Friday, March 20, 2026
24 C
Dhaka

স্টারমারের প্রথম চীন সফর ২০১৮ সালের পর

দীর্ঘদিনের টানাপোড়েনপূর্ণ সম্পর্কের পর চীনের সঙ্গে একটি ‘বাস্তববাদী’ অংশীদারি বজায় রাখার লক্ষ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বুধবার তিন দিনের সফরে চীনে পৌঁছান।

এএফপি জানায়, ২০১৮ সালের পর এটি কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রথম বেইজিং সফর। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে অনিশ্চয়তার কারণে অনেক পশ্চিমা দেশ চীনের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী। সেই প্রেক্ষাপটেই স্টারমারের এই সফর।

চীন যাওয়ার পথে তিনি স্বল্প সময়ের জন্য জাপানে যাত্রাবিরতি করবেন এবং সেখানে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে সাক্ষাৎ করবেন। এই সফর চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের জন্যও গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের নীতির কারণে পশ্চিমা দেশগুলো যখন দ্বিধায়, চীন নিজেকে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে তুলে ধরতে চাইছে।

দেশে জনপ্রিয়তা কমে যাওয়ার মুখে থাকা স্টারমার আশা করছেন, এই সফর ব্রিটেনের দুর্বল অর্থনীতিকে চাঙ্গা করতে সহায়তা করবে।

তিনি বুধবার বাংলাদেশ সময় দুপুরের দিকে বেইজিংয়ে পৌঁছান। বৃহস্পতিবার প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন এবং পরে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে বৈঠক করবেন। ডাউনিং স্ট্রিট জানিয়েছে, বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও জাতীয় নিরাপত্তা বিষয়টি গুরুত্ব পাবে। স্টারমার এই সফরে নীতিগত স্থিতিশীলতা ও স্পষ্টতার প্রতিশ্রুতি দেবেন।

সফরের পথে তিনি বলেন, “চীন সফরটি ব্রিটেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এখান থেকে বাস্তব ফলাফল আশা করছি। দুই দেশের সম্পর্ক আরও গভীর করার সুযোগ রয়েছে। চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাস্তবতা মেনে চলতে হবে। তবে জাতীয় নিরাপত্তার বিষয়ে কোনো আপস করা হবে না।”

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেইজিং এই সফরকে রাজনৈতিক আস্থা বাড়ানোর সুযোগ হিসেবে দেখছে।

২০২০ সালে হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইন জারির পর যুক্তরাজ্য ও চীনের সম্পর্ক খারাপ হয়ে যায়। ওই আইনের মাধ্যমে হংকংয়ের স্বাধীনতা ব্যাপকভাবে সীমিত হয়। পরবর্তীতে দুই দেশ একে অপরের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ তোলে, যা সম্পর্ক আরও খারাপ করে। তবে ২০২৪ সালে ক্ষমতায় আসার পর স্টারমার চীনের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগ নিয়েছেন। চীন বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং ব্রিটেনের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।

সোমবার একটি ব্রিটিশ পত্রিকায় ডাউনিং স্ট্রিটের কর্মকর্তাদের ফোন হ্যাক করার অভিযোগ ওঠলেও স্টারমার তা নাকচ করেন।

এই সফরে তার সঙ্গে আর্থিক, ওষুধ, গাড়ি শিল্পসহ বিভিন্ন খাতের প্রায় ৬০ জন ব্যবসায়ী ও সাংস্কৃতিক প্রতিনিধি রয়েছেন। বিনিয়োগ বাড়ানো এবং জাতীয় নিরাপত্তার মধ্যে ভারসাম্য রাখাই তার লক্ষ্য।

সফরে তিনি হংকংয়ের গণমাধ্যম উদ্যোক্তা ও গণতন্ত্রপন্থী নেতা জিমি লাইয়ের বিষয়টি তুলতে পারেন। ৭৮ বছর বয়সী এই ব্রিটিশ নাগরিককে সম্প্রতি দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তিনি দীর্ঘ সাজা পেতে পারেন। বিরোধী কনজারভেটিভ পার্টি অভিযোগ করেছে, স্টারমার চীনের প্রতি অতিরিক্ত নরম অবস্থান নিচ্ছেন। মানবাধিকার সংগঠনগুলোও তার সফর নিয়ে সতর্ক।

ইউক্রেন যুদ্ধ, মানবাধিকার পরিস্থিতি এবং রাশিয়ার সঙ্গে চীনের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়েও যুক্তরাজ্য ও চীনের মধ্যে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়েছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

সীমিত উৎপাদনের ফোনে আগ্রহ, কিন্তু টেকেনি বাজারে

বাজারে আসার অল্প সময়ের মধ্যেই ট্রাইফোল্ড প্রযুক্তির স্মার্টফোন বিক্রি...

দরিদ্রের মুখে হাসি ফোটাতে ফিতরার ভূমিকা

ইসলামে ফিতরা একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা রমজান শেষে ঈদের...

ঘরে তৈরি স্বাস্থ্যকর ওটস কাটলেট

পুষ্টিকর ও সুস্বাদু নাশতা হিসেবে ওটস ও সবজি দিয়ে...

চাঁদে কৃষির সম্ভাবনা, ছোলা উৎপাদনে বিজ্ঞানীদের সাফল্য

চাঁদে মানুষের স্থায়ী বসতি গড়ার স্বপ্নে নতুন মাত্রা যোগ...

সময়ের মূল্যায়নে রমজানের শিক্ষা

রমজান মাসের শেষ সময়কে ইবাদতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরা...

রমজানে মা-বাবার খেদমতে বাড়তি গুরুত্ব

পবিত্র রমজান মাসকে আত্মশুদ্ধি ও নেক আমলের মাস হিসেবে...

ঘরেই তৈরি করুন রেস্টুরেন্ট স্টাইল হালিম

ঘরোয়া উপায়ে পুষ্টিকর ও সুস্বাদু হালিম তৈরি করা যায়...

জামায়াতের রাজশাহী মহানগর কমিটি চাঁদাবাজি অস্বীকার

রাজশাহীতে মোটরসাইকেল বেচাকেনাকে কেন্দ্র করে জামায়াতের নেতা ও তাঁর...

মুরাদনগরে ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার মুরাদনগর উপজেলায় কালবৈশাখীর সময় ঘরের ওপর গাছ ভেঙে...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক স্থবির, যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা আটকে

কুমিল্লার দাউদকান্দি উপজেলার পূর্ব পেন্নাই থেকে গৌরীপুর বাসস্ট্যান্ড হয়ে...

পদ্মা নদীতে লঞ্চের ধাক্কায় যাত্রী আহত

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ তেলবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী...

শরীয়তপুরে শতবর্ষ ধরে মসজিদে ইফতারের আয়োজন

শরীয়তপুর সদর উপজেলার বুড়িরহাট জামে মসজিদে ১১৯ বছর ধরে...

চট্টগ্রামের টেরিবাজারে অগ্নিকাণ্ড, দুইজনের মৃত্যু

চট্টগ্রাম চট্টগ্রাম নগরের টেরিবাজারে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে...

শপিং ব্যাগ নিয়েও বাড়ছে ক্রেতা-বিক্রেতা দ্বন্দ্ব

ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন ফ্যাশন আউটলেটগুলোতে এখন ক্রেতাদের...
spot_img

আরও পড়ুন

সীমিত উৎপাদনের ফোনে আগ্রহ, কিন্তু টেকেনি বাজারে

বাজারে আসার অল্প সময়ের মধ্যেই ট্রাইফোল্ড প্রযুক্তির স্মার্টফোন বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বিশেষ এই মডেলটি...

দরিদ্রের মুখে হাসি ফোটাতে ফিতরার ভূমিকা

ইসলামে ফিতরা একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা রমজান শেষে ঈদের আনন্দকে সবার জন্য সমানভাবে উপভোগ্য করে তোলে। এটি ধনী-গরিবের ব্যবধান কমিয়ে সমাজে সাম্য প্রতিষ্ঠায় ভূমিকা...

ঘরে তৈরি স্বাস্থ্যকর ওটস কাটলেট

পুষ্টিকর ও সুস্বাদু নাশতা হিসেবে ওটস ও সবজি দিয়ে তৈরি কাটলেট ঘরে বসেই সহজে বানানো যায়। স্বাস্থ্যসম্মত এই খাবারটি শিশু থেকে বড় সবাই উপভোগ...

চাঁদে কৃষির সম্ভাবনা, ছোলা উৎপাদনে বিজ্ঞানীদের সাফল্য

চাঁদে মানুষের স্থায়ী বসতি গড়ার স্বপ্নে নতুন মাত্রা যোগ হয়েছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। তাদের মতে, কৃত্রিমভাবে তৈরি চাঁদের মাটিতে সফলভাবে ছোলা উৎপাদন সম্ভব...
spot_img