Wednesday, March 4, 2026
23.7 C
Dhaka

পাহলভির ফেরা নাকি খামেনির শাসন, ইরানের ভাগ্য নির্ধারণের সন্ধিক্ষণে

ইরানে চলমান তীব্র সরকারবিরোধী আন্দোলনের মাঝে নতুনভাবে আলোচনায় উঠে এসেছেন নির্বাসিত রেজা পাহলভি। দীর্ঘ ১৩ দিন ধরে চলা বিক্ষোভে তেহরান থেকে শুরু করে ধর্মীয় নগরী কোম পর্যন্ত উজ্জ্বল হচ্ছে স্লোগান— ‘পাহলভি ফিরে আসবেন’।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর মাত্র ১৭ বছর বয়সে দেশত্যাগী রেজা পাহলভি আজ প্রবাসে বসে আন্দোলনের সবচেয়ে পরিচিত মুখ হয়ে উঠেছেন। তবে ৪৬ বছর পর তার রাজকীয় প্রত্যাবর্তন কতটা সম্ভব, নাকি এটি শুধু একটি নস্টালজিয়ার প্রতিফলন— তা নিয়ে বিশ্ব রাজনীতিতে জোরালো আলোচনা চলছে।

বর্তমান পরিস্থিতিতে আয়াতুল্লাহ আলি খামেনির শাসনের বিরুদ্ধে ক্ষোভ তুঙ্গে। বিক্ষোভকারীরা রাজপথে ‘জাভিদ শাহ’ (রাজা দীর্ঘজীবী হোক) স্লোগান উচ্চারণ করছেন। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে যে খামেনি রাশিয়ায় পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন এবং সরকারি কর্মকর্তারা পরিবারের জন্য ফরাসি ভিসা প্রক্রিয়া তদারকি করছেন। এই প্রেক্ষাপটে রেজা পাহলভি নিরাপত্তা বাহিনীকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

বিশ্লেষকরা মনে করেন, প্রবাসী সমর্থন আর বাস্তবে শাসন ক্ষমতা গ্রহণ দুটি ভিন্ন বিষয়। বর্তমান প্রজন্মের ইরানিরা রাজতন্ত্রে ফিরে যাবে নাকি একটি ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের দিকে ঝুঁকবে, তা এখনও অনিশ্চিত। পাহলভির জনসমর্থন নিয়ে মতভেদ রয়েছে। কেউ দাবি করছেন, তার সমর্থন ৮০ শতাংশের উপরে, আবার জার্মান ভিত্তিক গবেষণা সংস্থা ‘গামান’ বলছে এটি প্রায় ৩৫ শতাংশ। যদিও ৩৫ শতাংশ সমর্থন যেকোনো রাজনৈতিক নেতার জন্য গুরুত্বপূর্ণ, দীর্ঘ সময়ের মধ্যে তিনি কেন বর্তমান শাসনব্যবস্থার পতন ঘটাতে পারেননি, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও রহস্যময় অবস্থানে রয়েছেন। ট্রাম্প ইরানি জনগণের প্রতি সমর্থন জানালেও এবং পাহলভিকে ‘ভালো মানুষ’ বলেছেন, তার সাথে সরাসরি দেখা করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি মনে করেন, পরিবর্তনের পর কে নেতা হিসেবে আবির্ভূত হবেন তা পরিস্থিতির ওপর ছেড়ে দেওয়া উচিত।

রেজা পাহলভি নিজেকে একটি ঐক্যবদ্ধ পরিবর্তনের প্রতীক হিসেবে তুলে ধরছেন। তিনি বারবার বলেছেন, পরিবর্তন ইরানের ভেতর থেকেই আসতে হবে এবং বিদেশি সামরিক হস্তক্ষেপের বিরোধী।

তবে খামেনি প্রশাসনের পতন ঘটলেও দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এবং বাসিজ মিলিশিয়াদের মতো শক্তিশালী কাঠামো পাহলভির প্রত্যাবর্তনকে সহজভাবে গ্রহণ করবে কি না, তা নিয়ে সংশয় আছে। শেষ পর্যন্ত পাহলভি কি কেবল স্মৃতির নাম হয়ে থাকবেন নাকি ভবিষ্যতের সমাধান হিসেবে ফিরে আসবেন, তা নির্ভর করছে রাজপথের লড়াই ও বৈশ্বিক ভূ-রাজনীতির মোড় পরিবর্তনের ওপর।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপক্ষীয় ইস্যুতে আলোচনা

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আলোচনার উদ্দেশ্যে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক...

রমজানে নবীজির ইবাদতের রূপরেখা

রমজান মাসকে আত্মশুদ্ধি ও সংযমের অনন্য সময় হিসেবে দেখিয়েছেন...

কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় মনোনয়নপ্রত্যাশীরা

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদে মনোনয়ন পেতে সিলেটে...

ইফতার অনুষ্ঠানে বক্তব্য ঘিরে অবরুদ্ধ এনসিপির এমপি, দুই ঘণ্টা পর উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ইফতার অনুষ্ঠানে বক্তব্যকে কেন্দ্র করে অবরুদ্ধ...

বায়ুদূষণে বিশ্বে শীর্ষে ঢাকা, বাতাস ‘দুর্যোগপূর্ণ’

বিশ্বের ১২১টি দেশের মধ্যে বায়ুদূষণের দিক থেকে বুধবার সকাল...

তামাক নিয়ন্ত্রণে জোরদার অভিযানের সুপারিশ

দেশের গণপরিবহনগুলোতে ধূমপানের প্রবণতা আগের তুলনায় কমেছে বলে এক...

ভিসা অপব্যবহার ঠেকাতে নতুন নীতির ঘোষণা

আফগানিস্তান, ক্যামেরুন, মিয়ানমার ও সুদানের শিক্ষার্থীদের জন্য ভিসা প্রদান...

খামেনির উত্তরসূরি নিয়ে জল্পনা, সামনে এল মোজতবার নাম

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি হিসেবে তার...

লেবাননের দক্ষিণে উত্তেজনা তীব্র, ইসরায়েলের নতুন সতর্কবার্তা

লেবাননের দক্ষিণাঞ্চলে উত্তেজনা আরও বাড়তে থাকায় এক ডজনের বেশি...

চাটনির সঙ্গে পরিবেশনে বাড়বে স্বাদ

বিকেলের নাস্তা বা অতিথি আপ্যায়নে সহজেই তৈরি করা যায়...

২০২৮ সালে চাঁদে মানুষ পাঠানোর নতুন লক্ষ্য

মহাকাশ গবেষণায় বহুল আলোচিত আর্টেমিস কর্মসূচিতে বড় ধরনের পরিবর্তনের...

কুমিল্লার গোমতী চরে সূর্যমুখীর সৌন্দর্য

কুমিল্লার গোমতী নদীর চরে এখন সূর্যমুখী ফুলের বিস্তীর্ণ খেত,...

সুবহে সাদিকের পর খেলে রোজা হবে কি

রোজার সেহরি দেরিতে খাওয়া মোস্তাহাব হলেও সুবহে সাদিক শুরু...

অতিথি আপ্যায়নে রুটির ভেতর মসলাদার কিমা

ঈদের দুপুর বা রাতের দাওয়াতে ভিন্ন স্বাদের পদ রাখতে...
spot_img

আরও পড়ুন

ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপক্ষীয় ইস্যুতে আলোচনা

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আলোচনার উদ্দেশ্যে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান। সকাল ৯টার আগেই তিনি মন্ত্রণালয়ে...

রমজানে নবীজির ইবাদতের রূপরেখা

রমজান মাসকে আত্মশুদ্ধি ও সংযমের অনন্য সময় হিসেবে দেখিয়েছেন নবী কারিম সা. তার জীবনাচরণে রমজানের দিন ও রাত ছিল সুশৃঙ্খল ইবাদত, দায়িত্ববোধ ও মানবিকতার...

কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় মনোনয়নপ্রত্যাশীরা

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদে মনোনয়ন পেতে সিলেটে বিএনপির অন্তত ৯ জন নারী নেত্রী সক্রিয় তৎপরতা শুরু করেছেন। সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীরা কেন্দ্রীয় ও স্থানীয়...

ইফতার অনুষ্ঠানে বক্তব্য ঘিরে অবরুদ্ধ এনসিপির এমপি, দুই ঘণ্টা পর উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ইফতার অনুষ্ঠানে বক্তব্যকে কেন্দ্র করে অবরুদ্ধ হন নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপির সংসদ সদস্য (এমপি) আব্দুল্লাহ আল আমিন। প্রায় দুই ঘণ্টা পর পুলিশ...
spot_img