Wednesday, February 11, 2026
27 C
Dhaka

কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোর হেলিকপ্টারে গুলির আশঙ্কা, রুট পরিবর্তন

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো জানিয়েছেন, তিনি তার মেয়েদের সঙ্গে হেলিকপ্টারে ভ্রমণের সময় সম্ভাব্য হত্যাচেষ্টা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। কয়েক মাস ধরেই মাদক পাচারকারী চক্রের পক্ষ থেকে তাকে লক্ষ্য করে ষড়যন্ত্র চলছে বলে সতর্কতা পেয়েছিলেন তিনি। সেই প্রেক্ষিতেই সাম্প্রতিক এ ঘটনায় নিরাপত্তা জোরদার করা হয়।

স্থানীয় সময় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পেত্রো জানান, আগের দিন কলম্বিয়ার ক্যারিবিয়ান উপকূলে নির্ধারিত গন্তব্যে তার হেলিকপ্টারটি অবতরণ করতে পারেনি। আশঙ্কা ছিল, অজ্ঞাত ব্যক্তিরা হেলিকপ্টারে গুলি চালাতে পারে। পাবলিক ব্রডকাস্টার রেডিও ন্যাসিওনাল ডি কলম্বিয়ার সম্প্রচারে তিনি বলেন, তাকে জানানো হয় যে তার মেয়েদের সঙ্গে থাকা হেলিকপ্টারের ওপর হামলার পরিকল্পনা থাকতে পারে। নির্ধারিত অবতরণ পয়েন্টে এমনকি প্রয়োজনীয় আলোকসজ্জাও ছিল না।

কর্ডোবা বিভাগে মন্ত্রী পরিষদের বৈঠকে বক্তৃতায় পেত্রো বলেন, নিরাপত্তাজনিত হুমকির কারণে তাকে ভ্রমণসূচিতে পরিবর্তন আনতে হয়েছে। তিনি জানান, নির্দিষ্ট স্থানে না গিয়ে হেলিকপ্টারটি কয়েক ঘণ্টা খোলা সমুদ্রের ওপর দিয়ে উড়ে, এরপর কলম্বিয়ান নৌবাহিনীর সহায়তায় বিকল্প অবতরণ পয়েন্টে পৌঁছায়। পরিস্থিতি অনুযায়ী তার নিরাপত্তা পরিকল্পনা ও রুট বদলাতে বাধ্য হন তিনি।

রেডিও ন্যাসিওনাল ডি কলম্বিয়ার বরাতে জানা যায়, গত বছরের অক্টোবর থেকে পেত্রোর বিরুদ্ধে এ ধরনের হুমকি বেড়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। প্রেসিডেন্ট এর আগে ২০২৪ সালে তার জীবনের ওপর আরেকটি হামলার প্রচেষ্টার কথা উল্লেখ করেছিলেন। এছাড়া দাবি করেছেন, ২০২২ সালে দায়িত্ব গ্রহণের পর থেকেই একটি মাদক কার্টেল তাকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

প্রাইম ভিডিওতে নতুন সিরিজ ‘ইয়াং শার্লক’, গাই রিচির গোয়েন্দা গল্প

স্যার আর্থার কোনান ডয়েলের কাল্পনিক গোয়েন্দা শার্লক হোমস বিশ্বজুড়ে...

ভোট কেন্দ্রে মোবাইল ব্যবহার: ইসির নতুন নির্দেশনা

ঢাকা: ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে...

ইরান ইস্যুতে ট্রাম্পের কড়া হুমকির মধ্যেই ওয়াশিংটনে নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর মাত্র ১৪...

নির্বাচন নিয়ে শোবিজ তারকাদের প্রত্যাশা

আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশের মানুষের মতো শোবিজ...

পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করবে বিএনপি: তারেক রহমান

ঢাকা: নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ৯ম পে-স্কেলের...

রোজায় ট্রাকসেলে যেসব পণ্য বিক্রি করবে টিসিবি

ঢাকা: আসন্ন পবিত্র রমজান মাসে সারা দেশে ট্রাকের মাধ্যমে...

বগুড়ায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ কনটেন্ট ক্রিয়েটর...

নির্বাচনে নারীদের অংশগ্রহণ নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ করতে জাতিসংঘের আহ্বান

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ও গণভোট আগামীকাল...

ঢাকার কোন কেন্দ্রে ভোট দেবেন জামায়াত আমির

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামীকাল (১২...

অস্ট্রেলিয়ায় তীব্র বিক্ষোভের মুখে ইসরাইলের প্রেসিডেন্ট

অস্ট্রেলিয়ায় রাষ্ট্রীয় সফরে গিয়ে ব্যাপক বিক্ষোভের মুখে পড়েছেন ইসরাইলি...

‘রাক্ষস’ সিনেমায় সিয়ামের সঙ্গে বলিউডের শাতাফ

চিত্রনায়ক সিয়াম আহমেদের নতুন ঢালিউড সিনেমা ‘রাক্ষস’-এ যুক্ত হলেন...

কংগ্রেসের শুনানিতে এপস্টেইনকে নিয়ে কোনো প্রশ্নের জবাব দিলেন না গিসলেইন

মার্কিন কংগ্রেসের হাউস ওভারসাইট কমিটির রুদ্ধদ্বার শুনানিতে অংশ নিলেন...

নির্বাচনী প্রচারের মিডিয়া কভারেজে ভারসাম্য রাখতে ব্যর্থ প্রধান গণমাধ্যম: মিডিয়া ওয়াচ

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারের সময় গণমাধ্যমগুলো...

মোটা অঙ্কের টাকা দাবি করে হত্যার হুমকি রণবীর সিংকে

বলিউড তারকাদের বিরুদ্ধে হুমকি বাড়ছে একের পর এক। সেই...
spot_img

আরও পড়ুন

প্রাইম ভিডিওতে নতুন সিরিজ ‘ইয়াং শার্লক’, গাই রিচির গোয়েন্দা গল্প

স্যার আর্থার কোনান ডয়েলের কাল্পনিক গোয়েন্দা শার্লক হোমস বিশ্বজুড়ে জনপ্রিয়। এই চরিত্র নিয়ে ব্রিটিশ নির্মাতা গাই রিচি ২০০৯ সালে ‘শার্লক হোমস’ এবং ২০১১ সালে...

ভোট কেন্দ্রে মোবাইল ব্যবহার: ইসির নতুন নির্দেশনা

ঢাকা: ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। মোবাইল নিয়ে ভোটার ও প্রার্থী কেন্দ্রে যেতে পারবেন এবং ছবি তুলতেও পারবেন,...

ইরান ইস্যুতে ট্রাম্পের কড়া হুমকির মধ্যেই ওয়াশিংটনে নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর মাত্র ১৪ মাসে ষষ্ঠবারের মতো ওয়াশিংটন সফরে গেলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টায়...

নির্বাচন নিয়ে শোবিজ তারকাদের প্রত্যাশা

আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশের মানুষের মতো শোবিজ অঙ্গনের তারকারাও নতুন সরকার ও নির্বাচনী পরিবেশ নিয়ে ভরসা, প্রত্যাশা ও কিছু উদ্বেগের কথা জানিয়েছেন।...
spot_img