Sunday, March 15, 2026
24.3 C
Dhaka

নগরবাসীর জন্য যানজট নিরসনে প্রতিশ্রুতিবদ্ধ প্রশাসক

কুমিল্লাসহ দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ মোল্লা (টিপু)। ইউসুফ মোল্লা নিয়োগ পাওয়ার পর বিএনপির নেতা–কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি প্রথম আলোকে জানান, দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে নগরবাসীকে যানজটের ভোগান্তি থেকে মুক্তি দিতে কাজ করবেন।

ইউসুফ মোল্লা কুমিল্লা নগরের দক্ষিণ চর্থা এলাকার আব্দুল গফুর মোল্লার ছেলে। ২০২৫ সালে অনুষ্ঠিত কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর আগে ২০২২ সাল থেকে মহানগর বিএনপির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রাজনীতিতে তার পথচলা শুরু হয় কুমিল্লা শহর ছাত্রদলের সভাপতি হিসেবে। পরে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। মহানগর বিএনপির নেতৃত্ব গ্রহণের আগে তিনি কুমিল্লা মহানগর যুবদলের সদস্যসচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ইউসুফ মোল্লা করোনাকালে আলোচনায় আসেন ‘বিবেক’ নামে একটি মানবিক ও সামাজিক সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে। এই সংগঠন নগরবাসীর ক্রান্তিকালে মানুষের পাশে দাঁড়িয়েছিল। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের দাফন ও সৎকারের দায়িত্ব গ্রহণের পাশাপাশি, সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

প্রশাসক হিসেবে নিয়োগ পেয়ে ইউসুফ মোল্লা বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ায় আমি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ। বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জানাই। কুমিল্লা নগরের উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তুলতে আমি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব।’

তিনি জানান, নগরবাসীর সহযোগিতায় স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে সিটি করপোরেশনের কার্যক্রম পরিচালনা করবেন। নগরের অবকাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সুবিধা বৃদ্ধিতে অগ্রাধিকার দেওয়া হবে।

প্রথম কোন কাজটি করবেন জানতে চাইলে ইউসুফ মোল্লা বলেন, ‘নগরে বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হলো যানজট। ফুটপাত দখল ও সড়কের অনিয়ন্ত্রিত ব্যবহারজনিত কারণে মানুষের চলাচলে সমস্যা হচ্ছে। আমি নগরবাসীকে স্বস্তি দিতে প্রথমে যানজট নিরসনে কাজ করব। এরপর পর্যায়ক্রমে অন্যান্য কার্যক্রম করা হবে।’

শনিবার কুমিল্লাসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখার উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪-এর ধারা ২৫(ক)-এর উপধারা (৩) অনুযায়ী মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ভাতা পাবেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

পর্যাপ্ত সরবরাহ শুরু হলে কর্মসূচি বাতিল হবে

খুলনার দৌলতপুরে অবস্থিত পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে...

৪০ বিলিয়ন ঘনফুট মজুদ, ১০ বছরের জন্য উত্তোলন সম্ভব

কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন...

রমজানে রোজা ভঙ্গের প্রতিকার কী

রমজান মাস ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ সময়, যেখানে মুসলমানরা আল্লাহর...

সুজানগরে অবৈধ তেল মজুত, এক ব্যক্তি জরিমানা

পাবনার সুজানগর উপজেলার চিনাখড়া বাজার এলাকায় অবৈধভাবে মজুদ করা...

নোয়াখালীর ব্যবসায়ী নিখোঁজ, পরে লাশ উদ্ধার

নোয়াখালীর সুধারাম থানার এলাকায় নিখোঁজ হওয়ার দুই দিন পর...

কুড়িগ্রামে বিশ্বের সবচেয়ে বড় কড়াই উদ্বোধন

কুড়িগ্রামে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ‘মেগাকিচেন’ উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও...

গাজীপুরে বৈদ্যুতিক দুর্ঘটনায় একজনের মৃত্যু

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনায়...

শিবচর বিএনপির উদ্দেশে বিতর্কিত মন্তব্য

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা এক...

ভাটিয়ারী ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ সারি গাড়ি

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীর একটি ফিলিং স্টেশনের সামনে ডিজেল নিতে...

গরমেও ত্বকের যত্নে বডি অয়েল কেন জরুরি

অনেকেই মনে করেন শীতকালেই কেবল ত্বকের যত্নে বডি অয়েলের...

ইফতারের আগে পারিবারিক কলহে স্ত্রী খুন

চট্টগ্রাম নগরের পতেঙ্গার দক্ষিণপাড়ায় ইফতারের আগমুহূর্তে স্বামী-স্ত্রীর মধ্যে কথা–কাটাকাটি...

রামপালে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ ১৪ জনের মৃত্যু

বাগেরহাটের রামপাল উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই মেয়ে, মা...

বিএনপির একদলীয় নীতিকে সমালোচনা এবি পার্টির মঞ্জুর

এবি পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি...

চ্যাটজিপিটি নিয়ে নতুন বিতর্কে ইলন মাস্ক ও ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি যথেষ্ট নিরাপদ নয় বলে মন্তব্য...
spot_img

আরও পড়ুন

পর্যাপ্ত সরবরাহ শুরু হলে কর্মসূচি বাতিল হবে

খুলনার দৌলতপুরে অবস্থিত পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রাখা হয়েছে। পাম্প মালিকরা অভিযোগ করেছেন, চাহিদামতো তেল সরবরাহ করা হচ্ছে না।...

৪০ বিলিয়ন ঘনফুট মজুদ, ১০ বছরের জন্য উত্তোলন সম্ভব

কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করা হয়েছে। এই কূপ থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে ৮ মিলিয়ন বা ৮০ লাখ ঘনফুট গ্যাস...

রমজানে রোজা ভঙ্গের প্রতিকার কী

রমজান মাস ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ সময়, যেখানে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা পালন করেন। তবে নানা কারণে কেউ রোজা রাখতে না পারলে বা ইচ্ছাকৃতভাবে...

সুজানগরে অবৈধ তেল মজুত, এক ব্যক্তি জরিমানা

পাবনার সুজানগর উপজেলার চিনাখড়া বাজার এলাকায় অবৈধভাবে মজুদ করা দেড় হাজার লিটার পেট্রল ও অকটেন জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার সকালে উপজেলার...
spot_img