Friday, February 20, 2026
23.7 C
Dhaka

শিক্ষার দরজায় বৈষম্য, প্রান্তিক তৃতীয় লিঙ্গ

নেহার বয়স তখন মাত্র ১০। সেদিনই সে প্রথম বুঝেছিল—স্কুল হয়তো তার জন্য নয়। মায়ের হাত ধরে রাওয়ালপিন্ডির একটি সরকারি স্কুলে ভর্তি হতে গিয়েছিল সে। আবেদনপত্র দেখে কেরানি বিভ্রান্ত হয়ে ওপরে তাকাল, তারপর প্রধান শিক্ষিকার কানে কিছু ফিসফিস করে বলল।

উত্তরটি এলো খুব নরম গলায়, কিন্তু আঘাতটা ছিল গভীর—‘এই লিঙ্গের জন্য আমাদের কোনো কলাম নেই।’ ফরমটি সই ছাড়াই ফিরিয়ে দেওয়া হলো। নেহা নীরবে বাড়ি ফিরল, হাতে এমন একটি স্কুলব্যাগ, যা আর কখনো ব্যবহার করা হবে না।

প্রতিটি সমাজেরই আয়না থাকে। কিছু আয়না কাচের, আর কিছু নীরবতার। পাকিস্তানে ট্রান্সজেন্ডার নাগরিকদের ঘিরে এই নীরবতা এখন কানে তালা লাগিয়ে দেওয়ার মতো। প্রতিদিন সকালে সারা দেশে ইউনিফর্ম পরা শিশুরা স্কুলে ঢুকে পড়ে। অথচ হাজারো শিশু তাদের সকাল শুরু করে ভিন্নভাবে; স্কুলের গেট পেরিয়ে হাঁটে, যেগুলো তাদের জন্য কোনো দিনই খুলবে না।

ট্রান্সজেন্ডার শিশুদের ক্ষেত্রে আজীবন প্রান্তিকতার শুরু হয় একটিমাত্র নীরব প্রত্যাখ্যান দিয়ে; এমন একটি মুহূর্ত, যা এতটাই স্বাভাবিক বলে ধরে নেওয়া হয় যে, খুব কমই ক্ষোভ জাগায়, অথচ তাদের পুরো জীবনের গতিপথ নির্ধারণ করে দেয়।

এই বঞ্চনার পরিসংখ্যান ভয়াবহ। রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদে প্রায় ৭৮ শতাংশ ট্রান্সজেন্ডার ব্যক্তি শারীরিক হামলার শিকার হওয়ার কথা জানিয়েছেন, আর ৯১ শতাংশের বেশি বলেছেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কাছ থেকে তারা কোনো না কোনোভাবে বৈষম্যের মুখে পড়েছেন।

যে স্কুল ও সামাজিক পরিসরগুলো অন্তর্ভুক্তির জায়গা হওয়ার কথা, সেগুলোই অনেক সময় প্রথম প্রত্যাখ্যানের মঞ্চ হয়ে ওঠে। শ্রেণিকক্ষ হয়ে পড়ে নিঃসঙ্গ, শৌচাগার অনিরাপদ, আর শিক্ষকরা বুলিং ঠেকাতে অপ্রস্তুত; যা প্রায়ই মজা বা ঠাট্টা বলে উড়িয়ে দেওয়া হয়।

এর ফলে এই শিশুদের বিচ্ছিন্নতাই স্বাভাবিক বলে প্রতিষ্ঠিত হয়।

এই বাস্তবতা একটি গভীর সত্যের দিকে ইঙ্গিত করে। ভিড়, পুরনো পাঠপদ্ধতি আর অসম সুযোগে জর্জরিত পাকিস্তানের শিক্ষাব্যবস্থা এখনো পরিচিত গণ্ডির বাইরে থাকা শিশুদের স্বাগত জানানোর সদিচ্ছা খুঁজে পায়নি। এটি কেবল প্রশাসনিক ব্যর্থতা নয়; এটি একটি কাঠামোগত সিদ্ধান্ত, যা নীরবে হাজারো জীবনের গতিপথ নির্ধারণ করে দেয়।

পাকিস্তানে প্রায় প্রতি পাঁচজন ট্রান্সজেন্ডারের চারজনই কখনো স্কুলে যায় না। কৈশোরে অনেককেই বাড়ি থেকে বের করে দেওয়া হয়, ঠেলে দেওয়া হয় অনিরাপদ ও মর্যাদাহীন জীবিকায়। ইউএনডিপি এই অবস্থাকে অর্থনৈতিক কারাবন্দিত্ব বলেছে। কিন্তু এই বন্দিত্ব শুরু হয় অর্থনীতি দিয়ে নয়; শুরু হয় সেদিন, যেদিন একটি শিশুকে বলা হয়—শ্রেণিকক্ষে তার জন্য কোনো জায়গা নেই।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

মদিনার ফজরে মুসল্লিদের আবেগঘন উপস্থিতি

রমজানের প্রথম রোজার সেহরি শেষে পবিত্র নগরী মদিনা এক...

নিয়মিত ঘুমের অভ্যাসে সুস্থ থাকার উপায়

সপ্তাহজুড়ে কাজের চাপের পর ছুটির দিনে বেলা করে ঘুমানো...

প্রযুক্তি বনাম মানবিক কল্পনার দ্বন্দ্ব

ভবিষ্যৎ পৃথিবীর এক শীতল ও যান্ত্রিক বাস্তবতাকে সামনে রেখে...

বই আর কফির মেলবন্ধনে তিথিডোর

ঢাকার মোহাম্মদপুরের তাজমহল রোডে গেলেই চোখে পড়ে এক আলাদা...

সাগরপথে মানব পাচার রুখে দিল কোস্ট গার্ড, আটক ৫

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সাগরপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টাকালে নারী ও...

ছদ্মবেশে বাজার মনিটরিং করে অনিয়ম ধরলেন ম্যাজিস্ট্রেট

পবিত্র মাহে রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল...

রাজশাহীতে বইপ্রেমীদের মিলনমেলা

রাজশাহীতে শুরু হয়েছে দুদিনব্যাপী অমর একুশে বইমেলা। শুক্রবার নগরীর...

কুবিতে ছাত্রদলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরমে

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বর্তমান কমিটিকে ‘আদুভাই’ কমিটি আখ্যা...

স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করার প্রতিশ্রুতি

স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত ও সিন্ডিকেটমুক্ত করে চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায়...

সেহরির আধ্যাত্মিক ও শারীরিক উপকার

পবিত্র রমজান মাস শুধুই রোজা রাখার জন্য নয়; এটি...

টঙ্গীতে ইয়াবা তৈরির কারখানা উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে একটি বাসা থেকে ইয়াবা তৈরির ল্যাব উদ্ধার...

তল্লাশিচৌকির সামনে দুর্ঘটনা, উত্তেজনায় তিন ঘণ্টা সড়ক বন্ধ

জামালপুর শহরের পুরোনো ফেরিঘাট এলাকায় পুলিশের তল্লাশিচৌকির কাছে ট্রাকের...

বন্দর ব্যবস্থাপনায় গতি আনতে কঠোর নির্দেশনা

আমদানি করা কাঁচামাল ও পণ্য চার দিনের মধ্যে শুল্কায়নের...

একুশের প্রাক্কালে ঠাকুরগাঁওয়ে বর্ণিল আলপনার উৎসব

মহান শহীদ দিবসকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা...
spot_img

আরও পড়ুন

মদিনার ফজরে মুসল্লিদের আবেগঘন উপস্থিতি

রমজানের প্রথম রোজার সেহরি শেষে পবিত্র নগরী মদিনা এক অনন্য আধ্যাত্মিক আবহে মুখর হয়ে ওঠে। রাতের নীরবতা ধীরে ধীরে ভরে যায় তাকবির, তাসবিহ, দরুদ...

নিয়মিত ঘুমের অভ্যাসে সুস্থ থাকার উপায়

সপ্তাহজুড়ে কাজের চাপের পর ছুটির দিনে বেলা করে ঘুমানো অনেকের কাছেই স্বস্তির মনে হয়। তবে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই অভ্যাসকে বলা হয় ‘সোশ্যাল জেট ল্যাগ’,...

প্রযুক্তি বনাম মানবিক কল্পনার দ্বন্দ্ব

ভবিষ্যৎ পৃথিবীর এক শীতল ও যান্ত্রিক বাস্তবতাকে সামনে রেখে ‘আত্মঘাত’ গল্পে তুলে ধরা হয়েছে সৃষ্টিশীল মানুষের অস্তিত্বসংকট। গল্পের কেন্দ্রীয় চরিত্র আবেদ একজন গল্পকার, যে...

বই আর কফির মেলবন্ধনে তিথিডোর

ঢাকার মোহাম্মদপুরের তাজমহল রোডে গেলেই চোখে পড়ে এক আলাদা পরিবেশ। লাল-নীল-হলুদ আলোয় ঘেরা এক ক্যাফেতে কেউ গান গাইছে, কেউ বই পড়ে সময় কাটাচ্ছে, আবার...
spot_img