Tuesday, March 3, 2026
32.2 C
Dhaka

চীনের নাগরিকের সঙ্গে লেনদেনে নিরাপত্তা ঝুঁকি, ট্রাম্পের চিপস চুক্তি বাতিল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ফোটোনিক্স প্রতিষ্ঠান হাইফো কর্প-এর সঙ্গে একটি চিপস-সংক্রান্ত অধিগ্রহণ চুক্তি বাতিল করেছেন। শুক্রবার জাতীয় নিরাপত্তা ও চীন-সংযোগের আশঙ্কা দেখিয়ে তিনি নিউ জার্সিভিত্তিক এয়ারোস্পেস ও প্রতিরক্ষা খাতের প্রতিষ্ঠান এমকোর-এর সম্পদ কেনার চুক্তি নিষিদ্ধ করেন। খবর জানিয়েছে রয়টার্স।

হোয়াইট হাউসের প্রকাশিত এক নির্বাহী আদেশে ট্রাম্প উল্লেখ করেন, হাইফো কর্প এমন একজন ব্যক্তির নিয়ন্ত্রণে রয়েছে, যিনি চীনের নাগরিক। ২০২৪ সালে এমকোরের ব্যবসা অধিগ্রহণের পর প্রতিষ্ঠানটি এমন পদক্ষেপ নিতে পারে, যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। এমন আশঙ্কার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আদেশে ওই ব্যক্তির নাম বা নিরাপত্তা উদ্বেগের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

নির্বাহী আদেশে ট্রাম্প বলেন, ‘এই লেনদেন এখানেই নিষিদ্ধ করা হলো।’ একই সঙ্গে হাইফোকে নির্দেশ দেওয়া হয়েছে, ১৮০ দিনের মধ্যে এমকোরের সব সম্পদ ও সংশ্লিষ্ট অধিকার, যেখানেই থাকুক না কেন, বিক্রি বা হস্তান্তর করতে হবে।

মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট জানায়, এই চুক্তির তদন্তে কমিটি অন ফরেন ইনভেস্টমেন্ট ইন দ্য ইউনাইটেড স্টেটস জাতীয় নিরাপত্তাজুড়ে ঝুঁকি শনাক্ত করেছে। তবে ঝুঁকির প্রকৃতি সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য প্রদান করা হয়নি।

হাইফো ও এমকোরের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। শুক্রবার রাত পর্যন্ত তাদের ওয়েবসাইটেও কোনো প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি।

চুক্তির সময় এমকোর একটি তালিকাভুক্ত (পাবলিকলি ট্রেডেড) কোম্পানি ছিল, পরে তা বেসরকারি মালিকানায় যায়। এমকোরের তথ্য অনুযায়ী, হাইফো তাদের চিপস ব্যবসা ও ইন্ডিয়াম-ফসফাইড ওয়েফার ফ্যাব্রিকেশন কার্যক্রম প্রায় ২.৯২ মিলিয়ন ডলারে কিনেছিল।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ঈদের আগে ফিতরা কেন জরুরি

ইসলামের গুরুত্বপূর্ণ দুটি আর্থিক ইবাদত হলো জাকাত ও সদকাতুল...

রমজানে রোগ প্রতিরোধে সচেতনতা

পবিত্র মাহে রমজানে দীর্ঘ সময় রোজা রাখার কারণে খাদ্যাভ্যাসে...

সমুদ্রঘেঁষা মরুভূমির রহস্য

মরুভূমি মানেই ধু ধু বালির প্রান্তর—এমন ধারণাই আমাদের অনেকের...

১৪৭০ কোটি টাকার টেন্ডার, কিন্তু কোষাগার প্রায় খালি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আর্থিক পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থায়...

২৬ দিন পর টয়লেটের ট্যাংকে মিলল চার মাসের শিশুর দেহ

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় দোলনা থেকে নিখোঁজ হওয়া চার মাস...

বসন্তে রঙিন জীবনানন্দের শহর

বরিশাল, কবি জীবনানন্দ দাশের জন্মশহর, বসন্তের আগমনে নতুন রঙে...

যশোরে ব্যবসায়ী অপহরণে চাঞ্চল্য, মুক্তিপণ দাবি এক কোটি

যশোর শহরে এক ওষুধ ব্যবসায়ীকে অপহরণের পর এক কোটি...

কেউ যেন বাবা হারাতে না হয়, এ যুদ্ধ বন্ধ হোক

পবিত্র ঈদুল ফিতরের আগে দেশের সঙ্গে ঈদ উদযাপন করতে...

নিরাপত্তা উদ্বেগে ছয় রুটে উড়োজাহাজ চলাচল বন্ধ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নিরাপত্তাজনিত কারণে ছয়টি রুটে সব...

জ্বালানি তেলের দাম ও সরবরাহ নিয়ে অনিশ্চয়তা, বাংলাদেশও উদ্বিগ্ন

ইরানের ড্রোন হামলায় সৌদি আরামকোর রাস তানুরা তেল শোধনাগারে...

প্রতিদিন হাজারো মানুষকে ইফতার করান এ কে এম হারুন অর রশিদ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি এ কে...

মাকরুহ কাজ এড়িয়ে পূর্ণ সওয়াবের চেষ্টা

রোজা আত্মসংযম ও ত্যাগের অনুশীলন। কিছু কাজ রয়েছে, যা...

সীতাকুণ্ডে গুরুতর আহত শিশুর মৃত্যু, মামলা হত্যা হিসেবে রূপান্তর

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকা থেকে গলায় ছুরিকাঘাতে শ্বাসনালি...

হালিশহর থানায় নিহত নারীর লাশ মর্গে, মামলা প্রস্তুত

চট্টগ্রামের হালিশহর থানার ঈদগাহ বড় পুকুর দক্ষিণপাড় এলাকায় গত...
spot_img

আরও পড়ুন

ঈদের আগে ফিতরা কেন জরুরি

ইসলামের গুরুত্বপূর্ণ দুটি আর্থিক ইবাদত হলো জাকাত ও সদকাতুল ফিতর। অনেকের মনেই প্রশ্ন থাকে—এই দুই ইবাদত কি একই, নাকি আলাদা? ইসলামি গবেষকদের মতে, জাকাত...

রমজানে রোগ প্রতিরোধে সচেতনতা

পবিত্র মাহে রমজানে দীর্ঘ সময় রোজা রাখার কারণে খাদ্যাভ্যাসে সচেতনতা জরুরি। সঠিক পরিকল্পনা অনুযায়ী স্বাস্থ্যকর খাবার গ্রহণ করলে রোজার মাসে সুস্থ থাকা সম্ভব। ভিটামিন,...

সমুদ্রঘেঁষা মরুভূমির রহস্য

মরুভূমি মানেই ধু ধু বালির প্রান্তর—এমন ধারণাই আমাদের অনেকের মনে গেঁথে আছে। কিন্তু বিস্ময়কর হলেও সত্য, পৃথিবীর সবচেয়ে শুষ্ক কিছু মরুভূমি সমুদ্রের একেবারে গা...

১৪৭০ কোটি টাকার টেন্ডার, কিন্তু কোষাগার প্রায় খালি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আর্থিক পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন নবনিযুক্ত প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেছেন, করপোরেশনের বর্তমান আর্থিক...
spot_img