Saturday, March 14, 2026
23.8 C
Dhaka

নির্বাচন সামনে রেখে ইয়াঙ্গুনে দীর্ঘদিনের কারফিউ তুলে নিচ্ছে জান্তা সরকার

মায়ানমারে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর ইয়াঙ্গুনে জারি থাকা দীর্ঘ সময়ের কারফিউ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে জান্তা সরকার। শুক্রবার (৫ ডিসেম্বর) দেওয়া এ ঘোষণায় বলা হয়েছে, দেশজুড়ে শুরু হতে যাওয়া নির্বাচনের আগে এটিকে ‘স্বাভাবিক অবস্থায় ফেরার’ একটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

২০২১ সালে নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী ক্ষমতা দখল করার পরপরই দেশজুড়ে গণতন্ত্রপন্থী ব্যাপক বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী অভিযান চালালে ইয়াঙ্গুনে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কারফিউ জারি করা হয়। প্রায় ৭০ লাখ মানুষের এই শহরে দীর্ঘ সময় ধরে চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ ছিল।

পরবর্তী সময়ে ধাপে ধাপে কারফিউয়ের সময়সীমা কমানো হয়। জান্তা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে রাত ১টা থেকে ৩টা পর্যন্ত যে কারফিউ বলবৎ ছিল, তা শনিবার থেকে পুরোপুরি তুলে নেওয়া হবে।

জান্তা সরকারের মুখপাত্র জাও মিন তুনের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইয়াঙ্গুন অঞ্চলের আঞ্চলিক স্থিতিশীলতা এখন উন্নতি করছে।’ তিনি আরও জানান, মানুষের চলাচলের সুবিধা বৃদ্ধি, অর্থনৈতিক, সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডের উন্নয়ন এবং ব্যবসা-বাণিজ্য এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সামরিক বাহিনী বিক্ষোভ দমন করলেও বহু গণতন্ত্রপন্থী কর্মী শহর ছেড়ে দেশের বিভিন্ন এলাকায় সক্রিয় জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে যুক্ত হয়ে গেরিলা লড়াইয়ে অংশ নেন। এর ফলে মায়ানমার দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে।

এই সংঘাতে হাজারো মানুষ নিহত হয়েছে। বর্তমানে ৩৬ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত এবং জাতিসংঘের হিসাব অনুযায়ী দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে।

সেনাবাহিনীর দাবি, অং সান সু চির সরকার ব্যাপক ভোট কারচুপির মাধ্যমে সামরিকপন্থী শিবিরকে হারিয়েছিল, এ অভিযোগের ভিত্তিতেই তারা ক্ষমতা দখল করে। এরই ধারাবাহিকতায় জান্তা সরকার নতুন নির্বাচনের আয়োজন করেছে, যা রবিবার থেকে ধাপে ধাপে শুরু হয়ে এক মাস ধরে চলবে।

জান্তা দাবি করছে, এই নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরে আসবে। তবে অং সান সু চি এখনও কারাবন্দি, তাঁর অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক দল ভেঙে দেওয়া হয়েছে। গণতন্ত্রপন্থী নজরদারি সংস্থাগুলো এই নির্বাচনকে সামরিক শাসনের ‘পুনর্ব্র্যান্ডিং’-এর চেষ্টা বলে ব্যাপক সমালোচনা করছে।

যদিও ইয়াঙ্গুনে কারফিউয়ের সময়সীমা শেষ দিকে মাত্র দুই ঘণ্টায় সীমিত ছিল, তবু কোভিড-১৯ মহামারি ও অভ্যুত্থানের পর থেকে শহরের নাইটলাইফ কার্যত ধ্বংস হয়ে গেছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ট্যাক্সি পাওয়া কঠিন হয়ে পড়ে এবং অনেক রেস্তোরাঁ ও বার সপ্তাহান্তেও আগেভাগে বন্ধ হয়ে যায়।

এ ছাড়া প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই জোরদার করতে জান্তা সরকার বাধ্যতামূলক নিয়োগের আদেশ জারি করেছে। এতে তরুণদের সেনাবাহিনীতে টেনে নেওয়া হচ্ছে, যার ফলে তারা রাতের বেলায় আটক হওয়ার আশঙ্কায় আরও সতর্ক হয়ে উঠেছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

রমজানে জর্ডানের সড়কে স্বেচ্ছাসেবীদের ব্যতিক্রম উদ্যোগ

আরব বিশ্বের একটি গুরুত্বপূর্ণ দেশ জর্ডান। ঐতিহ্য, সংস্কৃতি এবং...

ডায়াবেটিসে ক্ষুদ্র রক্তনালির ক্ষতি কেন হয়

অনেকেই মনে করেন ডায়াবেটিস মানেই শুধু রক্তে শর্করার মাত্রা...

৩০ হাজার টাকার মধ্যে ঈদের সেরা স্মার্টফোন

ঈদকে সামনে রেখে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে নতুন স্মার্টফোন কেনার আগ্রহ...

রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন নির্বাচন দাবি নাহিদের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে তাকে অভিশংসনের...

ব্রাহ্মণবাড়িয়া বার নির্বাচনে ব্যালট বিতর্কে থেমে গেল গণনা

ব্যালটপত্রে ত্রুটির অভিযোগ ওঠার পর ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির...

সীমান্ত বাণিজ্য বন্ধ থাকায় বাড়ছে মাদক ও পণ্য চোরাচালান

মিয়ানমারের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর প্রায়...

রামপালে ভয়াবহ দুর্ঘটনা: বর-কনেসহ ১৪ জন নিহত

বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত বর-কনেসহ ১৪ জনের...

নগরের সৌন্দর্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শুভেচ্ছা জানানোর নামে ব্যানার,...

প্লাস্টিকমুক্ত শহর গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

নারায়ণগঞ্জে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজন...

বাংলাদেশকে অতিরিক্ত ডিজেল সরবরাহ বিবেচনায়

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ অতিরিক্ত...

পারিবারিক কলহে গৃহবধূ হত্যা, স্বামী পলাতক

নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের আল-আমিন গ্রামের একটি বাড়ি...

রহস্যময় ওরফিশ নিয়ে নতুন আলোচনা

মেক্সিকোর কাবো সান লুকাসের একটি সৈকতে সম্প্রতি বিরল প্রজাতির...

ডিপিওয়ার্ল্ডের চুক্তি এগিয়ে নিতে বাধা নেই

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানি...

পুলিশের ঈদ যাত্রা নিরাপত্তা নির্দেশনা

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্নে...
spot_img

আরও পড়ুন

রমজানে জর্ডানের সড়কে স্বেচ্ছাসেবীদের ব্যতিক্রম উদ্যোগ

আরব বিশ্বের একটি গুরুত্বপূর্ণ দেশ জর্ডান। ঐতিহ্য, সংস্কৃতি এবং মানবিকতার মিশেলে দেশটির রমজান মাস এক ভিন্ন আবহ তৈরি করে। আধুনিক নগর জীবনের মধ্যেও কীভাবে...

ডায়াবেটিসে ক্ষুদ্র রক্তনালির ক্ষতি কেন হয়

অনেকেই মনে করেন ডায়াবেটিস মানেই শুধু রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়া। তবে বাস্তবে এটি একটি রক্তনালিভিত্তিক রোগ, যা ধীরে ধীরে শরীরের সূক্ষ্ম রক্তনালিগুলোকে ক্ষতিগ্রস্ত...

৩০ হাজার টাকার মধ্যে ঈদের সেরা স্মার্টফোন

ঈদকে সামনে রেখে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে নতুন স্মার্টফোন কেনার আগ্রহ বাড়ে। অনেকে নিজের জন্য নতুন ফোন কেনেন, আবার অনেকে প্রিয়জনকে উপহার দিতেও স্মার্টফোন বেছে নেন।...

রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন নির্বাচন দাবি নাহিদের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে তাকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জাতীয় সংসদের...
spot_img