Tuesday, March 31, 2026
25 C
Dhaka

বিএনপি-জামায়াত পরিবারে বিভাজন, নির্বাচনী সমীকরণে প্রভাব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে এক ভাই বিএনপি, আরেক ভাই জামায়াতের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। বিষয়টি স্থানীয় রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আলহাজ আজিজুর রহমান ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেন। অন্যদিকে তার ভাই মোস্তাফিজুর রহমান মোস্তাক বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

দুই ভাইয়ের এই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ইতিমধ্যে কুড়িগ্রাম-৪ আসনের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশেষ করে বিএনপি-জামায়াতের ঐতিহ্যগত ভোটব্যাংক থাকা এই এলাকায় পারিবারিকভাবে বিভাজন নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।

মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলহাজ আজিজুর রহমান বলেন, ‘আমি ১৯৯১ সালে নির্বাচন করেছি। নির্বাচন করার অভিজ্ঞতা আমার রয়েছে। সেই হিসেবে আমি আমার ছোট ভাইকে চ্যালেঞ্জ হিসেবে দেখি না। একটি কথা পরিষ্কার করতে চাই—সে আমার ভাই হলেও বিমাতা।’ তিনি আরও বলেন, ‘আমার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে এবং নেতাকর্মীদের মধ্যে যে বাঁধভাঙা উচ্ছ্বাস রয়েছে, তা কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। আমি নির্বাচিত হলে এই অঞ্চলের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখব।’

আজিজুর রহমান বলেন, ‘আমি একাধিক মেয়াদে চেয়ারম্যান ছিলাম। নির্বাচন করার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। সুতরাং জামায়াতে ইসলামী আমার ভাইকে প্রার্থী করে কোনো প্রকার ফায়দা নিতে পারবে না। আমি জিতব।’

অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, ‘আমার ভাই বিএনপির প্রার্থী—এতে ভোটে কোনো প্রভাব পড়বে না। আমরা সব সময় পরস্পরকে শ্রদ্ধা করি। ভাইয়ে ভাইয়ে কোনো দ্বন্দ্ব নেই, তবে রাজনৈতিক মাঠে কোনো ছাড় নেই। রাজনৈতিকভাবে মোকাবেলা করেই আমি জয়ী হব।’

স্থানীয়দের মতে, একই পরিবারের দুই প্রার্থীর কারণে নির্বাচনী আমেজ কিছুটা ম্লান হতে পারে এবং বিএনপি-জামায়াত ঘরানার ভোটে বিভাজন সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিএনপি ও জামায়াত—উভয়ই বড় রাজনৈতিক দল। ফলে যাদের ভোটসংখ্যা বেশি হবে, তারাই জয়ী হবেন বলে মনে করছেন তারা।

এছাড়া কুড়িগ্রাম-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হাফিজুর রহমান, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ফজলুল হক মণ্ডল, সমাজতান্ত্রিক দল (বাসদ) থেকে খালেকুজ্জামান এবং সমাজতান্ত্রিক দল (বাসদ-মার্ক্সবাদী) থেকে রাজু আহমেদ মনোনয়নপত্র দাখিল করেছেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জেলেদের আয় বিপর্যয় ও পরিবহন ব্যবস্থায় প্রভাব

কুড়িগ্রামের চিলমারীতে ডিজেলের সংকট এবং ডিলারদের অতিরিক্ত দামে জ্বালানি...

ইমামের পেছনে নামাজ পড়লে সুরা পড়ার বিধান কী

জামাতে নামাজ আদায়ের সময় ইমামের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়লে...

রাজশাহীতে টোকেন পদ্ধতিতে তেল সরবরাহ শুরু

রাজশাহীতে জ্বালানি তেলের দীর্ঘ লাইনের ভোগান্তি কমাতে একটি ফিলিং...

চাঁপাইনবাবগঞ্জ থেকে সবচেয়ে বেশি শিশু হাসপাতালে ভর্তি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ২৪ ঘণ্টায় হাম রোগের...

সংবিধান মানলে খালেদা জিয়া সেদিন জেল থেকে বের হতে পারতেন না

সংবিধানকে কঠোরভাবে অনুসরণ করা হলে বেগম খালেদা জিয়ার মুক্তি...

অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের, পুলিশ তদন্তে

নওগাঁ শহরের একটি গ্যারেজে মেরামতের জন্য রাখা বাসের ভেতর...

হাম আইসোলেশন সেন্টারে চিকিৎসা চলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে

পাবনা জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ছয়জন...

সংস্কার পরিষদ গঠনে যৌথ কমিটির প্রস্তাব বিরোধীদলীয় নেতার

সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং এ বিষয়ে কার্যকর আলোচনা...

ভূমিহীন ও ক্ষুদ্র কৃষকদের জন্য ২,৫০০ টাকা প্রণোদনা

সরকার কৃষক কার্ডের মাধ্যমে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের...

ঘরে বসেই তৈরি করুন সুস্বাদু এগ ক্লাব স্যান্ডউইচ

ঈদ-পরবর্তী সময়ে হালকা ও দ্রুত তৈরি করা যায় এমন...

এআই নিয়ে অতিরঞ্জিত প্রচারণা কতটা বাস্তবসম্মত

প্রযুক্তি কেবল যন্ত্র বা অ্যালগরিদমের সমষ্টি নয়, বরং মানবসমাজের...

স্কুল চলাকালে যানজট কমাতে বিকল্প ভাবতে নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীতে স্কুল চলাকালে সৃষ্ট তীব্র যানজট নিরসনে কার্যকর বিকল্প...

ঈদুল আজহায় নৌপথ যাত্রী সেবা নিশ্চিতে প্রস্তুতি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত...

মোহাম্মদ নজরুল ইসলামের এপিএস পদ নিশ্চিত

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানের সহকারী...
spot_img

আরও পড়ুন

জেলেদের আয় বিপর্যয় ও পরিবহন ব্যবস্থায় প্রভাব

কুড়িগ্রামের চিলমারীতে ডিজেলের সংকট এবং ডিলারদের অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে স্থানীয় জেলেরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। আজ মঙ্গলবার সকালে চিলমারী...

ইমামের পেছনে নামাজ পড়লে সুরা পড়ার বিধান কী

জামাতে নামাজ আদায়ের সময় ইমামের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়লে মুক্তাদির জন্য কেরাত পাঠ করা প্রয়োজন কি না—এ প্রশ্ন অনেকের মধ্যেই রয়েছে। ইসলামি শরিয়তের আলোচনায়...

রাজশাহীতে টোকেন পদ্ধতিতে তেল সরবরাহ শুরু

রাজশাহীতে জ্বালানি তেলের দীর্ঘ লাইনের ভোগান্তি কমাতে একটি ফিলিং স্টেশন টোকেন পদ্ধতি চালু করেছে। গাড়ির কাগজপত্র যাচাইয়ের পর গ্রাহকদের দেওয়া হচ্ছে টোকেন, আর সেটি...

চাঁপাইনবাবগঞ্জ থেকে সবচেয়ে বেশি শিশু হাসপাতালে ভর্তি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ২৪ ঘণ্টায় হাম রোগের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা ২টা থেকে আজ মঙ্গলবার বেলা ২টার...
spot_img