Wednesday, February 11, 2026
28 C
Dhaka

কংগ্রেসের শুনানিতে এপস্টেইনকে নিয়ে কোনো প্রশ্নের জবাব দিলেন না গিসলেইন

মার্কিন কংগ্রেসের হাউস ওভারসাইট কমিটির রুদ্ধদ্বার শুনানিতে অংশ নিলেন কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের ঘনিষ্ঠ সহযোগী এবং দণ্ডপ্রাপ্ত আসামি গিসলেইন ম্যাক্সওয়েল। তবে পুরো শুনানিজুড়ে এপস্টেইনকে কেন্দ্র করে করা কোনো প্রশ্নেরই উত্তর দেননি তিনি। টেক্সাসের একটি কারাগারে ২০ বছরের সাজা ভোগ করা গিসলেইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে সোমবার শুনানিতে যোগ দেন।

বিবিসির তথ্য অনুযায়ী, শুনানিস্থলে কোনো সাংবাদিক বা বাইরের কেউ উপস্থিত থাকার সুযোগ পাননি। জেরার সময়ে গিসলেইন বারবার মার্কিন সংবিধানের পঞ্চম সংশোধনী অনুযায়ী নীরব থাকার অধিকার প্রয়োগ করেন। কমিটির চেয়ারম্যান জেমস কোমার জানান, ম্যাক্সওয়েল ধারাবাহিকভাবে নীরব থেকে এ সংশোধনী ব্যবহার করেছেন।

যদিও সরাসরি কোনো প্রশ্নের উত্তর না দিলেও তিনি ইঙ্গিত দেন, সাধারণ ক্ষমা পেলে তদন্তে সহযোগিতা করতে পারেন। এপস্টেইনের সহযোগী হিসেবে ২০২১ সালে তাকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

শুনানি শেষে সাংবাদিকদের জেমস কোমার বলেন, কমিটির অনেক প্রশ্নের উত্তর তারা জানতে চেয়েছিলেন—এপস্টেইনের সঙ্গে গিসলেইনের অপরাধমূলক সম্পৃক্ততা এবং তাদের সহযোগীদের বিষয়ে বহু গুরুত্বপূর্ণ তথ্য প্রয়োজন ছিল। কিন্তু তিনি নীরব থাকায় হতাশা তৈরি হয়েছে।

গিসলেইনকে এপস্টেইনের সঙ্গে তার সম্পর্ক এবং অপরাধের বিষয়ে তথ্য প্রদানের জন্য কংগ্রেসে হাজিরার সমন পাঠানো হয়েছিল। তবে তার আইনজীবীরা জানিয়ে দেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ‘ক্ষমা’ করলেই কেবল তিনি সাক্ষ্য দিতে রাজি হবেন।

রুদ্ধদ্বার জেরার একটি ভিডিওতে দেখা গেছে, কারাগারের বাদামী পোশাকে গিসলেইন একটি টেবিলের সামনে বসে আছেন। সেখানে তিনি বহুবার বলেন, “আমি পঞ্চম সংশোধনীর বলে পাওয়া নীরবতার অধিকার প্রয়োগ করছি।”

তার আইনজীবী ডেভিড অস্কার মার্কাস কমিটির কাছে দেওয়া বিবৃতিতে জানান, ট্রাম্প তাকে ক্ষমা করলে তিনি খোলামেলা ও সততার সঙ্গে বক্তব্য দিতে প্রস্তুত। তিনি দাবি করেন, ট্রাম্প এবং সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ‘নির্দোষ’, তবে এসব বিষয়ে জনসাধারণের জানার অধিকার রয়েছে এবং ব্যাখ্যা দিতে পারবেন শুধু গিসলেইন।

সম্প্রতি মার্কিন বিচার বিভাগ এপস্টেইনের অপরাধ তদন্তসংক্রান্ত ৩০ লাখের বেশি নথি প্রকাশ করেছে, যেখানে ৯০-এর দশক এবং ২০০০ সালের শুরুতে ট্রাম্প ও ক্লিনটনের সঙ্গে এপস্টেইনের ঘনিষ্ঠ যোগাযোগের তথ্য উঠে আসে।

চলতি মাসের পরবর্তী সময়ে বিল ও হিলারি ক্লিনটনও হাউস ওভারসাইট কমিটির সামনে সাক্ষ্য দেবেন। তারা প্রকাশ্য শুনানিতে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন যাতে কোনো ধরনের অস্পষ্টতা তৈরি না হয়।

বিশ্বজুড়ে বহু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে এপস্টেইনের যোগাযোগ থাকলেও এখন পর্যন্ত সরাসরি সহযোগী হিসেবে কেবল গিসলেইনই সাজাপ্রাপ্ত। তবে এপস্টেইন–কাণ্ডের পরিপ্রেক্ষিতে বহু রাজনীতিক ও প্রভাবশালী ব্যক্তি বিশাল চাপের মুখে পড়েছেন—কেউ দায়িত্ব ছেড়ে দিয়েছেন, কেউ পর্দার আড়ালে চলে গেছেন।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

রোজায় ট্রাকসেলে যেসব পণ্য বিক্রি করবে টিসিবি

ঢাকা: আসন্ন পবিত্র রমজান মাসে সারা দেশে ট্রাকের মাধ্যমে...

বগুড়ায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ কনটেন্ট ক্রিয়েটর...

নির্বাচনে নারীদের অংশগ্রহণ নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ করতে জাতিসংঘের আহ্বান

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ও গণভোট আগামীকাল...

ঢাকার কোন কেন্দ্রে ভোট দেবেন জামায়াত আমির

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামীকাল (১২...

অস্ট্রেলিয়ায় তীব্র বিক্ষোভের মুখে ইসরাইলের প্রেসিডেন্ট

অস্ট্রেলিয়ায় রাষ্ট্রীয় সফরে গিয়ে ব্যাপক বিক্ষোভের মুখে পড়েছেন ইসরাইলি...

‘রাক্ষস’ সিনেমায় সিয়ামের সঙ্গে বলিউডের শাতাফ

চিত্রনায়ক সিয়াম আহমেদের নতুন ঢালিউড সিনেমা ‘রাক্ষস’-এ যুক্ত হলেন...

নির্বাচনী প্রচারের মিডিয়া কভারেজে ভারসাম্য রাখতে ব্যর্থ প্রধান গণমাধ্যম: মিডিয়া ওয়াচ

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারের সময় গণমাধ্যমগুলো...

মোটা অঙ্কের টাকা দাবি করে হত্যার হুমকি রণবীর সিংকে

বলিউড তারকাদের বিরুদ্ধে হুমকি বাড়ছে একের পর এক। সেই...

ইরান কূটনীতি এবং যুদ্ধ, উভয়ের জন্যই প্রস্তুত: পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক...

কম বয়স বনাম দেরিতে বিয়ে, গবেষণা কী বলছে

সময়ের সঙ্গে সম্পর্কের সংজ্ঞা বদলেছে, বদলেছে বিয়ে নিয়ে মানুষের...

মাছ ও ক্যানসার গবেষণার সংযোগ

সাগরের নিচে গোবি মাছের বিশাল পরিবার বাস করে, প্রায়...

টাইপ-২ ডায়াবেটিস প্রতিরোধের সহজ উপায়

মিষ্টি বাঙালির প্রতিদিনের খাদ্য তালিকার অপরিহার্য অংশ। তবে ডায়াবেটিসের...

ভিন্নমুখী মস্তিষ্কের শক্তি ও সীমাবদ্ধতা

একবিংশ শতাব্দীর মানুষ এখন এমন সময়ে বসবাস করছে যেখানে...

শাসন, বিচার ও অর্থনীতিতে ইসলামি কল্যাণ রাষ্ট্রের প্রভাব

সমসাময়িক বিশ্ব রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক বৈষম্য, নৈতিক অবক্ষয় এবং...
spot_img

আরও পড়ুন

রোজায় ট্রাকসেলে যেসব পণ্য বিক্রি করবে টিসিবি

ঢাকা: আসন্ন পবিত্র রমজান মাসে সারা দেশে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রির (ট্রাক সেল) আয়োজন করবে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি)...

বগুড়ায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। বিয়ের আশ্বাসে ধর্ষণ, শারীরিক নির্যাতন...

নির্বাচনে নারীদের অংশগ্রহণ নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ করতে জাতিসংঘের আহ্বান

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ও গণভোট আগামীকাল (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান...

ঢাকার কোন কেন্দ্রে ভোট দেবেন জামায়াত আমির

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামীকাল (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর...
spot_img