Tuesday, March 3, 2026
32.2 C
Dhaka

মৃত্যুদণ্ড হলে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

ইরানের কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি ইরানের সরকারবিরোধী বিক্ষোভকারীদের দেশটির জাতীয় প্রতিষ্ঠানগুলো দখল নেওয়ার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই বক্তব্য দেন তিনি।

পোস্টে ট্রাম্প বলেন, “ইরানের দেশপ্রেমিক জনগণ, আপনারা বিক্ষোভ-আন্দোলন কর্মসূচি চালিয়ে যান—নিজেদের জাতীয় প্রতিষ্ঠানগুলোর দখল নিন। হত্যাকারী-নির্যাতনকারীদের নাম নথিবদ্ধ করুন। তাদের অনেক চড়া মূল্য দিতে হবে।” একই পোস্টে তিনি আন্দোলনকারীদের আশ্বস্ত করে বলেন, ‘সাহায্য আসছে’।

আরেকটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট জানান, বিক্ষোভকারীদের নির্বিচারে হত্যা বন্ধ না হওয়া পর্যন্ত তেহরানের কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করা হয়েছে। সেখানে তিনি লেখেন, ‘বিক্ষোভকারীদের নির্বিচারে হত্যা বন্ধ না হওয়া পর্যন্ত তেহরানের কর্মকর্তাদের সঙ্গে যাবতীয় বৈঠক বাতিল করেছি। (ইরানের বিক্ষোভকারীদের জন্য) সহযোগিতা আসছে। মিগা!!! (মেইক ইরান গ্রেট এগেইন)।’

ইরানের বিক্ষোভকারীদের জন্য কী ধরনের সহযোগিতা আসছে—এ বিষয়ে নির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেননি ট্রাম্প। এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি দুঃখিত, সেটা আপনাদেরই খুঁজে বের করতে হবে।’

এদিকে, একই দিন মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আরও কঠোর অবস্থানের ইঙ্গিত দেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি আন্দোলনকারীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর করে, তবে যুক্তরাষ্ট্র ‘কঠোর পদক্ষেপ’ নেবে। একই সাক্ষাৎকারে তিনি বলেন, চলমান সহিংসতায় হতাহতের নির্ভুল সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র: সিবিএস নিউজ

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ঈদের আগে ফিতরা কেন জরুরি

ইসলামের গুরুত্বপূর্ণ দুটি আর্থিক ইবাদত হলো জাকাত ও সদকাতুল...

রমজানে রোগ প্রতিরোধে সচেতনতা

পবিত্র মাহে রমজানে দীর্ঘ সময় রোজা রাখার কারণে খাদ্যাভ্যাসে...

সমুদ্রঘেঁষা মরুভূমির রহস্য

মরুভূমি মানেই ধু ধু বালির প্রান্তর—এমন ধারণাই আমাদের অনেকের...

১৪৭০ কোটি টাকার টেন্ডার, কিন্তু কোষাগার প্রায় খালি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আর্থিক পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থায়...

২৬ দিন পর টয়লেটের ট্যাংকে মিলল চার মাসের শিশুর দেহ

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় দোলনা থেকে নিখোঁজ হওয়া চার মাস...

বসন্তে রঙিন জীবনানন্দের শহর

বরিশাল, কবি জীবনানন্দ দাশের জন্মশহর, বসন্তের আগমনে নতুন রঙে...

যশোরে ব্যবসায়ী অপহরণে চাঞ্চল্য, মুক্তিপণ দাবি এক কোটি

যশোর শহরে এক ওষুধ ব্যবসায়ীকে অপহরণের পর এক কোটি...

কেউ যেন বাবা হারাতে না হয়, এ যুদ্ধ বন্ধ হোক

পবিত্র ঈদুল ফিতরের আগে দেশের সঙ্গে ঈদ উদযাপন করতে...

নিরাপত্তা উদ্বেগে ছয় রুটে উড়োজাহাজ চলাচল বন্ধ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নিরাপত্তাজনিত কারণে ছয়টি রুটে সব...

জ্বালানি তেলের দাম ও সরবরাহ নিয়ে অনিশ্চয়তা, বাংলাদেশও উদ্বিগ্ন

ইরানের ড্রোন হামলায় সৌদি আরামকোর রাস তানুরা তেল শোধনাগারে...

প্রতিদিন হাজারো মানুষকে ইফতার করান এ কে এম হারুন অর রশিদ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি এ কে...

মাকরুহ কাজ এড়িয়ে পূর্ণ সওয়াবের চেষ্টা

রোজা আত্মসংযম ও ত্যাগের অনুশীলন। কিছু কাজ রয়েছে, যা...

সীতাকুণ্ডে গুরুতর আহত শিশুর মৃত্যু, মামলা হত্যা হিসেবে রূপান্তর

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকা থেকে গলায় ছুরিকাঘাতে শ্বাসনালি...

হালিশহর থানায় নিহত নারীর লাশ মর্গে, মামলা প্রস্তুত

চট্টগ্রামের হালিশহর থানার ঈদগাহ বড় পুকুর দক্ষিণপাড় এলাকায় গত...
spot_img

আরও পড়ুন

ঈদের আগে ফিতরা কেন জরুরি

ইসলামের গুরুত্বপূর্ণ দুটি আর্থিক ইবাদত হলো জাকাত ও সদকাতুল ফিতর। অনেকের মনেই প্রশ্ন থাকে—এই দুই ইবাদত কি একই, নাকি আলাদা? ইসলামি গবেষকদের মতে, জাকাত...

রমজানে রোগ প্রতিরোধে সচেতনতা

পবিত্র মাহে রমজানে দীর্ঘ সময় রোজা রাখার কারণে খাদ্যাভ্যাসে সচেতনতা জরুরি। সঠিক পরিকল্পনা অনুযায়ী স্বাস্থ্যকর খাবার গ্রহণ করলে রোজার মাসে সুস্থ থাকা সম্ভব। ভিটামিন,...

সমুদ্রঘেঁষা মরুভূমির রহস্য

মরুভূমি মানেই ধু ধু বালির প্রান্তর—এমন ধারণাই আমাদের অনেকের মনে গেঁথে আছে। কিন্তু বিস্ময়কর হলেও সত্য, পৃথিবীর সবচেয়ে শুষ্ক কিছু মরুভূমি সমুদ্রের একেবারে গা...

১৪৭০ কোটি টাকার টেন্ডার, কিন্তু কোষাগার প্রায় খালি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আর্থিক পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন নবনিযুক্ত প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেছেন, করপোরেশনের বর্তমান আর্থিক...
spot_img