর্ণ পরমাণু আলোচনা শুরুর...

সিলেট-১ আসনের এমপি থেকে পূর্ণমন্ত্রী মুক্তাদীর

সিলেট-1 (মহানগর ও সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য খন্দকার...
spot_img

আরও পড়ুন

ভারতের এআই খাতে ৬০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা

ভারতের কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বড় ধরনের বিনিয়োগের উদ্যোগ নিয়েছে মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন। এক প্রতিবেদনে টেকক্রাঞ্চ জানিয়েছে, ভারতের এআই স্টার্টআপ নেইসাতে সর্বোচ্চ ৬০ কোটি...

হামাসকে ৬০ দিনের সময়সীমা বেঁধে দিলো ইসরাইল

ইসরাইল ও হামাসের মধ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে নতুন মাত্রা যোগ করেছে ইসরাইলি প্রশাসনের সর্বশেষ ঘোষণা। তারা হামাসকে ৬০ দিনের একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে...

গ্রেফতার হচ্ছেন আমিশা প্যাটেল?

বলিউডে আবারও আইনি জটিলতা। রাজপাল যাদব-এর পর এবার সমস্যায় পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী আমিশা প্যাটেল। প্রায় নয় বছর আগের একটি ঘটনার ভিত্তিতে তার বিরুদ্ধে গ্রেফতারি...

ধানমন্ডিতে গলা কেটে জোড়া খুন, গৃহকর্মীর ফাঁসির রায়

ধনমন্ডিতে ছয় বছর আগে এক শিল্পপতির শাশুড়ি ও গৃহকর্মীকে গলা কেটে হত্যার ঘটনায় আদালত এক আসামিকে ফাঁসির দণ্ড দেন এবং অপর আসামিকে খালাস দেন। ফাঁসির...
spot_img