Wednesday, February 25, 2026
31.2 C
Dhaka

রাশিয়ায় দায়িত্ব পালন করা সেনাদের বীরত্বের প্রশংসা কিমের

রাশিয়ায় দায়িত্ব পালন শেষে দেশে ফিরে আসা উত্তর কোরিয়ার একটি সেনা ইঞ্জিনিয়ারিং ইউনিটকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। শনিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ তথ্য জানিয়েছে। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার পক্ষে কাজ করা সেনাদের এভাবে প্রকাশ্যে সম্মান জানানোকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

কেসিএনএতে প্রচারিত এক ভাষণে কিম জং উন বলেন, ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়ার আদেশ বাস্তবায়নে সেনারা যে বীরত্ব ও সাহসিকতার পরিচয় দিয়েছেন, তা দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি তাদের দল ও রাষ্ট্রের প্রতি নিঃশর্ত আনুগত্যের প্রশংসা করেন।

প্রতিবেদন অনুযায়ী, কোরিয়ান পিপলস আর্মির (কেপিএ) ৫২৮তম রেজিমেন্ট অব ইঞ্জিনিয়ার্সের অফিসার ও সেনাদের প্রায় ১২০ দিনের জন্য বিদেশে মোতায়েন করা হয়েছিল। উত্তর কোরিয়া প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, ইউনিফর্ম পরিহিত সেনারা একটি বিমান থেকে নামছেন এবং কিম জং উন হুইলচেয়ারে বসে থাকা এক সেনাকে জড়িয়ে ধরছেন।

কেসিএনএ জানায়, গত আগস্টের শুরুতে এই ইউনিটকে পাঠানো হয়। ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে রাশিয়ার কুরস্ক অঞ্চলে তারা যুদ্ধ ও প্রকৌশলসংক্রান্ত বিভিন্ন কাজ সম্পাদন করেছে। এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, পশ্চিম কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর বড় ধরনের অনুপ্রবেশ প্রতিহত করার পর উত্তর কোরিয়ার সেনারা সেখানে মাইন পরিষ্কারের গুরুত্বপূর্ণ কাজে যুক্ত রয়েছে।

দুই দেশের মধ্যে বিদ্যমান পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় উত্তর কোরিয়া গত বছর রাশিয়ার কুরস্ক অঞ্চলে প্রায় ১৪ হাজার সেনা পাঠায় বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে উল্লেখ করা হয়েছে। দক্ষিণ কোরিয়া, ইউক্রেন ও পশ্চিমা সূত্রের দাবি অনুযায়ী, এদের মধ্যে ৬ হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।

কিম জং উন তার বক্তব্যে জানান, চলমান মিশনে নয়জন উত্তর কোরীয় সেনা নিহত হয়েছেন। তিনি তাদের মৃত্যুকে ‘মর্মান্তিক ক্ষতি’ হিসেবে আখ্যা দেন এবং ঘোষণা দেন, ৫২৮তম রেজিমেন্টকে ‘অর্ডার অব ফ্রিডম অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স’ খেতাবে ভূষিত করা হবে। পাশাপাশি নিহত নয়জন সেনাকে অন্যান্য রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে ‘হিরো অব দ্য ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া’ উপাধিতে ভূষিত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার পিয়ংইয়ংয়ে এই স্বাগত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, ক্ষমতাসীন দলের নেতারা, সেনাদের পরিবার এবং বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। কিম জং উন বলেন, ‘রেজিমেন্ট যুদ্ধ পরিস্থিতিতে অত্যন্ত বিপজ্জনক এলাকা পরিষ্কার করেছে এবং দল ও রাষ্ট্রের প্রতি সর্বোচ্চ আনুগত্য প্রদর্শন করেছে।’ তিনি সেনাদের রাজনৈতিক প্রজ্ঞা, শৃঙ্খলা ও ঐক্যের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের কর্মক্ষমতাকে সশস্ত্র বাহিনীর জন্য একটি আদর্শ হিসেবে উল্লেখ করেন।

সূত্র: কেসিএনএ
সিএ/এএ

spot_img

আরও পড়ুন

আলেকজান্ডারের অদম্য স্বপ্ন ভেঙেছিল যে শহর

দক্ষিণ-পশ্চিম তুরস্কের পাহাড়চূড়ায় একসময় গড়ে উঠেছিল শক্তিশালী প্রাচীন নগরী...

‘ফাইট অফ দ্য লেজেন্ডস’, প্রত্যাবর্তনের লড়াইয়ে প্যাকুইয়াওয়ের মুখোমুখি মেওয়েদার

সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্লয়েড মেওয়েদার ৯ বছরের অবসর ভেঙে রিংয়ে...

৪ বছর পর ওয়ার্ল্ড ট্যুরে ফিরছে ‘বিটিএস’, টিকিট বিক্রি শুরুতেই ধস

৪ বছর পর পূর্ণাঙ্গ পারফরম্যান্সের সঙ্গে বিশ্ব পর্যায়ের ট্যুরে...

কেন্দ্রীয় ব্যাংকে নতুন নেতৃত্ব

সরকার মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংক-এর নতুন গভর্নর হিসেবে...

ইউটিউবে ট্রেন্ডিং কনটেন্ট চেনার সহজ উপায়

ইউটিউবে বর্তমানে কোন ধরনের ভিডিও জনপ্রিয়তা পাচ্ছে, তা জানতে...

ঘরের সৌন্দর্য বাড়াতে বইয়ের ভূমিকা

ঘর সাজানোর ক্ষেত্রে বই এখন আর শুধু পড়ার উপকরণে...

ইফতারে দেরি নয়, দ্রুততা কেন সুন্নত

ইসলামে ইবাদতের বিধান সহজ ও সরল। নামাজ, রোজা ও...

উদীয়মান গন্তব্যে ঝুঁকছেন বিশ্ব পর্যটকরা

বিশ্ব পর্যটন শিল্পে ২০২৬ সাল ঘিরে নতুন আশাবাদের সঞ্চার...

ডটিনের বিতর্কিত আউট, আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস গড়ল ওয়েস্ট ইন্ডিজ

আন্তর্জাতিক ক্রিকেটে বিতর্কিত আউটের শিকার হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ নারী...

শূন্য রানে আউট: ব্র্যাডম্যানের ব্যাটিং গড়ের অনুন্নয়ন

১৯৪৮ সালের ইংল্যান্ড সফরে স্যার ডন ব্র্যাডম্যানের শেষ টেস্ট...

রোনালদোকে বিশ্বকাপ জয়েই না, পুরো ক্যারিয়ারেই বিচার করুন

পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ বলেছেন, ক্রিস্টিয়ানো রোনালদোকে শুধুমাত্র বিশ্বকাপ...

এবার জুনিয়র বৃত্তি পাচ্ছে ৪৬ হাজার শিক্ষার্থী

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল চলতি সপ্তাহেই প্রকাশ হওয়ার সম্ভাবনা...

৯৯.৯৪-এর জাদু: ব্র্যাডম্যানের ব্যাটিং গড়ের কাহিনি

দেখতে দেখতে ২৪ বছর অতিবাহিত হয়েছে। ২০০১ সালের ২৫...

বিজিবির অভিযানে স্বর্ণ পাচার চক্রে ধাক্কা

যশোরে বিপুল পরিমাণ স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে...
spot_img

আরও পড়ুন

আলেকজান্ডারের অদম্য স্বপ্ন ভেঙেছিল যে শহর

দক্ষিণ-পশ্চিম তুরস্কের পাহাড়চূড়ায় একসময় গড়ে উঠেছিল শক্তিশালী প্রাচীন নগরী টারমেসোস। খ্রিস্টপূর্ব ৩৩৩ সালে এই শহর দখলের চেষ্টা করেছিলেন আলেকজান্ডার দ্য গ্রেট। কিন্তু দুর্গম অবস্থান...

‘ফাইট অফ দ্য লেজেন্ডস’, প্রত্যাবর্তনের লড়াইয়ে প্যাকুইয়াওয়ের মুখোমুখি মেওয়েদার

সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্লয়েড মেওয়েদার ৯ বছরের অবসর ভেঙে রিংয়ে ফেরার ঘোষণা দিয়েছেন। ২০২৬ সালে চতুর্থবারের মতো আনুষ্ঠানিক লড়াইয়ে নামছেন এই মার্কিন বক্সার। আরেক কিংবদন্তি...

৪ বছর পর ওয়ার্ল্ড ট্যুরে ফিরছে ‘বিটিএস’, টিকিট বিক্রি শুরুতেই ধস

৪ বছর পর পূর্ণাঙ্গ পারফরম্যান্সের সঙ্গে বিশ্ব পর্যায়ের ট্যুরে মঞ্চে ফিরছে কোরিয়ার সুপরিচিত বয় ব্যান্ড ‘বিটিএস’। আগামী ২১ মার্চ গওয়াংহওয়ামুন স্কয়ারে তাদের প্রথম ফ্রি...

কেন্দ্রীয় ব্যাংকে নতুন নেতৃত্ব

সরকার মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংক-এর নতুন গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ...
spot_img