Wednesday, February 11, 2026
27 C
Dhaka

ইরান ইস্যুতে ট্রাম্পের কড়া হুমকির মধ্যেই ওয়াশিংটনে নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর মাত্র ১৪ মাসে ষষ্ঠবারের মতো ওয়াশিংটন সফরে গেলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টায় তিনি মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে অবতরণ করেন।

ইসরাইলি সংবাদমাধ্যমের তথ্যে জানা গেছে, তার এ সফরের মূল উদ্দেশ্য ইরান–যুক্তরাষ্ট্রের চলমান পারমাণবিক আলোচনা। বুধবার ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক নির্ধারিত রয়েছে, যেখানে আলোচনার নীতিমালা নিয়ে ইসরাইলের অবস্থান বিস্তারিতভাবে তুলে ধরবেন তিনি।

ওয়াশিংটনে যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের নেতানিয়াহু জানান, আলোচনার নীতিমালার লক্ষ্য হবে ইরানকে পুরোপুরি নিরস্ত্রীকরণে বাধ্য করা এবং তাদের আঞ্চলিক প্রভাব কমানো। তার দাবি, এ পরিকল্পনা ইসরাইলের পাশাপাশি সমগ্র অঞ্চলের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।

এদিকে নেতানিয়াহুর সফরের আগেই যুক্তরাষ্ট্রকে সতর্ক করে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি বলেন, ইসরাইলের চাপের কাছে যেন ওয়াশিংটন নতি স্বীকার না করে। তিনি মন্তব্য করেন, যুক্তরাষ্ট্রকে বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে এবং ইসরাইলি নেতাদের ধ্বংসাত্মক প্রভাব সম্পর্কে সতর্ক থাকা জরুরি।

বর্তমানে লারিজানি ওমানে অবস্থান করছেন, যেখানে তেহরান–ওয়াশিংটনের পারমাণবিক আলোচনাকে কেন্দ্র করে কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা আছে। তার সঙ্গে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি এবং সুলতান হাইথাম বিন তারিক আল সাইদেরও বৈঠক নির্ধারিত রয়েছে। ইরানি গণমাধ্যম বলছে, এই সফরে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং ইরান–ওমানের দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ও গুরুত্ব পাবে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ওয়াশিংটনের শর্ত না মানলে তেহরানকে কঠিন পরিণতি ভোগ করতে হবে। তিনি দাবি করেন, পারমাণবিক সমৃদ্ধকরণ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং অন্যান্য বিতর্কিত ইস্যুতে ইরান যদি সমঝোতায় না আসে, তবে আক্রমণাত্মক পদক্ষেপও নেওয়া হতে পারে। চ্যানেল ১২–কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হয় একটি চুক্তি হবে, না হলে যুক্তরাষ্ট্রকে ‘খুব কঠিন কিছু’ করতে হবে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

ঈদ নাকি নির্বাচন ! গণতন্ত্রের উৎসবে ফিকে ঈদের আনন্দ

ভোটাধিকার প্রয়োগের অধিকার এই সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় লালমনিরহাটসহ দেশের...

প্রাইম ভিডিওতে নতুন সিরিজ ‘ইয়াং শার্লক’, গাই রিচির গোয়েন্দা গল্প

স্যার আর্থার কোনান ডয়েলের কাল্পনিক গোয়েন্দা শার্লক হোমস বিশ্বজুড়ে...

ভোট কেন্দ্রে মোবাইল ব্যবহার: ইসির নতুন নির্দেশনা

ঢাকা: ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে...

নির্বাচন নিয়ে শোবিজ তারকাদের প্রত্যাশা

আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশের মানুষের মতো শোবিজ...

পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করবে বিএনপি: তারেক রহমান

ঢাকা: নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ৯ম পে-স্কেলের...

কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোর হেলিকপ্টারে গুলির আশঙ্কা, রুট পরিবর্তন

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো জানিয়েছেন, তিনি তার মেয়েদের সঙ্গে...

রোজায় ট্রাকসেলে যেসব পণ্য বিক্রি করবে টিসিবি

ঢাকা: আসন্ন পবিত্র রমজান মাসে সারা দেশে ট্রাকের মাধ্যমে...

বগুড়ায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ কনটেন্ট ক্রিয়েটর...

নির্বাচনে নারীদের অংশগ্রহণ নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ করতে জাতিসংঘের আহ্বান

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ও গণভোট আগামীকাল...

ঢাকার কোন কেন্দ্রে ভোট দেবেন জামায়াত আমির

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামীকাল (১২...

অস্ট্রেলিয়ায় তীব্র বিক্ষোভের মুখে ইসরাইলের প্রেসিডেন্ট

অস্ট্রেলিয়ায় রাষ্ট্রীয় সফরে গিয়ে ব্যাপক বিক্ষোভের মুখে পড়েছেন ইসরাইলি...

‘রাক্ষস’ সিনেমায় সিয়ামের সঙ্গে বলিউডের শাতাফ

চিত্রনায়ক সিয়াম আহমেদের নতুন ঢালিউড সিনেমা ‘রাক্ষস’-এ যুক্ত হলেন...

কংগ্রেসের শুনানিতে এপস্টেইনকে নিয়ে কোনো প্রশ্নের জবাব দিলেন না গিসলেইন

মার্কিন কংগ্রেসের হাউস ওভারসাইট কমিটির রুদ্ধদ্বার শুনানিতে অংশ নিলেন...

নির্বাচনী প্রচারের মিডিয়া কভারেজে ভারসাম্য রাখতে ব্যর্থ প্রধান গণমাধ্যম: মিডিয়া ওয়াচ

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারের সময় গণমাধ্যমগুলো...
spot_img

আরও পড়ুন

ঈদ নাকি নির্বাচন ! গণতন্ত্রের উৎসবে ফিকে ঈদের আনন্দ

ভোটাধিকার প্রয়োগের অধিকার এই সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় লালমনিরহাটসহ দেশের বিভিন্ন অঞ্চলে মানুষের স্বতঃস্ফূর্ত সমাগম দেখে তা ঈদের ছুটি নাকি জাতীয় নির্বাচন, তা বোঝা দুষ্কর...

প্রাইম ভিডিওতে নতুন সিরিজ ‘ইয়াং শার্লক’, গাই রিচির গোয়েন্দা গল্প

স্যার আর্থার কোনান ডয়েলের কাল্পনিক গোয়েন্দা শার্লক হোমস বিশ্বজুড়ে জনপ্রিয়। এই চরিত্র নিয়ে ব্রিটিশ নির্মাতা গাই রিচি ২০০৯ সালে ‘শার্লক হোমস’ এবং ২০১১ সালে...

ভোট কেন্দ্রে মোবাইল ব্যবহার: ইসির নতুন নির্দেশনা

ঢাকা: ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। মোবাইল নিয়ে ভোটার ও প্রার্থী কেন্দ্রে যেতে পারবেন এবং ছবি তুলতেও পারবেন,...

নির্বাচন নিয়ে শোবিজ তারকাদের প্রত্যাশা

আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশের মানুষের মতো শোবিজ অঙ্গনের তারকারাও নতুন সরকার ও নির্বাচনী পরিবেশ নিয়ে ভরসা, প্রত্যাশা ও কিছু উদ্বেগের কথা জানিয়েছেন।...
spot_img