Friday, February 6, 2026
25 C
Dhaka

যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর পরও গাজায় ইসরাইলি তাণ্ডব

গাজার যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হওয়া সত্ত্বেও ইসরাইলি হামলা থামেনি। বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোর থেকে উপত্যকার উত্তর ও দক্ষিণাঞ্চলে একের পর এক অভিযান চালানো হয়, যার ফলে শিশু ও স্বাস্থ্যকর্মীসহ অন্তত ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

অবরুদ্ধ গাজার বিভিন্ন এলাকায়, যেমন দেইর এল-বালাহ, খান ইউনিস এবং গাজা সিটির তুফাহ ও জেইতুন, ভয়াবহ হামলা চালানো হয়। ইসরাইলি বাহিনীর অভিযানে নারী ও শিশুদের পাশাপাশি বহু বেসামরিক মানুষও নিহত ও আহত হয়েছেন।

তেল আবিব দাবি করেছে, উপত্যকার দক্ষিণাঞ্চলে হামলায় হামাসের একজন সদস্য নিহত হয়েছেন। উত্তরাঞ্চলে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হামলার জবাবে হামাসের অবস্থান লক্ষ্য করে অভিযান চালানো হয় বলেও দাবি করা হয়েছে। তবে হামাস এই হামলাকে যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, “ইসরাইল উদ্দেশ্যপ্রণোদিতভাবে শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে অজুহাত খুঁজছে।” অন্যদিকে, ইসরাইল দাবি করেছে, হামাসই প্রথমে হামলা চালিয়ে যুদ্ধবিরতি ভঙ্গ করেছে।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের মুখপাত্র আল জাজিরা জানিয়েছেন, ‘ইয়েলো লাইন’-এর ভেতরেও ইসরাইলি বাহিনী হামলা চালাচ্ছে। ওই অঞ্চলে বহু বেসামরিক মানুষ হামলার শিকার হচ্ছেন এবং অনেকে নিখোঁজ হয়েছেন।

এদিকে, রাফাহ ক্রসিং দিয়ে গুরুতর অসুস্থ ও আহতদের বিদেশে পাঠানোর পরিকল্পনা বাতিল করেছে ইসরাইল। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, আল-আমাল হাসপাতাল থেকে রোগীদের তৃতীয় দলকে স্থানান্তরের সমন্বয় করতে গিয়েও ইসরাইল কোনো কারণ ছাড়াই পরিকল্পনা বাতিল করেছে।

গাজার এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে, কায়রোতে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি-র সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। যৌথ সংবাদ সম্মেলনে এরদোয়ান জানান, গাজায় শান্তি ফেরাতে এবং মানবিক সহায়তা পৌঁছাতে আঙ্কারা ও কায়রো একসাথে কাজ করবে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

প্রাণীজগতের অবাক করা বাচ্চা খাওয়ার কারণ

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) জীববিজ্ঞান বিশেষজ্ঞ কমল দাস লিখেছেন, প্রকৃতিতে...

ডুয়াল এন-ব্যাক: মস্তিষ্কের ব্যায়াম

মস্তিষ্ক এক সঙ্গে একাধিক কাজ করতে পারে না, বরং...

নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের উদ্যোগে...

ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী...

মহাকাশে নতুন রেকর্ডের প্রস্তুতি

নাসা আর্টেমিস ২ মিশন মার্চে চাঁদের উদ্দেশ্যে উৎক্ষেপণ করবে।...

সিরাজগঞ্জে অটোভ্যান-ট্রাকের সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত ৪

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ইটবোঝাই ট্রাকের চাপায় অটোভ্যানে থাকা স্বামী-স্ত্রী...

জাটকা রক্ষায় জিরো টলারেন্স, বিশেষ কম্বিং অপারেশন উপলক্ষে সচেতনতা

জাতীয় মাছ ইলিশ সম্পদ উন্নয়ন ও সংরক্ষণে মেঘনা নদীতে...

অর্ধেক ভোটার নারী, তবুও লালমনিরহাটে লিঙ্গ বৈষম্যের নির্বাচনী চিত্র

আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্তঘেঁষা জেলা...

ছবি থাকা কাপড়ে নামাজ আদায়ের নিয়ম

প্রশ্ন: প্রাণীর ছবি থাকা কাপড় পরে নামাজ আদায় হবে...

মার্কিন সামরিক ঘাঁটি ইরানের নাগালের মধ্যেই: ইরান সেনাবাহিনী

ইরান সেনাবাহিনীর মুখপাত্র আমির আকরামিনিয়া বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বলেন,...

মোজা বারবার পরার স্বাস্থ্যঝুঁকি

জিনস, টি-শার্ট বা সোয়েটার একাধিক দিন পরা যায়, কিন্তু...

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি মার্চের মাঝামাঝি স্বাক্ষরিত হবে

ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘ প্রতীক্ষিত বাণিজ্য চুক্তিটি...

জীবাণু ধ্বংসে সাবান নাকি স্যানিটাইজার?

হ্যান্ড স্যানিটাইজার ও সাবান—দুইটি আমাদের হাতে থাকা জীবাণু দমন...
spot_img

আরও পড়ুন

প্রাণীজগতের অবাক করা বাচ্চা খাওয়ার কারণ

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) জীববিজ্ঞান বিশেষজ্ঞ কমল দাস লিখেছেন, প্রকৃতিতে মা-বাবার ভালোবাসার উদাহরণ আমরা প্রায়ই দেখি। কিন্তু কিছু প্রাণী কখনো নিজের সন্তানকেও খেয়ে ফেলে। সুইডেনের...

ডুয়াল এন-ব্যাক: মস্তিষ্কের ব্যায়াম

মস্তিষ্ক এক সঙ্গে একাধিক কাজ করতে পারে না, বরং এক কাজ থেকে অন্য কাজে শিফট করে। একে বলা হয় টাস্ক-সুইচিং। প্রিফ্রন্টাল কর্টেক্স মস্তিষ্কের “সিইও”...

নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের উদ্যোগে 'জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি' স্লোগানকে সামনে রেখে জাতীয় গ্রন্থাগার দিবস–২০২৬ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিবসটি...

ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার আয়োজনে দারুল...
spot_img