Friday, March 13, 2026
24.1 C
Dhaka

তৃতীয়বারের মতো মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তোয়াদারা

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও জয় পেয়েছেন ফোসন অসনজ তোয়াদারা। গতকাল সোমবার ঘোষিত প্রাথমিক ফলাফল অনুযায়ী, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে তিনি তৃতীয় মেয়াদে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। জাতীয় নির্বাচনী কর্তৃপক্ষ এই ফলাফল ঘোষণা করেছে।

গত ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে দেখা গেছে, ৬৮ বছর বয়সী গণিতবিদ তোয়াদারা মোট ভোটের ৭৬ দশমিক ১৫ শতাংশ পেয়েছেন। নির্বাচনে ভোটার উপস্থিতির হার ছিল ৫২ দশমিক ৪২ শতাংশ। এই ফলাফলের মাধ্যমে তিনি সহজ ব্যবধানে প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলেছেন।

তবে নির্বাচনে প্রধান বিরোধী জোট বিআরডিসি অংশ নেয়নি। জোটটির অভিযোগ ছিল, দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় পরিবেশ অনুপস্থিত। তাদের এই বর্জনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ফল ঘোষণা করা হয়।

দীর্ঘদিন ধরে অস্থিরতা ও গৃহযুদ্ধে জর্জরিত মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে তোয়াদারা মূলত নিরাপত্তা পরিস্থিতিকে তাঁর নির্বাচনী প্রচারের কেন্দ্রবিন্দুতে রাখেন। তিনি দাবি করেন, রুশ ভাড়াটে সেনা ও রুয়ান্ডার সেনাদের সহায়তায় দেশে নিরাপত্তা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। পাশাপাশি চলতি বছরে একাধিক বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরকেও তাঁর সরকারের বড় অর্জন হিসেবে তুলে ধরা হয়।

এক দশক আগে ক্ষমতায় আসা তোয়াদারা ২০২৩ সালে একটি বিতর্কিত গণভোটের মাধ্যমে দেশের সংবিধান সংশোধন করেন। ওই সংশোধনের ফলে প্রেসিডেন্টের মেয়াদের সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়। এর মধ্য দিয়েই তাঁর তৃতীয়বারের মতো নির্বাচনে অংশ নেওয়ার সাংবিধানিক পথ সুগম হয়।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

সুগন্ধা পয়েন্টে প্রথম দিনে ৩৩ দোকান উচ্ছেদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনা অনুযায়ী কক্সবাজার সমুদ্রসৈকতে অবৈধ ও...

জুমে এক ভাষার কথা অন্য ভাষায় অনুবাদ

ভিডিও কলে এক ভাষার কথা অন্য ভাষায় তৎক্ষণাৎ অনুবাদ...

ফিলিং স্টেশনের তেল শেষ, ক্রেতাদের ভোগান্তি

রাজধানীর মহাখালী ও মতিঝিল এলাকায় তেল সংগ্রহের জন্য মোটরসাইকেল...

ঢাকা সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ নৈশভোজ

মহান স্বাধীনতাযুদ্ধের বীর সেনানি ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে...

ঢাকা দক্ষিণে বর্জ্য ব্যবস্থাপনায় নয়া প্রযুক্তির ব্যবহার

রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনতে ঢাকা দক্ষিণ সিটি...

সড়ক দুর্ঘটনায় শিশুর নিহত হওয়ার ঘটনায় বিচারিক রায়

রাজধানীর উত্তরায় সাত বছর আগে মাইক্রোবাসচাপায় স্কুলছাত্রী ফাইজা তাহসিনা...

গ্রামাঞ্চলের সালিস ও আইনি সহায়তায় নারীর ন্যায়বিচার

জাতিসংঘের নারীবিষয়ক ‘কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন’-এর ৭০তম...

প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় নতুন দপ্তর পুনর্বণ্টন সম্পন্ন

টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খান আজ নতুন...

নারীর ওপর সহিংসতার প্রতিবাদে রাজধানীতে মিছিল

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীর ওপর নিপীড়ন এবং ১৫টি গারো পরিবারকে...

পাপ থেকে মুক্তিই মানুষের প্রকৃত সফলতা

ইসলামি দৃষ্টিতে মানুষের জীবনের চূড়ান্ত সফলতা হলো জাহান্নামের শাস্তি...

চট্টগ্রামে সাত সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলার অভিযোগ

চট্টগ্রামের সাত সাংবাদিকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর...

প্রবীণ বন্দীদের মুক্তি ও চিকিৎসা সুরক্ষার দাবি আন্তর্জাতিক মহলের

কারাবন্দী লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবিরের অবিলম্বে মুক্তি এবং...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালে তিন সাক্ষীর সাক্ষ্য

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আওয়ামী লীগের...

ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধ মামলার শুনানিতে নতুন সাক্ষ্য

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক আইনমন্ত্রী...
spot_img

আরও পড়ুন

সুগন্ধা পয়েন্টে প্রথম দিনে ৩৩ দোকান উচ্ছেদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনা অনুযায়ী কক্সবাজার সমুদ্রসৈকতে অবৈধ ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার বিকেলে প্রথম দিনের অভিযানে সৈকতের...

জুমে এক ভাষার কথা অন্য ভাষায় অনুবাদ

ভিডিও কলে এক ভাষার কথা অন্য ভাষায় তৎক্ষণাৎ অনুবাদ করার সুবিধা চালু করতে যাচ্ছে ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম জুম। ইংরেজি জানলেও ফরাসি, চীনা, জার্মান, স্প্যানিশসহ...

ফিলিং স্টেশনের তেল শেষ, ক্রেতাদের ভোগান্তি

রাজধানীর মহাখালী ও মতিঝিল এলাকায় তেল সংগ্রহের জন্য মোটরসাইকেল চালকরা ফুটপাতে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন। করিম অ্যান্ড সন্স ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা নিজাম...

ঢাকা সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ নৈশভোজ

মহান স্বাধীনতাযুদ্ধের বীর সেনানি ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে বাংলাদেশ সেনাবাহিনী আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে ইফতার ও নৈশভোজের আয়োজন করেছে। অনুষ্ঠানে উপস্থিত...
spot_img